অ্যাতলেটিকোর স্কোয়াড থেকে বাদ পড়লেন আলভারেজ
লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। সান সেবাস্তিয়ানে হতে যাওয়া ম্যাচটিতে দলের অন্যতম সেরা তারকা হুলিয়ান আলভারেজকে পাচ্ছে না দিয়েগো সিমিওনের দল।
আলভারেজকে কেন স্কোয়াডে রাখা হয়নি, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি অ্যাতলেটিকো। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, পেশির অতিরিক্ত ক্লান্তির কারণে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্পেনের বার্সেলোনা থেকে প্রকাশিত জনপ্রিয় ক্রীড়া সংবাদপত্র ‘মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদনে বলা হয়েছে, মাজাদাহোন্দায় ম্যাচের আগের শেষ অনুশীলনে পুরো সেশন শেষ করার আগেই অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন আলভারেজ। এরপড় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে সান সেবাস্তিয়ানে না নেওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাবটি।
অ্যাতলেটিকো কোনো আনুষ্ঠানিক মেডিকেল রিপোর্ট প্রকাশ না করলেও এটা নিশ্চিত করেছে যে, আলভারেজের পেশিতে অতিরিক্ত ক্লান্তি রয়েছে। তাই ঝুঁকি না নিয়ে তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।
আলভারেজের সঙ্গে এই ম্যাচে থাকছেন না আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। পেশির চোটের কারণে স্কোয়াডে নেই তরুণ মিডফিল্ডার পাবলো বাররিওস। আর প্রাক-মৌসুমে পাওয়া পেশির চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠায় জায়গা হয়নি নরওয়ের স্ট্রাইকার অ্যালেকজান্ডার সরলোথের।
তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পেলেও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শক্তিশালী দলই ঘোষণা করেছেন সিমিওনে।
অ্যাতলেটিকো মাদ্রিদের স্কোয়াড
গোলকিপার : হুয়ান মুসো, ইয়ান অবলাক, সালভাদোর এসকিবেল।
ডিফেন্ডার : ডেভিড হাঙ্কো, মার্ক পোবিল, ক্রিশ্চিয়ান রোমেরো, আলেহান্দ্রো গ্রিমালদো, রুবেন লে নরম্যান্ড, হোর্হে দোমিঙ্গেজ, দানি মার্তিনেজ।
মিডফিল্ডার : ওবেইদ ভার্গাস, রদ্রিগো মেন্দোজা, জনি কার্দোসো, কোকে রিমারেকসিওন, মার্কোস ইয়োরেন্তে, মোর্তেন হুলমান্ড, হাভি কাস্তিয়ো।
ফরোয়ার্ড : কাং ইন লি, অ্যালেক্স বায়েনা, আদেমোলা লুকমান, জোনাথন ডেভিড, আর্নাউ ওরতিজ, জুলিয়ানো সিমিওনে।

স্পোর্টস ডেস্ক