Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২৩:০৫, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:০৭, ০৫ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২৩:০৫, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:০৭, ০৫ অক্টোবর ২০২৬
আরও খবর
দ্রুতই মাঠে ফেরার আশায় মার্টিনেজ
আরও একটি ম্যাচে জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড
ক্ষমা চেয়ে কি ইউনাইটেড ছাড়ছেন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্তিনেজ?
এশিয়া সফরের আগে আবারও দুঃসংবাদ ব্রাজিল শিবিরে
দশজনের দল নিয়েও ইংলিশ ডার্বি জয় ম্যানসিটির

ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে পেতে মাঠে নেমেছে তিন ইংলিশ ক্লাব

স্পোর্টস ডেস্ক
২৩:০৫, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:০৭, ০৫ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২৩:০৫, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:০৭, ০৫ অক্টোবর ২০২৬
ব্রাজিলিয়ান ডিফেন্ডার ওয়েসলি। ছবি : ওয়েসলির ইনস্টাগ্রাম একাউন্ট থেকে নেওয়া

ইতালিয়ান ক্লাব রোমার তরুণ ও প্রতিভাবান ব্রাজিলিয়ান ডিফেন্ডার ওয়েসলিকে দলে ভেড়াতে লড়াইয়ে নেমেছে তিন ইংলিশ ক্লাব। ইংলিশষ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে এবার মাঠে নেমেছে প্রিমিয়ার বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল আর নিউক্যাসল ইউনাইটেড।

খবর অনুযায়ী, গত বছর প্রায় ৩০ মিলিয়ন ইউরো খরচ করে রোমায় উড়িয়ে আনা হয়েছিল এই ব্রাজিলিয়ান তারকাকে। তবে কোচ গিয়ান পিয়েরো গাসপেরিনির অধীনে দুর্দান্ত ও নজরকাড়া পারফরম্যান্স উপহার দেওয়ার কারণে বর্তমানে তার বাজারমূল্য আগের তুলনায় একেবারে দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে।

ক্রীড়া বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে কোনো ক্লাব যদি ওয়েসলিকে নিজেদের ডেড়ায় ভেড়াতে চায়, তবে তাকে পেতে অন্তত ৬০ মিলিয়ন ইউরো গুণতে হবে তাদের।

এর আগে গত বছর ব্লুজ খ্যাত চেলসিও ওয়েসলিকে পাওয়ার জন্য জোরালো চেষ্টা চালিয়েছিল। কিন্তু সে সময় ইতালিয়ান ক্লাবেই নিজের ক্যারিয়ারের ধারাবাহিকতা ধরে রাখার তীব্র ইচ্ছার কারণে স্ট্যামফোর্ড ব্রিজে যাওয়ার সেই প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছিলেন এই ফুটবলার।

তবে বর্তমান দলবদলের বাজারে ম্যানচেস্টার ইউনাইটেডের পাশাপাশি আর্সেনাল ও নিউক্যাসলের মতো ক্লাবগুলো তাকে দলে টানার দৌড়ে প্রকাশ্যেই আগ্রহ দেখাচ্ছে।

এদিকে মাঠের রক্ষণভাগকে আগের চেয়ে আরও বেশি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ করে তোলা এখন রেড ডেভিলস খ্যাত ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম বড় অগ্রাধিকার। বিশেষ করে আগামী দলবদলে মাঠের দুই প্রান্তে দুজন নতুন ফুল-ব্যাক এবং একজন দক্ষ সেন্টার-ব্যাক দলে ভেড়ানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে তাদের। আর সেই কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবেই দলের ডান পাশের সমস্যার স্থায়ী সমাধান হিসেবে ওয়েসলিকে সবার ওপরে রাখছে ইউনাইটেড ম্যানেজমেন্ট।

ইতোমধ্যেই রোমার মূল একাদশের এক অপরিহার্য ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এদিকে তাকে যদি শেষ পর্যন্ত মোটা অঙ্কের বিনিময়ে অন্য কোনো ক্লাবের কাছে বিক্রি করতেই হয়, তবে তার উপযুক্ত বিকল্প হিসেবে ফরাসি ক্লাব মোনাকোর উদীয়মান তারকা ভান্দেরসনকে দলে নেওয়ার প্রাথমিক চিন্তাভাবনা করে রাখছে ইতালিয়ান ক্লাবটি।

সব মিলিয়ে, তরুণ এই ফুটবলারকে ঘিরে আগামী দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যে এক জমজমাট ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের বড় সম্ভাবনা তৈরি হয়েছে।

ওয়েসলি ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনাল 
সর্বাধিক পঠিত
  1. এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার
  2. মিরপুর টেস্ট: ইনিংস বড় করতে না পারার আক্ষেপ, স্পিনারদের নিয়ে যা বললেন সাদমান
  3. গাজার অসহায় শিশুদের পাশে দাঁড়ালেন হামজা
  4. মিরপুর টেস্ট: বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে প্রাপ্তি ও আক্ষেপের দোলাচলে বাংলাদেশ
  5. মন্টেনেগ্রোকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
  6. বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x