Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৭:০৫, ১৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:২৫, ১৬ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:০৫, ১৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:২৫, ১৬ অক্টোবর ২০২৬
আরও খবর
রেকর্ড গড়ে হোপের দাপটে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ
আন্তর্জাতিক আইন সম্পর্কে ট্রাম্পের শিক্ষা নেওয়া প্রয়োজন : নাভি পিল্লাই
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার পুরস্কার পেলেন সোবহানা-জ্যোতি
রেকর্ড গড়ে পঞ্চমবার আইসিসির মাসসেরা শুভমান গিল
আইসিসির শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার

পুরোনো তলোয়ারেই ভরসা ভারতের, বাদ পরলেন আর্শদিপ সিং

স্পোর্টস ডেস্ক
১৭:০৫, ১৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:২৫, ১৬ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:০৫, ১৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:২৫, ১৬ অক্টোবর ২০২৬
ভুবনেশ্বর কুমার ও আর্শদিপ সিং। ছবি : ভুবনেশ্বর কুমারের ফেসবুক আইডি থেকে নেওয়া।

প্রায় চার বছর জাতীয় দলের বাইরে। তবু থেমে থাকেননি ভুবনেশ্বর কুমার। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সে আবারও খুলেছে ভারতের জার্সিতে ফেরার দরজা। অর্শদীপ সিংয়ের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে দলে ফিরেছেন ৩৬ বছর বয়সী এই পেসার। এবার প্রত্যাবর্তনের অপেক্ষা, পুরোনো ছন্দে নিজেকে প্রমাণের পালা।

নিউজিল্যান্ড সফর নয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজেই ভারতের হয়ে খেলার সুযোগ পেতে পারেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। সিরিজ নির্ধারণী পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের আগে তাকে দলে ফিরিয়েছে ভারত।

ভারতের বাঁহাতি পেসার অর্শদীপ সিংয়ের পঞ্চম ও শেষ ম্যাচে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। কাঁধের চোটে আক্রান্ত হয়েছেন এই পেসার। হায়দরাবাদে চতুর্থ টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের সময় চোট পান তিনি। ম্যাচের আগে তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্শদীপের বিকল্প হিসেবে প্রায় চার বছর পর দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার।

বিসিসিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘অর্শদীপ সিংয়ের খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের আগে। তার চোট কতটা সেরেছে, তা মূল্যায়ন করেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।’

ভারতের হয়ে সর্বশেষ ২০২২ সালের নভেম্বরে খেলেছিলেন ভুবনেশ্বর। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই টি-টোয়েন্টি ম্যাচের পর থেকে জাতীয় দলে ফেরার অপেক্ষায় ছিলেন ৩৬ বছর বয়সী এই পেসার। গত সপ্তাহে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে ফিটনেস পরীক্ষাও দিয়েছেন তিনি। এরপর ধীরে ধীরে বোলিংয়ের কাজের চাপ বাড়িয়েছেন। সর্বশেষ গত সেপ্টেম্বরে উত্তর প্রদেশের ইউপি টি-টোয়েন্টি লিগে খেলেছিলেন ভুবনেশ্বর।

জাতীয় দলে ফেরার পেছনে বড় ভূমিকা রেখেছে আইপিএলে তার দুর্দান্ত পারফরম্যান্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে টানা দুটি শিরোপাজয়ী মৌসুমে কার্যকর ভূমিকা রাখেন এই পেসার।

২০২৬ সালের আইপিএলে ১৬ ম্যাচে ২৮ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন ভুবনেশ্বর। তাঁর ওপরে ছিলেন ‘পার্পল ক্যাপ’জয়ী কাগিসো রাবাদা। আইপিএলের এই পারফরম্যান্সই তাঁকে নিউজিল্যান্ড সিরিজের দলে জায়গা করে দিয়েছিল। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও খেলার সুযোগ তৈরি হয়েছে তার সামনে।

অর্শদীপের চোট ভারতের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রোববার নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ভারতীয় টি-টোয়েন্টি দলের। সেই সফরের দলেও রয়েছেন অর্শদীপ।

ভারতের ওয়ানডে দলের বোলিং বিভাগ নিয়েও উদ্বিগ্ন নির্বাচকেরা। চোটের কারণে প্রসিদ্ধ কৃষ্ণা ও হর্ষিত রানাকে নিয়ে রয়েছে শঙ্কা। একাধিক সংস্করণে খেলোয়াড়দের ব্যবস্থাপনা এখন ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

ক্রিকইনফো জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার আগেই দলের কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দেওয়া হতে পারে। এতে তারা পরবর্তী দুই টেস্টের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম চার ম্যাচেই খেলেছেন অর্শদীপ। এই চার ম্যাচে তার শিকার পাঁচ উইকেট। ফলে সিরিজ নির্ধারণী ম্যাচে তার অনুপস্থিতি ভারতের বোলিং পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।

অর্শদীপ ও ভুবনেশ্বরের পাশাপাশি দলে বিশেষজ্ঞ পেসার হিসেবে রয়েছেন মায়াঙ্ক যাদব ও প্রিন্স যাদব। পেস বোলিংয়ের বিকল্প হিসেবে আছেন অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি ও শিবম দুবেও।

অর্শদীপ শেষ পর্যন্ত খেলতে না পারলে ভুবনেশ্বরের অভিজ্ঞতা ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে তাঁর ফিটনেস ও বোলিংয়ের প্রস্তুতিও সমান গুরুত্ব পাবে।

ভুবনেশ্বর কুমার ভারত ক্রিকেট দল আইসিসি

সংশ্লিষ্ট সংবাদ: ভুবনেশ্বর কুমার

১৪ জুন ২০২২
দারুণ রেকর্ডের সামনে ভুবনেশ্বর কুমার
সর্বাধিক পঠিত
  1. ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না ইনফান্তিনো
  2. বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপের পর কঠোর নিয়ম আনছে ফিফা
  3. বড় দুঃসংবাদ পেলেন লাউতারো মার্টিনেজ
  4. সাফে খেলতে আসছেন রোনান সুলিভান
  5. অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশ হয়েও প্রাপ্তি দেখছেন জ্যোতি
  6. মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ কারা?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x