Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
ফিচার ডেস্ক
১৩:২০, ১৬ অক্টোবর ২০২৫
আপডেট: ১৩:২৫, ১৬ অক্টোবর ২০২৫
ফিচার ডেস্ক
১৩:২০, ১৬ অক্টোবর ২০২৫
আপডেট: ১৩:২৫, ১৬ অক্টোবর ২০২৫
আরও খবর
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
এক সিমে ভয়েস কল, ডেটা ও কনটেন্ট! কেমন হবে এমভিএনও সেবা
দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন
আপনার হোয়াটসঅ্যাপ কি সুরক্ষিত? অ্যাকাউন্ট সুরক্ষায় যেসব বিষয়ে সতর্ক থাকবেন
চালু হলো বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম

ই-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপের আহ্বান

ফিচার ডেস্ক
১৩:২০, ১৬ অক্টোবর ২০২৫
আপডেট: ১৩:২৫, ১৬ অক্টোবর ২০২৫
ফিচার ডেস্ক
১৩:২০, ১৬ অক্টোবর ২০২৫
আপডেট: ১৩:২৫, ১৬ অক্টোবর ২০২৫

রিসাইকেল ইউর ই-ওয়েস্ট, ইট’স ক্রিটিক্যাল’-এই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের প্রধান কার্যালয়ে উদযাপিত হলো  ‘আন্তর্জাতিক ই-বর্জ্য দিবস ২০২৫’।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস ও সামাজিক সংগঠন লাল সবুজ সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সচেতনতামূলক অনুষ্ঠানে ই-বর্জ্য ব্যবস্থাপনার জরুরি দিক ও এর পরিবেশগত প্রভাব নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম।

তিনি বলেন, ‘ই-বর্জ্য বা ইলেকট্রনিক বর্জ্য পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ হুমকি। ই-বর্জ্য মাটিতে মিশে গিয়ে দূষণ সৃষ্টি করে এবং পানির স্তরকে বিষাক্ত করে তোলে। এসব বিষাক্ত উপাদান মানুষের স্নায়ুতন্ত্র, কিডনি ও প্রজনন ক্ষমতার ওপর মারাত্মক প্রভাব ফেলে। শিশুদের ক্ষেত্রে এর প্রভাব আরও ভয়াবহ-বুদ্ধিবিকাশে বাধা, শ্বাসকষ্ট ও ত্বকের রোগ দেখা দিতে পারে। তাই ই-বর্জ্যকে যথাযথভাবে সংগ্রহ, রিসাইকেল ও নিষ্পত্তি করা অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা যায়।’

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয়গুলো তুলে ধরেন স্মার্ট টেকনোলজিসের হেড অব এইচআর চৌধুরী গোলাম নুর এ সানি। তিনি ই-বর্জ্য ব্যবস্থাপনায় করপোরেট জবাবদিহিতা এবং কর্মীদের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ই-বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব্যবসায়িক সম্ভাবনার দিক তুলে ধরেন ই-রিভাইভ এর সিইও ওয়ালিদ খান।

তিনি বলেন, ‘সঠিক প্রযুক্তি ও উদ্যোগের মাধ্যমে ই-বর্জ্য রিসাইকেলিং একটি লাভজনক ও পরিবেশবান্ধব খাত হয়ে উঠতে পারে।’

অনুষ্ঠানটি পরিচালনা করেন লাল সবুজ সোসাইটির ভলান্টিয়ার কো-অর্ডিনেটর আজিজুন নাহার তমা।

বিজ্ঞান ও প্রযুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: বিজ্ঞান ও প্রযুক্তি

০৯ ফেব্রুয়ারি ২০২৬
এক সিমে ভয়েস কল, ডেটা ও কনটেন্ট! কেমন হবে এমভিএনও সেবা
১৩ জানুয়ারি ২০২৬
দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন
২৮ ডিসেম্বর ২০২৫
আপনার হোয়াটসঅ্যাপ কি সুরক্ষিত? অ্যাকাউন্ট সুরক্ষায় যেসব বিষয়ে সতর্ক থাকবেন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রিল বানিয়েই জেতা যাবে নতুন ‘ভিভো স্মার্টফোন’
  2. ডেটা চার্জ ছাড়াই মধ্যপ্রাচ্যে যোগাযোগের সুযোগ দিচ্ছে বাংলালিংক
  3. গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ ও স্যাটেলাইট ভূকেন্দ্র পরিদর্শন করেন প্রযুক্তিমন্ত্রী
  4. শাওমির ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণের সুযোগ
  5. সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: প্রযুক্তিমন্ত্রী
  6. দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x