Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫০, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৫৭, ১৪ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫০, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৫৭, ১৪ অক্টোবর ২০২৬
আরও খবর
ল্যাপটপ না ট্যাবলেট-দুই কাজেই লেনোভোর নতুন আইডিয়াপ্যাড ৫আই
কম্পিউটারের গতি বাড়াতে উইন্ডোজের ৪ গোপন শর্টকাট
হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না, বুঝবেন যেভাবে
নয় শহরে আজ শুরু হয়েছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ
শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য: আজারবাইজানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী

এআই প্রতিযোগিতায় এগোতে ইউরোপে বড় বিনিয়োগের পরিকল্পনা এনভিডিয়ার

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫০, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৫৭, ১৪ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫০, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৫৭, ১৪ অক্টোবর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ইউরোপে নতুন করে ২০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া। আগামী সপ্তাহে এ বিনিয়োগের বিষয়ে ঘোষণা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সেমাফোরের প্রতিবেদন থেকে জানা যায়-গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) হুয়াং বলেন, এআই প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় ইউরোপকে আরও সক্রিয় হতে হবে। তাঁর মতে, প্রযুক্তির এই প্রতিযোগিতায় এগিয়ে যেতে ইউরোপের বিনিয়োগ ও উদ্যোগ বাড়ানো জরুরি।

বিশ্লেষকদের মতে, এআই-সংশ্লিষ্ট রপ্তানি ও বিনিয়োগ বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যেও কয়েকটি দেশের অর্থনীতিকে সহায়তা করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান অর্থনীতিবিদও এআই খাতের অবদান তুলে ধরেছেন। বিশেষ করে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে সংস্থাটি।

তবে এআই প্রযুক্তির উন্নয়ন ও উদ্ভাবনে ইউরোপ এখনো যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায় পিছিয়ে রয়েছে। স্ট্যানফোর্ড এআই ইনডেক্সের তথ্য অনুযায়ী, উল্লেখযোগ্য এআই মডেল তৈরিতে যুক্তরাষ্ট্রের অবদান ৫৯টি এবং চীনের ৩৫টি। অন্যদিকে ফ্রান্স ও যুক্তরাজ্য প্রতিটি একটি করে উল্লেখযোগ্য এআই মডেল তৈরি করেছে।

এদিকে ইউরোপের প্রযুক্তি খাতে চীনা এআই মডেলের ব্যবহার নিয়েও আলোচনা তৈরি হয়েছে। জার্মানির একটি সার্চ ইঞ্জিন, যা ইউরোপের বিভিন্ন সরকার ব্যবহার করে, ফ্রান্সের মিস্ত্রাল এআইয়ের পরিবর্তে চীনের একটি ওপেন সোর্স মডেল ব্যবহারের পরিকল্পনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এনভিডিয়ার সম্ভাব্য বিনিয়োগ ইউরোপে এআই অবকাঠামো ও প্রযুক্তি উন্নয়নে নতুন গতি আনতে পারে। তবে বিনিয়োগের দেশ, খাত ও প্রকল্পভিত্তিক বিস্তারিত তথ্য আনুষ্ঠানিক ঘোষণার পর জানা যাবে।

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া মূলত গ্রাফিকস প্নিট (জিপিইউ) তৈরির মাধ্যমে পরিচিতি লাভ করে। গেমিং ও কম্পিউটার গ্রাফিকসের পাশাপাশি বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সেন্টার, রোবটিকস এবং স্বয়ংচালিত গাড়ির প্রযুক্তিতে এনভিডিয়ার চিপ ও কম্পিউটিং প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য উচ্চক্ষমতাসম্পন্ন জিপিইউয়ের চাহিদা বাড়ায় প্রতিষ্ঠানটি বৈশ্বিক প্রযুক্তি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি
১৩ সেপ্টেম্বর ২০২৬
উইন্ডোজ ১১ ল্যাপটপের ব্যাটারি লাইফ বাড়ানোর কার্যকর উপায়
২২ আগস্ট ২০২৬
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেটের অভিজ্ঞতা তুলে ধরল গ্রামীণফোন
২২ আগস্ট ২০২৬
কিশোরদের জন্য চ্যাটজিপিটি নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের সংশয়
২২ আগস্ট ২০২৬
দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরির প্ল্যাটফর্ম হবে আইটি সেন্টার: আইসিটি মন্ত্রী
১৭ আগস্ট ২০২৬
এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’, বদলাবে না ০১৬ নম্বর ও সেবা
১৬ আগস্ট ২০২৬
জাতীয় বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতা ‘অ্যাডউইজ’ এর চ্যাম্পিয়ন ‘টিম উন্নয়ন’
৩০ জুলাই ২০২৬
গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন : মাহবুব আনাম
১২ জুলাই ২০২৬
চলছে বুধ গ্রহের বক্রগতি, এ সময় প্রাক্তনের ফিরে আসার ঘটনা কি সত্যি?
১৩ জুন ২০২৬
প্রযুক্তিতে দক্ষ তরুণরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ : প্রযুক্তিমন্ত্রী
১১ এপ্রিল ২০২৬
ঢাকায় শুরু হচ্ছে দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো, পর্দা উঠছে ১৩ এপ্রিল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচ সিম, নতুন সিমে সাত দিনের ব্যবধান
  2. দেশে বাড়ছে স্মার্টফোন উৎপাদন
  3. বিদেশে রিমোট জব খুঁজছেন? কাজের সুযোগ মিলবে এসব ওয়েবসাইটে
  4. আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে দেশ, ব্যবহার মাত্র ১৮ শতাংশ: বিডিনগ সম্মলনে বক্তারা
  5. অ্যান্টিভাইরাস ছাড়াই উইন্ডোজে ম্যালওয়্যার স্ক্যান, জেনে নিন সহজ পদ্ধতি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x