Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৫:২০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:২৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:২০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:২৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
শেষ ১৪ মিনিটের ঝড়ে বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স
টিভি ও অনলাইনে আজকের খেলা
গ্রিসের মাঠে জার্মানির গোল-খরা, হতাশার রাত
রোনালদোকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
টিভি ও অনলাইনে আজকের খেলা

আয়ারল্যান্ড ম্যাচ নিয়ে বিতর্কে মুখ খুলল ইসরায়েল

স্পোর্টস ডেস্ক
১৫:২০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:২৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:২০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:২৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আয়ারল্যান্ড ফুটবল দল। ছবি: এএফপি

আয়ারল্যান্ড ও ইসরায়েলের ম্যাচ ঘিরে বিতর্ক ফের সামনে এসেছে। ইসরায়েলের বিপক্ষে খেলতে আইরিশ খেলোয়াড়দের একাংশের আপত্তির পর এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন।

উয়েফা নেশন্স লিগে এবারের আসরে একই গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড ও ইসরায়েল। তবে ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে দেশটির বিপক্ষে খেলতে আপত্তি জানিয়েছিলেন আয়ারল্যান্ডের জাতীয় দলের কয়েকজন ফুটবলার। শেষ পর্যন্ত খেলোয়াড়দের ভোটাভুটিতে ম্যাচটি খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের বক্তব্য, খেলাধুলার সঙ্গে রাজনীতিকে আলাদা রাখা উচিত।

ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলনের শুরুতে দেওয়া বিবৃতিতে জানায়, তাদের কাছে সবচেয়ে ইতিবাচক বিষয় হলো ফুটবল শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে। সংস্থাটির ভাষ্য, ‘আজ যে বিষয়টি আমাদের সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছে, তা হলো  ফুটবল জয়ী হয়েছে। ফুটবল ও রাজনীতির মধ্যে যে বিভাজন, তা অবশ্যই বজায় রাখতে হবে। অন্য যেকোনো পদ্ধতি বিশৃঙ্খলা ডেকে আনবে এবং একটি বিপজ্জনক পিচ্ছিল ঢাল বেয়ে এমন পরিস্থিতির দিকে নিয়ে যাবে, যার পরিণতি হতে পারে আমাদের পছন্দের খেলাটির জন্য ভয়াবহ।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড (এফএআই) এবং জাতীয় দলের খেলোয়াড়েরা বিষয়টি (খেলার পক্ষে সিদ্ধান্ত) স্বীকার করে সঠিক কাজটি করেছেন। যদিও তাদের এটি করতে যতটা সময় নেওয়া উচিত ছিল, তার চেয়ে বেশি সময় লেগেছে। তবু দেরিতে হলেও ভালো।’

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটে হাঙ্গেরিতে নেশন্স লিগের ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও ইসরায়েল। ইসরায়েলের বিপক্ষে মাঠে নামা নিয়ে আপত্তির কারণে এরই মধ্যে আয়ারল্যান্ডের মিডফিল্ডার জেসন নাইট ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন। এর পরদিন আয়ারল্যান্ডের খেলোয়াড়েরা ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন ও অনুশীলনও পিছিয়ে দেন।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে আয়ারল্যান্ডে ব্যাপক সমালোচনা রয়েছে। ইসরায়েলের বিপক্ষে ম্যাচ না খেলার আহ্বান জানিয়ে দেশটিতে একাধিক প্রতিবাদ কর্মসূচিও হয়েছে।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের ফুটবল সংস্থা (এফএআই) ইসরায়েলকে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার জন্য উয়েফার কাছে আবেদন করার পক্ষে ভোট দিয়েছিল। তবে চলতি বছরের জুলাইয়ে সংস্থাটি ইসরায়েলের বিপক্ষে নির্ধারিত ম্যাচগুলো খেলার পক্ষে একটি প্রস্তাব অনুমোদন করে।

এফএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড কাউরেল জানিয়েছেন, ম্যাচের আগে আয়ারল্যান্ডের খেলোয়াড়রা গণমাধ্যমের সঙ্গে আর কোনো কথা বলবেন না। পাশাপাশি ইসরায়েলি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানোর আনুষ্ঠানিকতাতেও তারা অংশ নেবেন না বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ম্যাচের আগে দুই দেশের পতাকা উত্তোলন করা হবে এবং জাতীয় সংগীত পরিবেশন করা হবে। তাদের দাবি, দুই দলের খেলোয়াড় ও কোচদের পরস্পরের সঙ্গে হাত মেলানো এবং পারস্পরিক সম্মান প্রদর্শনের সুযোগও থাকবে।

আয়ারল্যান্ড ফুটবল দল উয়েফা নেশন্স লিগ
সর্বাধিক পঠিত
  1. কতদিন মাঠের বাইরে থাকতে হবে লিটনকে?
  2. ত্রিদেশীয় সিরিজ: তাসকিনের বোলিংয়ে জিম্বাবুয়েকে চেপে ধরছে বাংলাদেশ
  3. ত্রিদেশীয় সিরিজ: তাসকিনের দারুণ বলে প্রথম ওভারেই উইকেট পেল বাংলাদেশ
  4. ত্রিদেশীয় সিরিজ : লিটন নেই, কেমন হলো বাংলাদেশের একাদশ?
  5. ত্রিদেশীয় সিরিজ : জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে বোলিং করবে বাংলাদেশ
  6. মাঠে নামছে বাংলাদেশ, যেভাবে দেখবেন খেলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x