Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৩৫, ০৭ মার্চ ২০২২
আপডেট: ১৬:৩৭, ০৭ মার্চ ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৩৫, ০৭ মার্চ ২০২২
আপডেট: ১৬:৩৭, ০৭ মার্চ ২০২২
আরও খবর
আদালতের নির্দেশনা পেলে হাসপাতালে পাঠানো হবে ইমরান খানকে
ঠিকমতো চোখে দেখতে পারছেন না ইমরান খান
ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড
ইমরান খানের সঙ্গে দেখা করতে পাকিস্তান যাচ্ছেন দুই ছেলে
মায়ামিতে বৈঠকে বসছে ইউক্রেন-যুক্তরাষ্ট্র : কিয়েভ কর্মকর্তা

আমরা পশ্চিমা বিশ্বের দাস নই : ইমরান খান

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৩৫, ০৭ মার্চ ২০২২
আপডেট: ১৬:৩৭, ০৭ মার্চ ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৩৫, ০৭ মার্চ ২০২২
আপডেট: ১৬:৩৭, ০৭ মার্চ ২০২২
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : রয়টার্স

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চলমান এই ইস্যুতে পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা করেন তিনি। এ ছাড়া ইউক্রেনের পক্ষ নিয়ে পশ্চিমাদের শেখানো বুলি আওড়াবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ইসলামাবাদে নিযুক্ত পশ্চিমা দূতেরা গত সপ্তাহে একটি বিবৃতি দেয়। ওই যৌথ বিবৃতিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান নিয়ে পাকিস্তানকে নিন্দা জানানোর আহ্বান জানান তাঁরা। জবাবে রোববার ইমরান খান তাঁদের সমালোচনা করে বলেছেন, ‘তাঁরা কি ভাবেন, আমরা তাঁদের দাস।’

গত ১ মার্চ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশগুলোসহ ইসলামাবাদের ২২টি কূটনীতিক মিশন একটি যৌথ বিবৃতি দেয়। ওই বিবৃতিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতিবাদে জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে একটি নিন্দা প্রস্তাবে পাকিস্তানকে সমর্থন দেওয়ার আহ্বান জানান পশ্চিমা দেশগুলোর কূটনীতিকেরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা দেশগুলোর কূটনীতিকদের প্রকাশ্যে এ রকম একটি যৌথ বিবৃতির ঘটনা তেমন দেখা যায় না।

ইমরান খান এক রাজনৈতিক সমাবেশে বলেন, ‘আপনারা আমাদের কী ভাবেন? আমরা কি আপনাদের দাস যে আপনার যা করতে বলবেন, আমরা তা-ই করব।’

সংখ্যাগরিষ্ঠ সদস্যদেশের সমর্থনে জাতিসংঘ সাধারণ পরিষদের নিন্দা প্রস্তাবটি পাস হলেও ঐতিহাসিকভাবে পশ্চিমাদের মিত্র পাকিস্তান ভোটদানে বিরত ছিল।

ভারতও ওই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল জানিয়ে ইমরান বলেন, ‘আমি ইইউ দূতদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি ভারতেও এমন বিবৃতি দিতে পারবেন।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকায় ভারত যা করে আসছে, তার জন্য তো ইউরোপীয় দেশগুলো নিন্দা জানায় না।

ইমরান বলেন, ‘আফগানিস্তানে পশ্চিমা জোট ন্যাটোকে সমর্থন দেওয়ার ফলে পাকিস্তান ভুক্তভোগী হলেও কৃতজ্ঞতার পরিবর্তে আমাদের সমালোচিত হতে হয়েছে।’

রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালাতে যাচ্ছে, পশ্চিমাদের এমন আশঙ্কার মধ্যেই ফেব্রুয়ারির শেষ দিকে মস্কো সফরে গিয়ে ইমরান ও তাঁর সরকার আলোচনায় আসে।

ইমরান খান মস্কো গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কয়েক ঘণ্টা পরই রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযান চালাতে সেনাদের নির্দেশ দেন।

রাশিয়া-ইউক্রেন ইমরান খান

সংশ্লিষ্ট সংবাদ: রাশিয়া-ইউক্রেন

২০ নভেম্বর ২০২৫
শান্তি পরিকল্পনার খবরের মধ্যেই ইউক্রেনে মার্কিন সামরিক কর্মকর্তারা
২১ অক্টোবর ২০২৫
ট্রাম্প-পুতিন বৈঠকের সময়সীমা নির্ধারণ করা হয়নি : রাশিয়া
১২ অক্টোবর ২০২৫
ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্পকে মধ্যস্থতার আহ্বান জেলেনস্কির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, ৪ বাংলাদেশি আহত
  2. দিল্লির হোটেলে আগুনে নিহত ২১, রয়েছেন বাংলাদেশিও
  3. মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
  4. দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিদেশি নাগরিকসহ নিহত ২১
  5. বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, বাড়ল তেল
  6. জেরুজালেমে খ্রিস্টানদেরও মারছে ইহুদিরা, দিচ্ছে থুতু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x