Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৩:৫৫, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৭, ১২ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৫৫, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৭, ১২ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
এমবাপেকে ব্যালন ডি’অর নিয়ে খোঁচা পাপিনের
ব্যালন ডি’অর জিতলে পুরস্কার আফ্রিকাকে উৎসর্গ করবেন এমবাপে
বিশ্বকাপ জিতলেই ব্যালন ডি’অর পাওয়া উচিত নয় : ইয়ামাল
ব্যালন ডি’অর জয়ে কার সম্ভাবনা কত শতাংশ?
ব্যালন ডি’অরের দৌড়ে এমবাপ্পের চেয়ে নিজেকেই যোগ্য মনে করেন ইয়ামাল

ব্যালন ডি’অর নিয়ে আত্মবিশ্বাসী এমবাপ্পে, ‘আমার চেয়ে ভালো কেউ নেই’

স্পোর্টস ডেস্ক
১৩:৫৫, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৭, ১২ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৫৫, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৭, ১২ সেপ্টেম্বর ২০২৬
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ছবি : এএফপি

গত মৌসুমে রিয়াল মাদ্রিদ কিংবা ফ্রান্স জাতীয় দল—কোনো জার্সিতেই কোনো শিরোপার স্বাদ পাননি কিলিয়ান এমবাপ্পে। দলীয় সাফল্য না মিললেও ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে মৌসুমটি দারুণ কেটেছে এই ফরাসি তারকার।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৫টি এবং লা লিগায় সর্বোচ্চ ২৫ গোল করেছেন তিনি। এরপর বিশ্বকাপের সেমিফাইনাল থেকে দল বিদায় নিলেও এক আসরে সর্বোচ্চ ১০ গোলসহ টুর্নামেন্টের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ ২২ গোলের মালিক এখন তিনি।

সম্প্রতি ব্যালন ডি’অরের আলোচনা সামনে আসতেই এই ফরাসি অধিনায়কের চোখধাঁধানো ব্যক্তিগত অর্জনের পরিসংখ্যানগুলো জোরালোভাবে আলোচিত হচ্ছে। দলগতভাবে কোনো ট্রফি জিততে না পারলেও মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারটি জেতার ব্যাপারে নিজের প্রবল আশাবাদের কথা শুনিয়েছেন এমবাপ্পে।

ফ্রান্সের বিখ্যাত ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘অনেকেই বলছে যে, আমি ক্লাব কিংবা দেশের হয়ে কোনো ট্রফি জিতিনি। কিন্তু এটি তো সম্পূর্ণ ব্যক্তিগত একটি পুরস্কার। আমি তো কখনো দেখিনি যে ব্যালন ডি’অর বিজয়ী সবার সর্বসম্মত ভোটে নির্বাচিত হয়েছেন।’

এর আগেও একবার ব্যালন ডি’অর নিজের প্রাপ্য দাবি করায় সমালোচনার মুখে পড়েছিলেন এমবাপ্পে। তবে সেই অবস্থান থেকে একচুলও সরে আসেননি তিনি, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ বছর আমিই এটি (ব্যালন ডি’অর) জিততে পারি। এটি আমার অন্যতম প্রধান এবং স্বল্পমেয়াদী একটি লক্ষ্য।’

ব্যালন ডি’অর সাধারণত সাধারণ মানের খেলোয়াড়দের দেওয়া হয় না—এমন মন্তব্য করে নিজের দাবিকে আরও জোরালো করেছেন ফরাসি ফরোয়ার্ড। এমবাপ্পে বলেন, ‘কেউ কি কখনো শতভাগ ভোট পেয়ে এটি জিতেছে? তার মানে সব সময়ই এমন কেউ না কেউ থাকবেন, যিনি মনে করবেন বিজয়ী ব্যক্তিটি এই পুরস্কার পাওয়ার যোগ্য নন।’

এমবাপ্পের এই ধারণা তৈরি হয়েছে কেনো, সেটি জানিয়ে তিনি বলেন, ‘ব্যালন ডি’অর নিয়ে আমার এই ধারণা তৈরি হয়েছে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর স্বর্ণযুগ থেকে। এটি সাধারণ খেলোয়াড়দের জন্য নয়, এটি তাদের দেওয়া হয় যারা অন্যদের চেয়ে একেবারেই আলাদা। আমি মনে করি, এ বছর আমি এমন কিছু করে দেখিয়েছি যা সবার চেয়ে আলাদা, তাই আমার বিশ্বাস আমি এটি জিততে পারি।’

গত মৌসুমে মাঠে নিজের পারফরম্যান্সের কথা তুলে ধরে এমবাপ্পে বলেন, ‘আমার চেয়ে ভালো পারফর্ম করেছে এমন কোনো খেলোয়াড় গত মৌসুমে ছিল না। আমরা অর্জনের কথা বলছি। বিশ্বের সব সেরা খেলোয়াড়দের নিয়ে আয়োজিত বড় বড় প্রতিযোগিতায় এত গোল করা এবং অবশ্যই বিশ্বকাপের মতো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আধিপত্য দেখানো সহজ নয়। এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়া—ছুটির পুরোটা সময়জুড়েই মানুষ আমাকে নিয়ে এসব কথাই বলেছে।’

লিওনেল মেসির রেকর্ড ভাঙার অনুভূতি প্রকাশ করে  ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টের গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করা বেশ কঠিন। এটি বড় তারকা এবং ফুটবল ইতিহাসের সেরাদের মঞ্চ। আর মাত্র ২৭ বছর বয়সেই এটি ভেবে ভালো লাগে যে, আমিই এখন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। লিও মেসির কাছ থেকে আমি এই রেকর্ডটি কেড়ে নিয়েছি, যা ব্যাপারটিকে আরও বেশি বিশেষ করে তুলেছে। অনেকের কাছেই তো মেসি ও রোনালদো ইতিহাসের সেরা দুই খেলোয়াড়। তাদের পাশে নিজের নাম লেখাটা সত্যিই দারুণ ব্যাপার।’

কিলিয়ান এমবাপ্পে ব্যালন ডি’অর

সংশ্লিষ্ট সংবাদ: কিলিয়ান এমবাপ্পে

২৩ সেপ্টেম্বর ২০২৬
ব্যালন ডি’অর জিতলে পুরস্কার আফ্রিকাকে উৎসর্গ করবেন এমবাপে
০৩ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা ফাঁস!
২৮ জুলাই ২০২৬
বিশ্বকাপ না পাওয়ার হতাশা নিয়ে এমবাপ্পের বার্তা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পথের কাঁটা সরালেন তাইজুল
  2. মিরাজের দ্বিতীয় আঘাত, ম্যাচে ফিরল বাংলাদেশ
  3. অবশেষে জুটি ভাঙলেন মিরাজ
  4. হাত ফসকালো লিটনের, ম্যাচও কি ফসকাবে?
  5. বিশ্ব রেকর্ড গড়লেন লিটন
  6. রেকর্ড গড়ে পঞ্চমবার আইসিসির মাসসেরা শুভমান গিল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x