Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৮:৪৫, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৪৮, ২৪ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৪৫, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৪৮, ২৪ অক্টোবর ২০২৬
আরও খবর
নিউজিল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল ভারত
নিউজিল্যান্ডের দুইশ ছাড়ানো পুঁজিও আটকাতে পারল না ভারতকে
পুরোনো তলোয়ারেই ভরসা ভারতের, বাদ পরলেন আর্শদিপ সিং
রেকর্ড গড়ে হোপের দাপটে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ
রেকর্ড গড়ে পঞ্চমবার আইসিসির মাসসেরা শুভমান গিল

প্রথম বোলার হিসেবে ভারতের বিপক্ষে স্যান্টনারের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক
১৮:৪৫, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৪৮, ২৪ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৪৫, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৪৮, ২৪ অক্টোবর ২০২৬
উইকেট নিয়ে সতীর্থদের সঙ্গে উদযাপন করছেন নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার। ছবি : এএফপি

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল নিউজিল্যান্ড। ফলাফল কিউইদের পক্ষে যায়নি। ১৮০ রান করেও হেরে গেছে স্বাগতিকরা। তবে দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন স্পিনার মিচেল স্যান্টনার। ৪ ওভার বল করে ২১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন তিনি।

অবশ্য ভারতের বিপক্ষে এবারই প্রথম নয়, এর আগেও একবার চার উইকেট শিকার করেছিলেন স্যান্টনার। ২০১৬ সালের বিশ্বকাপে তার স্পিন ঘূর্ণিতে ভারত বধের ইতিহাস গড়েছিল এই কিউই স্পিনার। এটি ছিল ২০০৭ সালে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরির পর প্রথম ঘটনা।

এরপর আরও দুজন স্পিনার ভারতের বিপক্ষে ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়লেও এবার তাদের সবাইকে ছাড়িয়ে অন্য এক উচ্চতায় পৌঁছে গেলেন স্যান্টনার। ক্রিকেট ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে মেন ইন ব্লুদের বিপক্ষে দু’বার চার উইকেট শিকার করার অনন্য রেকর্ড গড়েছেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিপক্ষে স্পিনারদের চার উইকেট শিকারের গল্পটা খুব বেশি লম্বা নয়। ২০০৭ সালে জোহানেসবার্গে প্রথম স্পিনার হিসেবে ভারতের বিপক্ষে ২০ রান খরচায় চার ব্যাটারকে সাজঘরে ফেরান নিউজিল্যান্ডের কিংবদন্তি অফস্পিনার ড্যানিয়েল ভেট্টরি।

তার দীর্ঘ ৯ বছর পর ২০১৬ সালে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান স্যান্টনার। এরপর ২০২১ সালে কলম্বোতে শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৯ রানে ৪ উইকেট) এবং চলতি বছর দিল্লিতে নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস (২০ রানে ৪ উইকেট) ভারতের শক্তিশালী ব্যাটিং অর্ডার গুড়িয়ে দিয়েছিলেন।

তবে ক্রাইস্টচার্চে আজ শনিবার স্যান্টনারের ৪ উইকেট নেওয়ার ঘটনাটি ভারতের বিপক্ষে কোনো স্পিনারের পঞ্চমবার চার উইকেট শিকারের ঘটনা। প্রথম বোলার হিসেবে একাধিকবার ভারতের বিপক্ষে ৪ উইকেট ঝুলিতে পুরলেন কিউই স্পিনার স্যান্টনার।

ম্যাচের নবম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে প্যাভিলিয়নের পথ দেখান স্যান্টনার। নিজের দ্বিতীয় ওভারে এসে পরপর তুলে নেন শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের মতো ডেঞ্জারাস দুই ব্যাটারকে। এরপর নিজের শেষ ও ইনিংসের ১৫তম ওভারে নামান ধীরকে আউট করে নিজের ৪ উইকেটের কোটা পূরণ করেন এই স্পিনার।

নিউজিল্যান্ড ক্রিকেট দল মিচেল স্যান্টনার ভারত ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: নিউজিল্যান্ড ক্রিকেট দল

২১ ডিসেম্বর ২০২৫
২৫৩ বছরের ইতিহাসে লাথাম-কনওয়ের প্রথম কীর্তি
১৩ নভেম্বর ২০২৫
শেষ ম্যাচে সহজ জয়, ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারাল নিউজিল্যান্ড
০৯ নভেম্বর ২০২৫
রেকর্ড গড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে হারল ওয়েস্ট ইন্ডিজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ওয়ান্ডারার্সের বিপক্ষে বড় জয়ে মোহামেডানের চারে চার
  2. প্রথম বোলার হিসেবে ভারতের বিপক্ষে স্যান্টনারের অনন্য কীর্তি
  3. নিউজিল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল ভারত
  4. কেমন হলো সাফে বাংলাদেশের স্কোয়াড?
  5. বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র বাংলাদেশের
  6. সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x