Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • মার্কিন নির্বাচন
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪৫, ২১ অক্টোবর ২০২০
আপডেট: ১৯:৪৭, ২১ অক্টোবর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪৫, ২১ অক্টোবর ২০২০
আপডেট: ১৯:৪৭, ২১ অক্টোবর ২০২০
আরও খবর
সুপ্রিম কোর্টে ট্রাম্পের শুল্ক বাতিল, নতুন করে ১০ শতাংশ আরোপ
মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক নীতি অবৈধ ঘোষণা
ট্রাম্পের নামে হচ্ছে ফ্লোরিডা বিমানবন্দরের নাম
ইরানকে ‘অর্থবহ চুক্তি’ করতে হবে, নয়তো ‘খারাপ কিছু ঘটবে’ : ট্রাম্প
সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

সব জরিপেই জয়ের আভাস পাচ্ছেন বাইডেন

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪৫, ২১ অক্টোবর ২০২০
আপডেট: ১৯:৪৭, ২১ অক্টোবর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪৫, ২১ অক্টোবর ২০২০
আপডেট: ১৯:৪৭, ২১ অক্টোবর ২০২০
যুক্তরাষ্ট্রে হওয়া সব জরিপে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে হওয়া সব জরিপে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

তবে কে হচ্ছেন প্রেসিডেন্ট তা ৩ নভেম্বরের আগে নিশ্চিত করে বলা না গেলেও বিভিন্ন জরিপের ফল, আগাম ভোট ও নির্বাচনী তহবিলে বিপুল পরিমাণ অর্থ, ডেমোক্র্যাট শিবিরের কর্মকর্তাদের স্বস্তি দিচ্ছে।

জরিপের বরাত দিয়ে বিবিসি ও নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নেট সিলভারের ফাইভথার্টিএইট ডটকম ব্লগ বাইডেনের জয়ের সম্ভাবনা দেখছে ৮৭ শতাংশ। অন্যদিকে ডিসিশন ডেস্ক এইচকিউ বলছে, বাইডেনের জয়ের সম্ভাবনা ৮৩.৫ শতাংশ।

২০২০ সালের ডেমোক্র্যাট প্রাইমারি বাইডেনকে শক্ত অবস্থানে নিয়ে এসেছে। তিনি শেষ মুহূর্তে প্রেসিডেন্ট নির্বাচনের টিকিট পাওয়ার পাশাপাশি অর্জন করেছেন শ্বেতাঙ্গ ভোটারদের আস্থা। এর বাইরে তিনি ভোট পেয়েছেন সেসব ভোটারেরও, যারা কলেজ পাস করেননি। ২০১৬ সালের নির্বাচনে এ ধরনের ভোটেই ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিলেন।

সিনে কলেজ পোলের জরিপ বলছে, বাইডেন ৫০ শতাংশ ভোট পাবেন আর ট্রাম্প পাবেন ৪১ শতাংশ। ৩ শতাংশ ভোট দুই প্রার্থীর মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে ট্রাম্পকে ৫৬ শতাংশ নারী ভোটার প্রত্যাখ্যান করেছেন। শ্বেতাঙ্গ ভোটারদের ৫৩ শতাংশ যাদের কলেজের ডিগ্রি রয়েছে তাঁরা বলছেন, ট্রাম্প ভালো প্রেসিডেন্ট নন।

পোলস্টারের জরিপ বলছে, ২০১৬ সালে ট্রাম্পের জয়ে মুখ্য ভূমিকা রেখেছিল উইসকনসিন, পেনসিলভেনিয়া ও মিশিগান রাজ্য। এ তিন রাজ্যে এগিয়ে আছেন বাইডেন। এ ছাড়া ওহাইও এবং আইওয়ার মতো রিপাবলিকান রাজ্যগুলোতেও বাইডেন ও ট্রাম্পের অবস্থান সমানে সমান। এ দুই রাজ্যে ২০১৬ সালে সহজ জয় পেয়েছিলেন ট্রাম্প। কলেজে পড়া ৫৫ শতাংশের বেশি শ্বেতাঙ্গ ভোটারেরও সমর্থন আছে বাইডেনের। এর বাইরে ৫ ভাগের ৪ ভাগ আফ্রিকান-আমেরিকান তাঁকেই সমর্থন করেন।

ফক্সের জরিপ বলছে, ২০১৬ সালে হিলারি ক্লিনটনের জয় করা ২০ রাজ্য যদি বাইডেন ধরে রাখতে পারেন ও পেনসিলভেনিয়া, উইসকনসিন ও মিশিগান পুনরুদ্ধার করেন এবং সান বেল্প অথবা ওহিও বা আইওয়াতে জিততে না পারলেও তিনিই হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। ২০১৬ সালে মিশিগান, উইসকনসিন ও পেনসিলভেনিয়াতে জয় পান ট্রাম্প।

বিশেষত কলেজে না যাওয়া শ্বেতাঙ্গদের সমর্থন এবার পুরোপুরি পেয়েছেন বাইডেন। যা এ তিন রাজ্যের মূল ভোটার গোষ্ঠী। রাস্টবেল্ট নামে পরিচিত এ তিন রাজ্যে আবারো ডেমোক্র্যাটরা জনপ্রিয়তা ফিরে পেয়েছে বলে সব জরিপই বলছে।

বিশেষজ্ঞদের মতে, হিলারি নারী হওয়ায় এ রাস্টবেল্টের ভোট পাননি। এ সমস্যা বাইডেনের নেই। তাই তুলনামূলক কম শিক্ষিত ভোটারদের ভোট পেতেও সমস্যা হবে না তাঁর। আর শিক্ষিত ভোটাররা তাঁকে এমনিতেই সমর্থন দিচ্ছেন।

পেনসিলভানিয়ায় বাইডেনের এগিয়ে থাকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে জয়ের জন্য ট্রাম্প ও বাইডেন এ রাজ্যটিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। এ রাজ্যে রয়েছে ২০টি ইলেকটোরাল কলেজ ভোট। বাইডেন এ রাজ্যে ৪৯.৬ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন। এখানে ট্রাম্পের সমর্থন ৪৪.৫ শতাংশ।

এ ছাড়া মিশিগানে বাইডেন ৫০.২ শতাংশ এবং ট্রাম্প ৪৩.২ শতাংশ, উইসকনসিনে বাইডেন ৪৯.২ শতাংশ এবং ট্রাম্পের ৪২.৫ শতাংশ সমর্থন রয়েছে। তবে ওহাইওতে ট্রাম্প এগিয়ে রয়েছেন ৪৭ শতাংশ সমর্থন নিয়ে। এখানে বাইডেনের সমর্থন ৪৫.৪ শতাংশ। গত নির্বাচনে ট্রাম্প এখানে বেশ বড় ব্যবধানে জয়ী হয়েছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ: মার্কিন নির্বাচন

০৬ জানুয়ারি ২০২১
জর্জিয়ায় দুটি সিনেট আসনের পুনর্নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই 
১৬ ডিসেম্বর ২০২০
ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন অ্যাওয়ার্ড পেলেন পাঁচ সাংবাদিক
১৩ ডিসেম্বর ২০২০
যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক নীতি অবৈধ ঘোষণা
  2. যুক্তরাষ্ট্রকে ঠেকিয়ে বিশ্ব বাণিজ্যে যেভাবে আধিপত্য বিস্তারের পরিকল্পনা চীনের
  3. বাংলাদেশের সঙ্গে উষ্ণ ও জোরালো সম্পর্কের আশাবাদ ভারতের
  4. ‘দুই-তিন দিনের মধ্যে’ প্রস্তুত হবে পারমাণবিক চুক্তির খসড়া : ইরান
  5. ট্রাম্পের নামে হচ্ছে ফ্লোরিডা বিমানবন্দরের নাম
  6. হামলা চালালে মার্কিন ঘাঁটি হবে ‘প্রধান লক্ষ্যবস্তু’ : ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x