Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
ফাহিম ইবনে সারওয়ার
১৮:৩৪, ০৮ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ২০:০৩, ০৮ ফেব্রুয়ারি ২০১৬
ফাহিম ইবনে সারওয়ার
১৮:৩৪, ০৮ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ২০:০৩, ০৮ ফেব্রুয়ারি ২০১৬
আরও খবর
লেবার পার্টির নেতা ও পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম
তীব্র তাপপ্রবাহে ইংল্যান্ডে ২৭০০ মানুষের মৃত্যু
৩২২ এমপির সমর্থন, যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম
শরণার্থীদের স্পনসর করার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য
পার্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা স্টারমারের, এবার নতুন প্রধানমন্ত্রী বাছাইয়ের লড়াই

পা ঢাকতে পারবেন ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রুরা

ফাহিম ইবনে সারওয়ার
১৮:৩৪, ০৮ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ২০:০৩, ০৮ ফেব্রুয়ারি ২০১৬
ফাহিম ইবনে সারওয়ার
১৮:৩৪, ০৮ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ২০:০৩, ০৮ ফেব্রুয়ারি ২০১৬
ব্রিটিশ এয়ারওয়েজের এই ইউনিফর্ম ২০০১ সালে ডিজাইন করেছিলেন জুলিয়েন ম্যাকডোনাল্ড। ছবি : ইনডিপেনডেন্ট

অনেকদিন ধরেই ব্রিটিশ এয়ারওয়েজে এই নিয়ম চালু ছিল যে, কাজের সময় নারী কেবিন ক্রুরা তাঁদের পা ঢেকে রাখতে পারবেন না। তবে এ নিয়ে সমালোচনা ও অসন্তোষও ছিল অনেক দিন ধরে।

অবশেষে দুই বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে এই নিয়ম বাতিলের আদেশ দিয়েছেন ব্রিটেনের একটি আদালত। কেবিন ক্রুস ইউনিয়নের সঙ্গে ব্রিটিশ এয়ারওয়েজের এই মামলা চলছিল।

আদালতের রায়ে বলা হয়েছে, কেবিন ক্রুদের ওপর ড্রেস কোড চাপিয়ে দেওয়া যাবে না। নারী কেবিন ক্রুদেরকে স্কার্ট পরতে বাধ্য করা যাবে না। ব্রিটিশ এয়ারওয়েজের এই ইউনিফর্ম ২০০১ সালে নকশা করেছিলেন জুলিয়েন ম্যাকডোনাল্ড।

এ খবর ফলাও করে ছাপিয়েছে সব ব্রিটিশ গণমাধ্যম। দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজে ২০১০ সালে ‘মিক্সড ফ্লিট’ নামে একটি ক্যাটাগরি তৈরি করা হয়। এই ক্যাটাগরির অধীনে থাকা কেবিন ক্রুদের প্রতি বিভিন্ন নির্দেশনা ও নিয়মকানুন চাপিয়ে দেওয়া হয়। অথচ এর আগে যেসব কর্মী ব্রিটিশ এয়ারওয়েজে যোগ দিয়েছিলেন, তাঁরা ছিলেন এসব নিয়মের বাইরে।

মিক্সড ফ্লিটের কেবিন ক্রুদের ধর্মীয় বা অসুস্থতাজনিত কোনো কারণ ছাড়া ট্রাউজার পরা নিষেধ ছিল। অর্থাৎ পা ঢেকে রাখা নিষেধ ছিল। এর ফলে নারী কেবিন ক্রুদের কাজের সময় ইউনিফর্ম হিসেবে স্কার্ট পরতে হতো। 

ব্রিটিশ এয়ারওয়েজের ১৭ হাজার কেবিন ক্রুর মধ্যে তিন হাজার কেবিন ক্রু মিক্সড ফ্লিট টিমের অন্তর্ভুক্ত।

কেবিন ক্রুদের সংগঠন কেবিন ক্রুস ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, মিক্সড ফ্লিটের ৮৩ শতাংশ কেবিন ক্রু কাজের সময় ট্রাউজার পরতে চান। কিন্তু এ ব্যাপারে বিধিনিষেধ থাকার কারণে তারা এতদিন নিজেদের ইচ্ছার বিরুদ্ধে স্কার্ট পরে কাজ করেছেন।

ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে বলেন, “আমাদের মিক্সড ফ্লিট টিমের সদস্যরা ‘অ্যাম্বাসাডর’ নামে ব্রিটিশ এয়ারওয়েজের নিজস্ব ইউনিফর্ম পরে থাকেন। ট্রাউজার এই ইউনিফর্মের সঙ্গে মানানসই নয়, তারপরও এখন থেকে কেউ ট্রাউজার পরতে চাইলে সেটা তাদের ম্যানেজারের সঙ্গে কথা বলে ঠিক করে নিতে পারবেন।”

সর্বাধিক পঠিত
  1. ভাষণ সম্প্রচার না করায় টেলিভিশনের লাইসেন্স কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের
  2. যুক্তরাষ্ট্র কি ইরানের দক্ষিণের দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নেবে?
  3. মার্কিন হামলা হলে লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুত থাকতে বলল ইরান
  4. বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
  5. ইরানের ওপর অবরোধ কার্যকরে তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা
  6. জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x