Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৩০, ২২ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৩০, ২২ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৩০, ২২ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৩০, ২২ আগস্ট ২০২৬
আরও খবর
শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য: আজারবাইজানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী
এআই প্রশিক্ষণে ওয়েবসাইটের তথ্য সংগ্রহ বন্ধে নতুন নিয়ম আনছে গুগল-ওপেনএআই
১৪০০ প্রতিযোগীকে পেছনে ফেলে টেকনোপ্রিনিউরশিপে চ্যাম্পিয়ন টিম আশা
ধীরগতির ওয়াই-ফাই নিয়ে বিরক্ত? আজই বদলে ফেলুন রাউটার রাখার এই নিয়মগুলো
অবৈধ ফোন বন্ধে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি

কিশোরদের জন্য চ্যাটজিপিটি নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের সংশয়

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৩০, ২২ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৩০, ২২ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৩০, ২২ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৩০, ২২ আগস্ট ২০২৬

কিশোর-কিশোরীদের জন্য আলাদা অভিজ্ঞতা নিশ্চিত করতে নতুন ‘চ্যাটজিপিটি ফর টিনস’ চালু করেছে ওপেনএআই। তবে শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা নতুন এই উদ্যোগের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে, নিরাপত্তা ব্যবস্থা বাস্তবে কতটা কার্যকর, তা স্বাধীনভাবে পরীক্ষা ও প্রমাণ করা প্রয়োজন।

এনগ্যাজেটের প্রতিবেদন থেকে জানা যায়-ওপেনএআই জানিয়েছে, কোনো ব্যবহারকারীকে ১৮ বছরের কম বয়সী হিসেবে শনাক্ত করা হলে তাকে স্বয়ংক্রিয়ভাবে কিশোরদের জন্য তৈরি চ্যাটজিপিটি অভিজ্ঞতায় নেওয়া হবে। এতে শিক্ষামূলক বিভিন্ন সুবিধা ব্যবহারে উৎসাহ দেওয়া হবে এবং নিরাপত্তার ক্ষেত্রে বাড়তি সুরক্ষা থাকবে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, খাবারসংক্রান্ত জটিলতা বা আত্মক্ষতির মতো গুরুতর ঝুঁকির আলোচনা শনাক্ত হলে সংযুক্ত অভিভাবকদের নিরাপত্তা সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে। তবে এ ধরনের ব্যবস্থা কতটা নির্ভুলভাবে কাজ করবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

শিশু ও পরিবারভিত্তিক প্রযুক্তি মূল্যায়নকারী প্রতিষ্ঠান কমন সেন্স মিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল মূল্যায়ন বিভাগের প্রধান রবি টর্নি বলেন, ওপেনএআই গুরুত্বপূর্ণ কিছু প্রতিশ্রুতি দিলেও সেগুলো বাস্তবে কাজ করছে-এমন প্রমাণ প্রয়োজন। তার মতে, স্বয়ংক্রিয় বয়স শনাক্তকরণ প্রযুক্তি শতভাগ নির্ভুল নয়। কতজন কিশোরকে সঠিকভাবে শনাক্ত করা যাচ্ছে এবং কতজন ভুলভাবে শনাক্ত হচ্ছেন, সে বিষয়ে ওপেনএআই এখনো পর্যাপ্ত তথ্য প্রকাশ করেনি।

শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের পক্ষে কাজ করা সংগঠন ফেয়ারপ্লের নির্বাহী পরিচালক জশ গোলিনও নতুন ব্যবস্থার জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, শুধু নিরাপত্তা নীতি ঘোষণা করলেই যথেষ্ট নয়; সেগুলো কার্যকরভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা যাচাইয়ের ব্যবস্থাও থাকতে হবে। ওপেনএআইয়ের নতুন ব্যবস্থায় ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ আলোচনা শনাক্ত হওয়ার পর তা মানব পর্যবেক্ষকের মাধ্যমে পর্যালোচনা করে অভিভাবককে সতর্ক করার কথা বলা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, তারা এক ঘণ্টার মধ্যে অভিভাবককে জানাতে চায়।

তবে বিশেষজ্ঞদের প্রশ্ন, প্রতিদিন বিপুলসংখ্যক কথোপকথন পর্যবেক্ষণ ও পর্যালোচনার জন্য পর্যাপ্ত জনবল আছে কি না। আগে চালানো পরীক্ষায় কিছু ক্ষেত্রে গুরুতর আত্মক্ষতি বা আত্মহত্যাসংক্রান্ত বার্তার পরও অভিভাবকদের কাছে সতর্কবার্তা পৌঁছাতে ২৪ থেকে ৪৮ ঘণ্টার বেশি সময় লেগেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কিশোরদের মানসিক সংকট বা খাবারসংক্রান্ত জটিলতার মতো বিষয় শনাক্ত করতে শুধু স্বয়ংক্রিয় প্রযুক্তি যথেষ্ট নাও হতে পারে। বিভিন্ন দেশ ও সংস্কৃতিতে কিশোররা তাদের মানসিক কষ্ট বা সংকট ভিন্নভাবে প্রকাশ করে। ফলে এ ধরনের পরিস্থিতিতে সাংস্কৃতিক ও ভাষাগত প্রেক্ষাপট বোঝার সক্ষমতাও গুরুত্বপূর্ণ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিশোরদের জন্য অভিভাবক সতর্কবার্তা ব্যবস্থার একটি বড় সীমাবদ্ধতা হলো-অভিভাবক ও সন্তানের অ্যাকাউন্ট সংযুক্ত থাকতে হবে। বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ অভিভাবক নিরাপত্তা নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো ব্যবহার করেন না বা এগুলো খুঁজে পাওয়া ও ব্যবহার করা অনেক সময় জটিল হয়ে ওঠে।

তবে খাবারসংক্রান্ত গুরুতর সমস্যাকে গুরুত্ব দেওয়ার বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে ঐকমত্য রয়েছে। তাদের মতে, কিশোরদের এ ধরনের ঝুঁকিতে সময়মতো একজন বিশ্বস্ত প্রাপ্তবয়স্ককে যুক্ত করা গুরুত্বপূর্ণ হতে পারে।

সব মিলিয়ে বিশেষজ্ঞদের মত, কিশোরদের জন্য চ্যাটজিপিটির নতুন নিরাপত্তা ব্যবস্থা ইতিবাচক উদ্যোগ হলেও এর কার্যকারিতা, নির্ভুলতা এবং বাস্তব ফলাফল নিয়ে আরও স্বাধীন পরীক্ষা ও স্বচ্ছতা প্রয়োজন।

বিজ্ঞান ও প্রযুক্তি
০১ নভেম্বর ২০২৫
আজই বন্ধ হয়ে যেতে পারে আপনার সিমও
২৬ অক্টোবর ২০২৫
দেশের বাজারে স্যামসাং এ১৭ ৫জি, এবার কী চমক?
২৫ অক্টোবর ২০২৫
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫: বেসিস প্রশাসকের হাতে পুরস্কার পেল ২৭ দল
২৩ অক্টোবর ২০২৫
‘লিভ রিয়েল ইন এভরি শট’ এর নিশ্চিতায় রিয়েলমির ‘এআই পার্টি ফোন’ ১৫ প্রো ফাইভজি
২১ অক্টোবর ২০২৫
তাইওয়ানে আন্তর্জাতিক প্রযুক্তি মেলা শুরু বুধবার
২০ অক্টোবর ২০২৫
বিনের আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডসে সম্মাননা পেল ৩২ উদ্ভাবন প্রকল্প
১৬ অক্টোবর ২০২৫
ই-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপের আহ্বান
১৫ অক্টোবর ২০২৫
বিএসসিপিএলসি’র ৯ কোটি টাকার চেক বিটিআরসিকে হস্তান্তর
১৪ অক্টোবর ২০২৫
কম্পিউটার কিবোর্ডের অক্ষরগুলো এলোমেলো থাকে কেন?
২৬ সেপ্টেম্বর ২০২৫
প্লাস্টিক বর্জ্য থেকে প্যারাসিটামল তৈরি, বিজ্ঞানীদের অভিনব আবিষ্কার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সেন্টমার্টিন ভ্রমণে বাস, শিপ টিকিট ও ট্রাভেল পাস একসঙ্গে দিচ্ছে বিডিটিকেটস
  2. লিনাক্স নাকি উইন্ডোজ, কোন অপারেটিং সিস্টেম আপনার জন্য সেরা?
  3. এআই উদ্ভাবনে গ্রামীণফোন ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে, সেরা লাবডাব
  4. জিমেইল অন্য কারও ফোনে লগইন আছে কি না, যেভাবে বুঝবেন
  5. মানের সঙ্গে কখনো আপস নয়, ১৪ কোটি গ্রাহকই আমাদের বড় অর্জন: জাকারিয়া শহীদ
  6. বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভীর হুসাইন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x