যুদ্ধবিরতি কার্যকরে সম্মত ইসরায়েল-লেবানন

ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে। ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার পর গতকাল বুধবার (৩ জুন) দেশ দুটি এই সমঝোতায় পৌছায়। আজ বৃহস্পতিবার (৪ জুন) বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, এই সমঝোতা বাস্তবায়নে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে অবশ্যই হামলা ‘সম্পূর্ণভাবে বন্ধ’ করতে হবে। দেশ দুটির মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না...