Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ১৭ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৫৬, ১৭ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ১৭ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৫৬, ১৭ আগস্ট ২০২৬
আরও খবর
নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
ইরান আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছিল : নেতানিয়াহু
আমি প্রধানমন্ত্রী থাকতে ফিলিস্তিন স্বাধীন হতে পারবে না : নেতানিয়াহু
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চার সদস্য
গাজা নিয়ে ইসরায়েলের মন্ত্রীর মন্তব্যে জার্মানিতে নিন্দার ঝড়

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ১৭ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৫৬, ১৭ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ১৭ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৫৬, ১৭ আগস্ট ২০২৬
ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। ছবি: এএফপি

গাজায় প্রতিরাতে ৩০ থেকে ৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।

স্থানীয় সময় রোববার (১৬ আগস্ট) প্রকাশ্যে আসা এক পডকাস্টে সাবেক ইসরায়েলি জিম্মি রোম ব্রাসলাভস্কির সঙ্গে আলাপকালে বেন-গভির বলেন, গাজায় যারা তাৎক্ষণিকভাবে হুমকি নয়, তাদের বিরুদ্ধেও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড চালানো উচিত। তিনি আরও বলেন, গাজার কিছু মানুষ ‘বেঁচে থাকার যোগ্য নয়’। খবর আল জাজিরার। 

বেন-গভির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সরকারের গুরুত্বপূর্ণ সদস্য। তিনি ইসরায়েলের পুলিশ ও কারাগার ব্যবস্থার দায়িত্বে থাকলেও দেশটির সামরিক বাহিনীকে সরাসরি হামলার নির্দেশ দেওয়ার আনুষ্ঠানিক ক্ষমতা তার নেই। তবে তিনি নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য হিসেবে যুদ্ধ ও নিরাপত্তা নীতিনির্ধারণে ভূমিকা রাখেন।

আলোচনায় বেন-গভির গাজায় সামরিক অভিযান কমিয়ে আনার বিষয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তেরও সমালোচনা করেন। তার দাবি, গাজায় আবারও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড চালানো উচিত।

এ সময় ব্রাসলাভস্কি ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে নিজে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বেন-গভির তাকে এ সুযোগ দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দেন।

বেন-গভির একই আলোচনায় গাজার ফিলিস্তিনিদের স্থায়ীভাবে চলে যাওয়ার বিষয়েও সমর্থন জানান এবং গাজায় নতুন ইসরায়েলি বসতি স্থাপনের পক্ষে অবস্থান নেন। তিনি গাজা পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকার কথা বলেন।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন, ফিলিস্তিনিদের ব্যাপক বা জোরপূর্বক গাজা থেকে সরিয়ে দেওয়া হলে তা জাতিগত নিধন বা ‘এথনিক ক্লিনজিং’-এর আওতায় পড়তে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় গাজায় ১ হাজার ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

বেন-গভিরের সর্বশেষ মন্তব্যকে তার দীর্ঘদিনের কট্টরপন্থী অবস্থানের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ডের পক্ষে তিনি দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছেন। তার বিভিন্ন বক্তব্য ও নীতির কারণে আন্তর্জাতিক মহলেও ব্যাপক সমালোচনা রয়েছে।

ইসরায়েল ফিলিস্তিন গাজা মন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল

২৫ আগস্ট ২০২৬
ইরান আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছিল : নেতানিয়াহু
২৩ আগস্ট ২০২৬
আমি প্রধানমন্ত্রী থাকতে ফিলিস্তিন স্বাধীন হতে পারবে না : নেতানিয়াহু
২৯ জুলাই ২০২৬
নেতানিয়াহুর ‘ট্রাম্প’ কার্ড কি এবার কার্যকারিতা হারাচ্ছে?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কাঁপতে কাঁপতে এগিয়ে যাচ্ছিল রোবট, তারপর যা ঘটল
  2. ফ্লোরিডায় বজ্রপাতে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
  3. হাইতিতে রাতভর গ্যাংয়ের হামলায় নিহত ৩০
  4. বর্জ্যের স্তূপ ধসে নিহত অন্তত ৩০
  5. ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০
  6. রেকর্ড গড়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x