Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৪:০৫, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:০৯, ১৪ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৪:০৫, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:০৯, ১৪ অক্টোবর ২০২৬
আরও খবর
জুলিয়ান আলভারেজকে দলে ফেরাতে জরিমানা গুনতে হচ্ছে বার্সালোনাকে
এমবাপ্পের জোড়া গোলে থামল বার্সার জয়যাত্রা
এল ক্লাসিকো: মুখোমুখি পরিসংখ্যানে কারা এগিয়ে, রিয়াল নাকি বার্সেলোনা?
ক্যাম্প ন্যূ-তে এল ক্লাসিকোর উত্তাপ, উড়ন্ত বার্সার সামনে রিয়াল
প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জিতে  ইতিহাস গড়লেন মেসি

দুর্বার বার্সেলোনা, ফ্লিকের অধীনে নতুন উচ্চতায় ইয়ামালরা

স্পোর্টস ডেস্ক
১৪:০৫, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:০৯, ১৪ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৪:০৫, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:০৯, ১৪ অক্টোবর ২০২৬
তুর্কি ক্লাবটির বিপক্ষে দুর্দান্ত খেলেন ইয়ামাল । ছবি: এএফপি

পেটের ব্যথায় অস্বস্তিতে ছিলেন পেদ্রি। মাঠে স্বস্তি বোধ না করায় ডাগআউটে ইশারা করেন তিনি। এরপর ৭৩ মিনিটে তাকে তুলে নেন কোচ হান্সি ফ্লিক। এর আগেই ম্যাচে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে ফেলেছিল বার্সেলোনা। ২৮ মিনিটে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে গালাতাসারাইয়ের মাঠ ছাড়ে কাতালানরা। ম্যাচ শেষে পেদ্রির কথাতেও ফুটে উঠেছে দলের আত্মবিশ্বাস। গোল করার সামর্থ্য নিয়ে মৌসুমের শুরুতে যে প্রশ্ন উঠেছিল, মাঠের পারফরম্যান্স দিয়েই তার জবাব দিচ্ছে বার্সা।

১৩ অক্টোবর (মঙ্গলবার) রাতে তুরস্কের ইস্তাম্বুলের র‍্যামস পার্কে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। চলতি মৌসুমে প্রথম ১০ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে ফ্লিকের দল। এই ১০ ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ৪৩ বার। অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ৪.৩টি গোল করেছে বার্সেলোনা। বিপরীতে তাদের জালে বল ঢুকেছে মাত্র ৯ বার। এমন পরিসংখ্যানই বলে দিচ্ছে, আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই দারুণ ছন্দে রয়েছে দলটি।

স্প্যানিশ ফুটবলের পরিসংখ্যানভিত্তিক এক্স অ্যাকাউন্ট ‘মিস্টার চিপ’ জানিয়েছে, সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১০২ বছর পর আবারও মৌসুমের প্রথম ১০ ম্যাচে জয়ের নজির গড়েছে বার্সেলোনা। দীর্ঘ সময় পর এমন কীর্তি নিঃসন্দেহে দলটির দুর্দান্ত শুরুরই প্রতিফলন।

চোটের কারণে রাফিনিয়া মাঠের বাইরে থাকলেও আক্রমণে তার অভাব বুঝতে দিচ্ছেন না লামিনে ইয়ামাল। গালাতাসারাইয়ের বিপক্ষে দুটি গোলে সরাসরি অবদান রেখেছেন এই তরুণ তারকা। ফ্লিকের অধীনে বার্সেলোনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে দলের ধারাবাহিকতা ও সম্মিলিত আক্রমণ। আপাতত বাজে ফর্মের কোনো ছাপই দেখা যাচ্ছে না তাদের খেলায়।

লা লিগায় আটটি এবং চ্যাম্পিয়নস লিগে দুটি জয় নিয়ে মৌসুম শুরু করেছে বার্সা। ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় প্রথম দুই ম্যাচেই দলটি করেছে ৯ গোল। এমন দুর্দান্ত শুরুর পরও অবশ্য আত্মতুষ্টিতে ভুগতে চান না ফ্লিক। তাঁর মতে, ফুটবলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। বর্তমান পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও দলের মূল লক্ষ্য বড় শিরোপা জয়। মে ও জুনে গুরুত্বপূর্ণ ট্রফি জেতার জন্যই এখন থেকে নিজেদের প্রস্তুত করছে বার্সেলোনা।

রবার্ট লেভানডফস্কি ও ফেরান তোরেসকে ঘিরে পরিবর্তনের আলোচনা থেকে মৌসুমের শুরুতে প্রশ্ন উঠেছিল, বার্সার হয়ে নিয়মিত গোল করবেন কারা? মাঠের পারফরম্যান্সে সেই প্রশ্নের উত্তর মিলতে শুরু করেছে। এখন পর্যন্ত দলের ১০ জন খেলোয়াড় গোলের দেখা পেয়েছেন। অর্থাৎ গোল করার জন্য নির্দিষ্ট একজনের ওপর নির্ভর করতে হচ্ছে না ফ্লিককে। দলের এই বহুমুখী আক্রমণভাগ নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেছেন বার্সা কোচ। তার মতে, খেলোয়াড়েরা যেভাবে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখছে, তা সত্যিই প্রশংসনীয়। চ্যাম্পিয়নস লিগের মতো বড় মঞ্চেও দলটি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

ফ্লিকের অধীনে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার গোল করার পরিসংখ্যানও চোখে পড়ার মতো। জার্মান কোচ দায়িত্ব নেওয়ার পর এই প্রতিযোগিতায় ২৭ ম্যাচে ৮০ গোল করেছে কাতালান ক্লাবটি। প্রতি ম্যাচে গোলের গড় ২.৯৬। ১৯৯২ ৯৩ মৌসুম থেকে হিসাব করলে, অন্তত ২০টি ম্যাচে কোনো দলের দায়িত্ব পালন করা কোচদের মধ্যে এটিই সর্বোচ্চ ম্যাচপ্রতি গোলের হার।

গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচে আলাদা করে আলোচনায় এসেছেন লামিনে ইয়ামাল। দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি দুটি গোলে সহায়তা করলেও নিজে গোল করতে পারেননি তিনি। তবে চলতি মৌসুমে তাঁর অবদান কোনো অংশেই কম নয়। ১০ ম্যাচে আট গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন নয়বার। এমন পারফরম্যান্সে মুগ্ধ ফ্লিকও। তরুণ এই তারকার প্রশংসা করে বার্সা কোচ জানিয়েছেন, এই পর্যায়ের একজন খেলোয়াড়কে দলে পাওয়া অসাধারণ ব্যাপার। ইয়ামাল নিজের নৈপুণ্যে ম্যাচের গতিপথ বদলে দিয়েছেন এবং পুরো ম্যাচেই অসাধারণ ফুটবল খেলেছেন।

বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ লামিন ইয়ামাল

সংশ্লিষ্ট সংবাদ: বার্সেলোনা

১৮ অক্টোবর ২০২৬
রিয়াল বেতিসকে গোলবন্যায় ভাসালো বার্সেলোনা
১৪ অক্টোবর ২০২৬
বার্সাকে স্বস্তির খবর দিলেন পেদ্রি 
১১ অক্টোবর ২০২৬
গর্ডনের ঝলকে বার্সেলোনার অপ্রতিরোধ্য জয়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাজার টাকায় মাঠে বসে দেখা যাবে হামজাদের ম্যাচ
  2. নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করছে ফিফা
  3. ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদী আচরণের অভিযোগ সাঙ্গাকারার
  4. দলের প্রয়োজনে ব্যাটে-বলে অবদান রাখতে চান নাঈম
  5. ৮৭ রানের জয়ে ভারতের বিপক্ষে নতুন ইতিহাস গড়ল নিউজিল্যান্ড
  6. ব্যাটিং বিপর্যয়ে তৃতীয় দিন শেষে কঠিন অবস্থায় বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x