Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ২২ এপ্রিল ২০২২
আপডেট: ০৮:৫৬, ২২ এপ্রিল ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ২২ এপ্রিল ২০২২
আপডেট: ০৮:৫৬, ২২ এপ্রিল ২০২২
আরও খবর
লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটো, বাড়ছে উদ্বেগ
রাশিয়ায় নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত আরও ১২
রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল কিশোরগঞ্জের যুবকের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

এখনও জয়ের অবস্থানে রয়েছেন পুতিন, বলছেন পশ্চিমা কর্মকর্তারা

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ২২ এপ্রিল ২০২২
আপডেট: ০৮:৫৬, ২২ এপ্রিল ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ২২ এপ্রিল ২০২২
আপডেট: ০৮:৫৬, ২২ এপ্রিল ২০২২
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রাশিয়া ইউক্রেনে আক্রমণের প্রথম সপ্তাহে যেসব সমস্যার মুখে পড়েছিল, সেগুলোর কিছুটা সমাধান করতে পারছে বলে মনে করছেন পশ্চিমা কর্মকর্তারা। তাঁরা বলছেন—এমন কিছু লক্ষণ দেখা যাচ্ছে, যাতে বোঝা যাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও ইউক্রেন যুদ্ধে জয়ের পথে রয়েছেন। খবর বিবিসির।

পশ্চিমা কর্মকর্তারা বলছেন—রাশিয়া এখন নির্দিষ্ট পদক্ষেপে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর অর্থ হলো—সেনা কমান্ড ও নিয়ন্ত্রণের মতো সমস্যাগুলো আরও ভালোভাবে মোকাবিলা করতে পারছে তারা।

তবে, পশ্চিমা কর্মকর্তারা বলছেন—রাশিয়ার দীর্ঘ সেনাবহর এখনও একই পথে যাতায়াত করছে। এতে করে তারা হামলার ঝুঁকিতে রয়েছে।

অন্যদিকে, ইউক্রেনীয় সেনারা ‘খুব স্মার্ট এবং খুব কার্যকর পদ্ধতিতে লড়াই চালিয়ে যাচ্ছে’ বলে অভিমত পশ্চিমা কর্মকর্তাদের।

রুশ বাহিনীর যোগাযোগের কিছু পথ এখনও বেশ দীর্ঘ, বিশেষ করে খারকিভ থেকে দক্ষিণে। এতে করে পশ্চিম দিক থেকে হামলার ঝুঁকিতে রয়েছে তারা।

এ ছাড়া পশ্চিমা কর্মকর্তারা বলছেন—ভ্লাদিমির পুতিন ‘এখনও জয়ী হওয়ার অবস্থানে রয়েছেন’ এবং যুদ্ধের সম্ভাব্য ফলাফল বিভিন্ন ধরনের হতে পারে। তবে, এসবের কোনোটিই দ্রুত ঘটবে বলে আশা করেন না এই কর্মকর্তারা। পশ্চিমারা দীর্ঘ মেয়াদে ইউক্রেনকে সামরিক সমর্থন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এতে ধারণা করা হচ্ছে, ‘দীর্ঘ সময় ধরে এ সংঘাত চলবে, যা সম্ভবত এ বছরের অনেকটা সময়জুড়ে অব্যাহত থাকবে।’

দনবাসে রুশ অভিযান সফল হওয়া সম্ভব বলে মনে করেন পশ্চিমা কর্মকতারা। এবং তাঁরা বলছেন, সবচেয়ে খারাপ যে পরিস্থিতি সৃষ্টি হতে পারে তা হলো—এতে করে রাশিয়া তার কিছু উদ্দেশ্য হাসিল করে ফেলতে পারে, যেমন—কিয়েভ ও ওডেসা দখল করা ইত্যাদি।

পশ্চিমা কর্মকর্তারা আরও বলছেন—ইউক্রেনের সামরিক বাহিনীর তুলনায় রুশ বাহিনী সংখ্যায় প্রায় তিনগুণ বেশি হওয়ার সুবিধা পাচ্ছে। তবে, মস্কো কতটা বুদ্ধিমত্তার সঙ্গে এ বাহিনীকে ব্যবহার করছে এবং ইউক্রেনীয় বাহিনীর কতটুকু সক্ষমতা রয়েছে, তার ওপর অনেক কিছু নির্ভর করছে।

মারিউপোলের আশপাশে এলাকায় এখনও প্রচুর রুশ সেনা রয়েছে, যার সংখ্যা পাঁচ থেকে ১০ হাজারের মধ্যে। এর অর্থ দক্ষিণ দিকে দনবাস অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার প্রত্যাশিত অভিযান খুব একটা আলোর মুখ দেখেনি।

এ ছাড়া পশ্চিমা কর্মকর্তারা বলছেন—পুতিন যদি মারিউপোল পুরোপুরি দখল করে অবরুদ্ধ করতে চান, তা খুব সহজ হবে না। এবং এতে করে রুশ বাহিনীর দনবাস অভিযানে অংশ নেওয়ার সক্ষমতা হ্রাস পাবে।

রাশিয়ার দীর্ঘ-পাল্লার ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের ব্যবহার গত সপ্তাহে কিছুটা কমেছে বলে জানিয়েছেন পশ্চিমা কর্মকর্তারা। তাঁরা ধারণা করছেন, মস্কো এসব ক্ষেপণাস্ত্র কতটা ব্যবহার করবে এবং ক্ষেপণাস্ত্র পুনরায় মজুদ করা নিয়ে চিন্তায় পড়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ রাশিয়া-ইউক্রেন

সংশ্লিষ্ট সংবাদ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

০৯ জুন ২০২৬
লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটো, বাড়ছে উদ্বেগ
০৭ জুন ২০২৬
রাশিয়ায় নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন
২৪ মে ২০২৬
রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
  2. ২৪ ঘণ্টার মধ্যে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা
  3. ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৫
  4. ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  5. বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ৫ শতাংশ
  6. ইলন মাস্কের ১ ট্রিলিয়ন ডলার হাতে গুনলে কত বছর লাগবে?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x