Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৫:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
লজ্জার হারের কারণ হিসেবে যা বললেন বাংলাদেশের কোচ
৫১ বছর আগের লজ্জার রেকর্ডে নাম লেখাল বাংলাদেশ
ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে গোলবন্যায় ভাসাল ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমার্ধেই বিধ্বস্ত বাংলাদেশ
মাঠে নামছে বাংলাদেশ, অনলাইনে যেভাবে দেখবেন খেলা

লড়াই করেও পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৫:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে হারায় সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটি বাঁচা-মরার লড়াই বাংলাদেশের জন্য। সেই লড়াইয়ে প্রথমার্ধে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। আক্রমণ তৈরি করে ভীতিও ছড়িয়েছে সিঙ্গাপুরের রক্ষণে। যদিও এর ফাঁকেই একটি গোল হজম করে পিছিয়ে থেকেই বিরতিতে গেছেন হামজা চৌধুরী-শমিত সোমরা।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবল খেলে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই আদায় করে নেয় কর্ণার। জামাল ভূঁইয়ার নেওয়া কর্ণার বক্সের মধ্যেই ছিল। কিন্তু সেটি বাংলাদেশের কোনো ফুটবলারকে খুঁজে পায়নি।

ম্যাচের ১৬তম মিনিটে বাংলাদেশের রক্ষণে ভীতি ছড়িয়েছিল সিঙ্গাপুর। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ছয় গজ বক্সের মধ্য থেকে শট নিয়েছিল সিঙ্গাপুর। তবে ঝাঁপিয়ে পড়ে সেটি আটকে দেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

সেখান থেকে টানা দুটি কর্ণার আদায় করে নেয় সিঙ্গাপুর। তবে সেটি কাজে লাগাতে পারেনি তারা। উল্টো প্রতিআক্রমণ থেকে সিঙ্গাপুরের রক্ষণে ভীতি ছড়ায় বাংলাদেশ। যদিও সেটি গোলে রূপান্তর করা যায়নি।

ম্যাচের ৩৩তম মিনিটে বাংলাদেশকে রক্ষা করে গোলরক্ষক শ্রাবণ। সেটপিস থেকে ভয়ঙ্কর হয়ে ওঠে সিঙ্গাপুর। গোলবারে নেওয়া শট প্রথম দফায় দারুণ দক্ষতায় আটকান শ্রাবণ। এরপর দ্বিতীয় দফায় নেওয়া শট ব্লক করেন ডিফেন্ডার তারিক কাজী।

তবে এর তিন মিনিট পর আর বাংলাদেশকে রক্ষা করতে পারেননি শ্রাবণ। বাঁ দিক থেকে আক্রমণে ওঠে সিঙ্গাপুর। বল নিয়ে এগিয়ে এসে বক্সের মধ্যে ক্রস বাড়ান নুর আব্দুল্লাহ। ফাঁকায় হারিস স্টুয়ার্ট লাফিয়ে উঠে বল জালে জড়িয়ে দেন। গোলরক্ষক শ্রাবণের দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।

এরপর দুই দলই আরও কয়েকবার প্রতিপক্ষের রক্ষণে হানা দেওয়ার চেষ্টা করে। তবে সফল হতে পারেনি কেউই। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বাংলাদেশ ফুটবল দল আসিয়ান কাপ বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ফুটবল দল

০১ অক্টোবর ২০২৬
লজ্জার হারের কারণ হিসেবে যা বললেন বাংলাদেশের কোচ
০১ অক্টোবর ২০২৬
৫১ বছর আগের লজ্জার রেকর্ডে নাম লেখাল বাংলাদেশ
০১ অক্টোবর ২০২৬
ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে গোলবন্যায় ভাসাল ইন্দোনেশিয়া
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মাঠে নামছে বাংলাদেশ, অনলাইনে যেভাবে দেখবেন খেলা
  2. জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় যেসব শাস্তি পেতে পারেন রোনালদো
  3. শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ভারত, প্রতিপক্ষ পাকিস্তান
  4. ফিফা নির্বাচন নিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর কপালে চিন্তার ভাঁজ
  5. রোনালদোকে মাঠে না নামানো নিয়ে বিস্ফোরক মন্তব্য কোচের
  6. ক্যাম্প ছাড়ার আগে গণমাধ্যমে কী বলেছিলেন রোনালদো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x