Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২১:৫৫, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:৫৮, ০৫ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২১:৫৫, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:৫৮, ০৫ অক্টোবর ২০২৬
আরও খবর
যে কারণে এনসিএলের সূচিতে পরিবর্তন আনল বিসিবি
চূড়ান্ত হলো ডি থ্রি ট্রফির ৬ দলের কোচ
ফিটনেস পরীক্ষার প্রথম ধাপে ফেল ১০ জনের বেশি ক্রিকেটার
এনসিএলের নতুন সংস্করণের খেলা হবে পাঁচ ভেন্যুতে
বাড়ানো হলো ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি

তিন দিনেই বরিশালের হার, তাইবুর–সাদিকুরের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
২১:৫৫, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:৫৮, ০৫ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২১:৫৫, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:৫৮, ০৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সাদিকুর রহমান (বামে) ও ঢাকার তাইবুর রহমান (ডানে)। ছবি: বিসিবি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় দিন শেষে প্রথম রাউন্ডের খেলা জমে উঠেছে। মিরপুরে তাইবুর রহমানের লড়াকু সেঞ্চুরি এবং চট্টগ্রামে সাদিকুরের শতকের সুবাদে জমে উঠেছে ম্যাচগুলো। তবে এর মাঝেই খুলনা বিভাগের দুর্দান্ত পারফরম্যান্সে তৃতীয় দিনেই ইনিংস ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে বরিশাল।

ঢাকা-রংপুর ম্যাচ

দ্বিতীয় দিনের বিকেলে ৭৪ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপদে পড়েছিল ঢাকা। সেখান থেকে সপ্তম উইকেটে দলের হাল ধরেন তাইবুর রহমান ও সুমন খান। তাইবুর তার স্বভাবসুলভ দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৭০ বল খেলে তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অষ্টম সেঞ্চুরি (১০৮ রান)।

অন্যদিকে, প্রথম শতক থেকে মাত্র কয়েক রান দূরে থাকা সুমন শেষ ব্যাটসম্যান হিসেবে ছক্কা হাঁকাতে গিয়ে ব্যক্তিগত ফিফটি পেরিয়ে আউট হন।

রংপুরের চেয়ে ৫৬ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করা ঢাকা তৃতীয় দিনের শেষ বিকেলে বোলিংয়ে চমক দেখায়। স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই ৩ উইকেট তুলে নেয় ঢাকা। তবে নাইটওয়াচম্যান হিসেবে উইকেটে নেমে দিনের বাকি সময় কাটিয়ে দেন ইকবাল হোসেন ও আবু হাশিম।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর ১ম ইনিংস : ৩৪০/১০

ঢাকা ১ম ইনিংস : ১১৯.৪ ওভারে ২৮৪ (আগের দিন ১২০/৬) (তাইবুর ১০৮, সুমন ৯৪, রিপন ০, আরিফ ৭, এনামুল ৩*; মেহেদি ১৭-৩-৩০-১, আলাউদ্দিন ১২-৩-৩৯-১, রিজওয়ান ১২-০-৫৪-২, আল মামুন ৯-১-১৯-০, স্বাধীন ২৪-২-৬৫-২, হাশিম ২১.১-৮-২১-২, মাহমুদুল ১১-২-৩৯-০, ইকবল ১৩.৩-৬-২৬-২)।

রংপুর ২য় ইনিংস : ৬.১ ওভারে ৬/৩ (অনিক ০, মোসাদ্দেক ০, ইকবাল ৬*, আল মামুন ০, হাশিম ০*; রিপন ৩.১.-২-১-১, আরিফ ১-১-০-১, এনামুল ২-১-৫-১)।

চট্টগ্রাম-রাজশাহী ম্যাচ

চট্টগ্রামে দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথ পেয়েছিল স্বাগতিকরা। আগের দিনের ১০২ রানের সঙ্গে আর মাত্র ৩ রান যোগ করে মাহমুদুল হাসান জয় আউট হলেও আরেক ওপেনার সাদিকুর রহমান তুলে নেন তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি (১১৫ রান)।

এছাড়া মিডল অর্ডারে তাসামুল হক ও অধিনায়ক ইরফান শুক্কুরের দায়িত্বশীল ইনিংসে লড়াকু পুঁজি পায় চট্টগ্রাম। ইরফান ৮৬ রান করে আউট হওয়ার পর অবশ্য কিছুটা ব্যাটিং ধস দেখে চট্টগ্রাম। মাত্র একরান যোগ করতেই শেষ ৪ উইকেট হারায় তারা। ফলে মাত্র ২৯ রানের লিড পায় চট্টগ্রাম।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে রাজশাহী। তবে দিন শেষে নাঈম আহমেদ ও প্রিতম কুমারের জুটিতে ভর করে দিন পার করে তারা।

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী ১ম ইনিংস : ৩৬৪/১০

চট্টগ্রাম ১ম ইনিংস : ১১৪.২ ওভারে ৩৯৩ (আগের দিন ১৯০/০) (জয় ১০৫, সাদিকুর ১১৫, তাসামুল ৫০, শাহাদাত ০, ইরফান ৮৬, শামীম ২৬, মুরাদ ৬, আশরাফুল ২, ইফরান ১, আশিক ০, ফাহাদ ০*; শফিকুল ১৪-৩-৫৪-১, ওয়ালিদ ১৬-০-৫৩-১, সানজামুল ২৭-২-৯২-২, সাব্বির হোসেন ৩-০-১৬-০, নিহাদ ২৬.২-২-৮৫-২, মেহেরব ২৮-২-৯৪-৪)।

রাজশাহী ২য় ইনিংস : ১৪ ওভারে ৪৬/২ (সোহান ১, সাব্বির হোসেন ৬, নাঈম ৩০*, প্রিতম ৯*; আশিক ৫-০-১৬-১, আশরাফুল ৬-০-২৬-১, ইফরান ২-০-৩-০, মুরাদ ১-০-১-০)।

খুলনা-বরিশাল ম্যাচ

খুলনায় অনুমিতভাবেই ম্যাচের ফল নির্ধারিত হয়ে গেছে মাত্র তিন দিনের মাথায়। বরিশালকে ইনিংস ও ১৩৫ রানের বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে খুলনা।

ইনিংস ব্যবধানে হার এড়াতে হাফিজুর রহমান (৯১ রান) একপ্রান্ত আগলে রেখে কিছুটা লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বরিশাল। ফলে বড় ব্যবধানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় বরিশালকে। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দুর্দান্ত বোলিং করা সফর আলী।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা ১ম ইনিংস : ৪২৬/১০

বরিশাল ১ম ইনিংস : ৯৪/১০

বরিশাল ২য় ইনিংস (ফলো-অনের পর) : ৬৭.১ ওভারে ১৯৭ (রাফসান ৪৩, সালমান ২৭, সিফাত ০, হাফিজুর ৯১, মইন ১০, শহিদুল ৭, রুয়েল ১, তানভির ৮, তৌহিদুল ০*; সফর ১৩.১-৪-৩১-৪, পারভেজ ১৮-২-৬১-৩, মেহেদি রানা ১০-০-২৪-০, সামিউন ১৬-২-৫৫-২, হালিম ৭—১৬-০, আফিফ ৩-১-৬-১)।

ফলাফল : খুলনা ইনিংস ও ১৩৫ রানে জয়ী।

সিলেট-ময়মনসিংহ ম্যাচ

সিলেটের বিপক্ষে প্রথম ইনিংসে ছোট একটি লিড পেলেও দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে ময়মনসিংহ। সিলটের হয়ে আসাদুল্লাহ আল গালিব (৬৭) ও তোফায়েল আহমেদ (৫৯) ভালো ইনিংস খেললেও শেষ দিকে ব্যাটিং ধসের মুখে পড়ে তারা। ময়মনসিংহের পক্ষে অভিষিক্ত আজিজুল হাকিম রনি ৪টি এবং রকিবুল হাসান ৩টি উইকেট শিকার করেন।

এরপর ১৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৪৮ রান তোলেন মাহফিজুল ইসলাম ও খালিদ। দিন শেষে মাহফিজুল ৮৬ রান এবং ফিফটি তুলে নেওয়া খালিদ আউট হওয়ার পর ময়মনসিংহের সংগ্রহ দাঁড়িয়েছে ১৩২ রানের লিডে।

সংক্ষিপ্ত স্কোর

ময়মনসিংহ ১ম ইনিংস : ৩১১/১০

সিলেট ১ম ইনিংস : ১১১ ওভারে ৩২৭ (আগের দিন ২৩৬/৫) (গালিব ৬৭, তোফায়েল ৫৯, নাঈম ৩০, তারেক ০, নাবিল ০*, অনিক ০; আবু হায়দার ১২-২-৪৮-০, গালিব ১৭-২-৬০-২, রিজান ৬-০-২৪-১, আল আমিন ৩-০-১৪-০, রকিবুল ৩৯-৮-৯৬-৩, আজিজুল ৩৩-৯-৭৯-৪, আরিফুল ১-০-১-০)।

ময়মনসিংহ ২য় ইনিংস : ৪৬ ওভারে ১৪৮/১ (মাহফিজুল ৮৬*, খালিদ ৫৭, রকিবুল ০*; তারেক ৭-১-৩১-০, নাঈম ১২-১-৩৮-১, নাবিল ১৩-১-৩৭-০, গালিব ৩-০-৬-০, তোফায়েল ৪-২-৭-০, অনিক ৭-০-২৬-০)।

এনসিএল

সংশ্লিষ্ট সংবাদ: এনসিএল

০৪ অক্টোবর ২০২৬
যে কারণে এনসিএলের সূচিতে পরিবর্তন আনল বিসিবি
২৯ সেপ্টেম্বর ২০২৬
চূড়ান্ত হলো ডি থ্রি ট্রফির ৬ দলের কোচ
২২ সেপ্টেম্বর ২০২৬
ফিটনেস পরীক্ষার প্রথম ধাপে ফেল ১০ জনের বেশি ক্রিকেটার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে পেতে মাঠে নেমেছে তিন ইংলিশ ক্লাব
  2. বিতর্কিত পোস্ট করে রোনালদো ভক্তদের তোপের মুখে রামোস
  3. তিন দিনেই বরিশালের হার, তাইবুর–সাদিকুরের সেঞ্চুরি
  4. আরব আমিরাতের বিপক্ষে ড্র করল মুশফিক-মিরাজরা
  5. মেসির বিদায়ী ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা
  6. ২০৩০ বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়ে বার্সার ক্যাম্প ন্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x