সেমিফাইনালের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের ঠিক আগমুহূর্তে বড় এক দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। আগামীকাল নেপালের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। এর আগে আজ ভোরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দলের সিনিয়র ডিফেন্ডার শিউলি আজিমের মা।প্রিয়জনের বিদায়ের সংবাদে পুরো বাংলাদেশ শিবির শোকস্তব্ধ। আজ সকালে অনুশীলনের কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু এই খবরের পরে সকালের অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ। শিউলির মায়ের মৃত্যুতে...