Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাজ্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ২৩ জুন ২০২৬
আপডেট: ০৮:৪৪, ২৩ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ২৩ জুন ২০২৬
আপডেট: ০৮:৪৪, ২৩ জুন ২০২৬
আরও খবর
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজ শুরু হয়েছে : এ্যাব আহ্বায়ক
রাজধানীতে যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী
চাকরি পেলেন জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের ৭৪ জন
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ

পার্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা স্টারমারের, এবার নতুন প্রধানমন্ত্রী বাছাইয়ের লড়াই

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ২৩ জুন ২০২৬
আপডেট: ০৮:৪৪, ২৩ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ২৩ জুন ২০২৬
আপডেট: ০৮:৪৪, ২৩ জুন ২০২৬
২২ জুন সকালে লন্ডনে ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে বিবৃতি দেওয়ার পর ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার স্ত্রী ভিক্টোরিয়ার সাথে পোজ দেন। ছবি: এএফপি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার দলীয় নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

ডাউনিং স্ট্রিটে দেওয়া এক আবেগঘন বক্তব্যে স্টারমার জানান, তিনি মনে করেন আগামী সাধারণ নির্বাচনে লেবার পার্টিকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই সেরা ব্যক্তি নন। তিনি রাজা তৃতীয় চার্লসকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং নতুন নেতা নির্বাচনের জন্য দলীয় প্রক্রিয়া শুরু করার অনুরোধ করেছেন। খবর বিবিসির। 

স্টারমার জানান, ৯ জুলাই থেকে মনোনয়ন গ্রহণ শুরু হবে এবং ১৬ জুলাই পার্লামেন্টের গ্রীষ্মকালীন বিরতির আগে তা শেষ হবে। প্রতিদ্বন্দ্বিতা হলে সেপ্টেম্বরের আগেই নতুন নেতা নির্বাচিত হবে। ততদিন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সহযোগিতা করবেন।

কিয়ার স্টারমার বলেন, আমার উত্তরসূরি এমন একটি ব্রিটেন পাবে, যা দুই বছর আগে আমি যে ব্রিটেন পেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ন্যায়সঙ্গত।

গ্রেটার ম্যানচেস্টরের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহামকে স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি মেকারফিল্ড উপনির্বাচনে জয়ের পর তিনি আনুষ্ঠানিকভাবে নেতৃত্বের দৌড়ে নামার ঘোষণা দিয়েছেন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং, যাকে বার্নহামের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছিল, তিনিও বার্নহামকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।

স্ত্রী ভিক্টোরিয়াকে পাশে নিয়ে ডাউনিং স্ট্রিটের সামনে বক্তব্য দিতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন স্টারমার। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দেশের সবচেয়ে বড় দায়িত্ব পালন করার পর এখন তিনি স্বামী ও বাবা হিসেবে নিজের পরিবারের জন্য আরও বেশি সময় দিতে চান।

স্টারমার বলেন, আমার অসাধারণ স্ত্রী ভিক সব সময় আমার শক্তির উৎস ছিলেন। আর আমার সন্তানরা আমার গর্ব ও আনন্দ। আমি তাদের জন্য একজন সেরা বাবা হতে চাই।

২০২০ সালের এপ্রিলে লেবার পার্টির নেতৃত্ব গ্রহণ করেন কিয়ার স্টারমার। ২০২৪ সালের ৫ জুলাই নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হন। তার পদত্যাগের ফলে তিনি যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে কম সময় দায়িত্ব পালনকারী লেবার প্রধানমন্ত্রী হিসেবে বিদায় নিচ্ছেন।

তার বিদায়ের মাধ্যমে ২০১৬ সালের পর যুক্তরাজ্য সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে।

চ্যান্সেলর র‍্যাচেল রিভস স্টারমারের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার সঙ্গে কাজ করে দেশকে আরও শক্তিশালী ও নিরাপদ করার সুযোগ পেয়েছেন।

অন্যদিকে, কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক স্টারমারকে ‘ভয়াবহ প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়ে বলেন, সমস্যার মূল কেবল স্টারমার নন, বরং লেবার পার্টির নীতিই এর জন্য দায়ী।

লিবারেল ডেমোক্র্যাট নেতা এড ডেভি বলেন, বারবার প্রধানমন্ত্রী বদলালেও যদি বাস্তব পরিবর্তন না আসে, তাহলে ব্রিটিশ জনগণের হতাশা আরও বাড়বে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টারমারকে ‘খুব ভালো মানুষ’ ও ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করলেও ইরান যুদ্ধ ও উত্তর সাগরে তেল-গ্যাস উত্তোলন নিয়ে তার অবস্থানের সমালোচনা করেন।

যুক্তরাজ্য কিয়ার স্টারমার লেবার পার্টি প্রধানমন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাজ্য

১৯ আগস্ট ২০২৬
রাশিয়ার হুঁশিয়ারির পরও ইউক্রেনকে ‘১০০ শতাংশ’ সমর্থনের ঘোষণা যুক্তরাজ্যের
১৫ আগস্ট ২০২৬
চৌর্যবৃত্তি বিতর্কের কেন্দ্রে থাকা সাবেক ক্যামব্রিজ অধ্যাপকের মরদেহ উদ্ধার
২২ জুলাই ২০২৬
দায়িত্ব নিয়েই চমক বার্নহামের, মন্ত্রিসভায় বড় রদবদল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিয়ের গুঞ্জন জোরালো, পাত্রী নিয়ে কী বলেছিলেন বিলাওয়াল
  2. বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
  3. নিশ্চিত মৃত্যুর হাত থেকে যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন নেপালের শিক্ষক
  4. যে কারণে হাসপাতাল-পার্ক-নাইটক্লাবে বিয়ের নিবন্ধন বুথ খুলছে চীন
  5. মুসলিম বিশ্বকে ‘আসল শত্রু’র মুখোমুখি হওয়ার আহ্বান খামেনির
  6. এয়ার কুলারের ভেতর পাঁচ ফুটের গোখরা, পানি ঢালতে গিয়ে চমকে উঠল পরিবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x