এশিয়া সফরের আগে আবারও দুঃসংবাদ ব্রাজিল শিবিরে
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে দল গোছানো শুরু করেছেন ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। যার প্রথম মিশন শুরু হচ্ছে ফিফার সেপ্টেম্বর-অক্টেবর উইন্ডোতে এশিয়া সফর দিয়ে। ইতোমধ্যে এই সফরের জন্য দলও ঘোষণা করেছে ব্রাজিল। কিন্তু দল ঘোষণার পর দ্বিতীয়বারের মতো ধাক্কা খেলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এর আগে চোটের কারণে ব্রাজিলের আসন্ন এশিয়া সফরের স্কোয়াড থেকে ছিটকে গেছেন ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। সেই দলে এবার নাম লেখালেন ডিফেন্ডার ওয়েসলিও। চোটের কারণে আসন্ন এশিয়ান সফরে ব্রাজিল দলের সঙ্গে থাকছেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
সিবিএফ এক বিৃতিতে জানিয়েছে, ওয়েসলির পরিবর্তে দলে ডাকা হয়েছে মোনাকোর ডিফেন্ডার ভ্যান্ডারসনকে।
লম্বা সময় ধরেই চোটের কারণে ব্রাজিলের জার্সিতে মাঠে নামা হচ্ছে না ওয়েসলির। এর আগে ২০২৬ বিশ্বকাপে শুরুতে ব্রাজিলের স্কোয়াডে থাকলেও চোটের কারণে আর বিশ্বকাপই খেলা হয়নি তার। বিশ্বকাপ শুরুর আগে মিশরের বিপক্ষে ম্যাচে চোট পান তিনি।
ফিফার সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে মোট ৩টি ম্যাচ খেলবে ব্রাজিল। যার সবগুলোই হবে এশিয়াতে। ২৫ সেপ্টেম্বর কুইন্সল্যান্ড কাউন্টি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এই যাত্রা।
এরপর ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে সেলেসাওরা। ৩ অক্টোবর ভারতের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।
এশিয়া সফরে ব্রাজিলের স্কোয়াড
গোলরক্ষক : হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও।
ডিফেন্ডার : আর্থুর দিয়াজ, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, জায়ের, মার্কিনিয়োস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, ভিটর রেইস ও ভ্যান্ডারসন।
মিডফিল্ডার : আন্দ্রে সান্তোস, ব্রেনো বাইডন, ব্রুনো গুইমারেস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বোন্তেম্পো, ম্যাথিউস মার্টিনেল্লি।
ফরোয়ার্ড : এন্ড্রিক, এস্তেভাও, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো ও ভিনিসিয়াস জুনিয়র।

স্পোর্টস ডেস্ক