Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ০২ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:২৯, ০২ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ০২ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:২৯, ০২ নভেম্বর ২০২৬
আরও খবর
নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আইসিটি মন্ত্রী
বারবার খুঁজতে হবে না, কুইক অ্যাক্সেসে এক ক্লিকেই প্রয়োজনীয় ফোল্ডার
সি ড্রাইভ লাল? উইন্ডোজের এই দুই কমান্ডে খালি করুন অপ্রয়োজনীয় ফাইল
গবেষণা ও দক্ষতা উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
ব্রাউজার হিস্ট্রি মুছলেও কম্পিউটারে যে তথ্য থেকে যায়, মুছবেন যেভাবে

স্টার টেকের সহযোগিতায় শেষ হলো তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান কার্নিভাল

এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ০২ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:২৯, ০২ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ০২ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:২৯, ০২ নভেম্বর ২০২৬

রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল ২০২৬’। ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও গেমিংয়ের সমন্বয়ে অংশ নেয় দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কার্নিভালের পাওয়ার্ড বাই পার্টনার ছিল প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ, স্টার টেকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়াসহ বিশিষ্ট অতিথিরা। তাঁদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবারের বিজ্ঞান কার্নিভাল। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

কার্নিভালের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য ছিল স্টার টেকের বিশেষ প্যাভিলিয়ন। সেখানে প্রযুক্তিপ্রেমীরা আধুনিক প্রযুক্তিপণ্য ও গ্যাজেট সম্পর্কে জানার পাশাপাশি নতুন প্রযুক্তির অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান।

বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীল চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরার সুযোগ পায়। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে আগ্রহ ও মেধা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম হয়ে ওঠে এ আয়োজন।

বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি গেমিংপ্রেমীদের জন্যও ছিল বিশেষ আয়োজন। স্টার টেকের সহযোগিতায় অনুষ্ঠিত ‘ব্যাটল ফর গ্লোরি ২.০’ গেমিং প্রতিযোগিতায় ভ্যালোরেন্ট ও ফিফা গেমে অংশ নেন বিভিন্ন দলের প্রতিযোগীরা। তিন দিনব্যাপী প্রতিযোগিতার শেষ দিনে অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ড।

প্রতিযোগিতার ভ্যালোরেন্ট বিভাগে চ্যাম্পিয়ন হয় ‘রেড ভাইপারজ’। বিজয়ী দল পুরস্কার হিসেবে পায় ২০ হাজার টাকা এবং স্টার টেকের পক্ষ থেকে একটি ল্যাপটপ।

দেশের গেমিং ও প্রযুক্তিপণ্য কমিউনিটির বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করছে স্টার টেক। গেমিং পিসি, ল্যাপটপ, কম্পিউটার যন্ত্রাংশ ও আনুষঙ্গিক পণ্যের পাশাপাশি হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তিপণ্যের সমাধান দিচ্ছে প্রতিষ্ঠানটি।

আয়োজকদের মতে, তিন দিনের এ আয়োজনের মধ্য দিয়ে বিজ্ঞান, প্রযুক্তি, সৃজনশীলতা ও গেমিংয়ের সমন্বয়ে একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে প্রযুক্তির প্রতি আরও আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল ২০২৬ সফলভাবে সম্পন্ন করতে অংশগ্রহণকারী শিক্ষার্থী, বিজয়ী দল, আয়োজক, অতিথি ও দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে স্টার টেক। ভবিষ্যতেও দেশের তরুণ প্রজন্মের প্রযুক্তিগত আগ্রহ, সৃজনশীলতা ও উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজনের সঙ্গে থাকার প্রত্যয় জানিয়েছে প্রতিষ্ঠানটি।
 

প্রযুক্তি
০৫ নভেম্বর ২০২৬
রবি ও এমটিবির রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর, বাড়বে ক্যাশলেস লেনদেন
০৪ নভেম্বর ২০২৬
বারবার চার্জ দেওয়ার ঝামেলা কমাবে ৮১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির ফোন
০৪ নভেম্বর ২০২৬
স্মার্টফোনের আইপি রেটিং নাকি মিলিটারি গ্রেড প্রোটেকশন, কোনটি কী সুরক্ষা দেয়?
০৪ নভেম্বর ২০২৬
কাল শুরু হচ্ছে বাংলাদেশ এআই বিজনেস সামিট
০৩ নভেম্বর ২০২৬
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
০৩ নভেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপ নাকি হোয়াটসঅ্যাপ বিজনেস, কোনটি আপনার জন্য?
০৩ নভেম্বর ২০২৬
এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট, গবেষণা ও গেমিংয়ে চমক
০৩ নভেম্বর ২০২৬
কম্পিউটার স্লো? র‍্যাম না বাড়িয়ে উইন্ডোজের এই ৩ কৌশল ব্যবহার করুন
০৩ নভেম্বর ২০২৬
কক্সবাজারে বিডিনগের ২২তম সম্মেলন, নিবন্ধন চলছে
০২ নভেম্বর ২০২৬
সিম নাকি ই-সিম, জেনে নিন কোনটি আপনার জন্য ভালো
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশে চক্ষুস্বাস্থ্যের বহুখাতীয় কর্ম-পরিকল্পনা চূড়ান্ত
  2. বারবার খুঁজতে হবে না, কুইক অ্যাক্সেসে এক ক্লিকেই প্রয়োজনীয় ফোল্ডার
  3. সি ড্রাইভ লাল? উইন্ডোজের এই দুই কমান্ডে খালি করুন অপ্রয়োজনীয় ফাইল
  4. গবেষণা ও দক্ষতা উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
  5. শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য: আজারবাইজানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  6. ব্রাউজার হিস্ট্রি মুছলেও কম্পিউটারে যে তথ্য থেকে যায়, মুছবেন যেভাবে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x