Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৫:০০, ০৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:০৬, ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:০০, ০৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:০৬, ০৩ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ডিজিএফআই পরিচয়ে সিএনজিচালককে অপহরণ, গ্রেপ্তার ৩
প্রকাশ্যে বরযাত্রীর মাইক্রোবাস থেকে নববধূকে অপহরণ!
এমবাপ্পের হ্যাটট্রিকে বড় জয় রিয়াল মাদ্রিদের
বরখাস্তের গুঞ্জন, যা বললেন অনূর্ধ্ব-২০ দলের কোচ
শিশুকে অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা ফাঁস!

স্পোর্টস ডেস্ক
১৫:০০, ০৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:০৬, ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:০০, ০৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:০৬, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ছবি : ফিফা

সবুজ মাঠের তারকাখ্যাতি পেরিয়ে এবার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে এক চাঞ্চল্যকর ও উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। ফরাসি সংবাদমাধ্যম ‘লা পারিজিয়েন’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ডকে অপহরণ ও হামলার পরিকল্পনা করেছিল একটি অপরাধ চক্র। ১৮ বছর বয়সী এক তরুণের নেতৃত্বে পরিচালিত ওই চক্রের টার্গেট লিস্টে নাম ছিল এমবাপ্পের।

জানা গেছে, বিত্তশালী ব্যক্তি, র‍্যাপার এবং নামী ফুটবলারদের নিশানা করে অপহরণের ছক কষছিল ওই চক্রটি। তদন্তে নেমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পেরেছে, কারাগারে বসেই স্ন্যাপচ্যাট অ্যাপের মাধ্যমে পুরো নেটওয়ার্কটি চালাচ্ছিল ক্লিমেন্ট এল. নামের এক ১৮ বছর বয়সী ফরাসি-সুইস তরুণ।

বর্তমানে সশস্ত্র ডাকাতি ও মানবপাচারের মতো গুরুতর অপরাধে ভিলপেন্ট কারাগারে বন্দি রয়েছেন ক্লিমেন্ট। তদন্তকারীদের জোরালো সন্দেহ, কারাগারে থেকেই ‘লেস্টার জেড.’ ছদ্মনাম ব্যবহার করে স্ন্যাপচ্যাটে অপরাধমূলক কর্মকাণ্ডের সুতো টানছিলেন তিনি।

গত এপ্রিলে নুই-সুর-সেন এলাকায় এক ঘড়ি ব্যবসায়ীর ওপর হামলার ঘটনার তদন্ত করতে গিয়েই এই অপরাধ চক্রের সন্ধান পায় ফরাসি পুলিশ। পরবর্তীতে সন্দেহভাজনদের মোবাইল ফোন ও নানা তথ্য-উপাত্ত ঘেঁটে সম্ভাব্য টার্গেট করা ব্যক্তিদের ব্যক্তিগত ঠিকানা ও তথ্য উদ্ধার করেন তদন্তকারীরা।

সেই তালিকায় নামী গায়ক ও বিত্তশালী ব্যবসায়ীদের পাশাপাশি বেশ কয়েকজন ফুটবলারের নামও পাওয়া যায়। প্যারিসের ১৯তম অ্যারোঁদিসমঁর এক চীনা ব্যবসায়ী, এক গহনা ব্যবসায়ী এবং ভাল-দোয়াজ এলাকার এক তুর্কি পাইকারি বিক্রেতাও এই চক্রের নিশানায় ছিলেন।

তবে এসব নামের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে কিলিয়ান এমবাপ্পের নাম। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই চক্রের মূলহোতা এক খ্যাতনামা র‍্যাপারের পাশাপাশি ফরাসি সুপারস্টার এমবাপ্পেকেও অপহরণ বা হামলার টার্গেট করতে চেয়েছিল। খবরটি প্রকাশ পাওয়ার পর থেকেই বিশ্ব ফুটবলের তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ শুরু হয়েছে।

কিলিয়ান এমবাপ্পে অপহরণ ফুটবল কোচ

সংশ্লিষ্ট সংবাদ: কিলিয়ান এমবাপ্পে

২৮ জুলাই ২০২৬
বিশ্বকাপ না পাওয়ার হতাশা নিয়ে এমবাপ্পের বার্তা
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপের আরেকটি রেকর্ডে শীর্ষে এমবাপ্পে
২০ জুলাই ২০২৬
গোল্ডেন বুট জিতে এমবাপ্পের বিশ্বরেকর্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. একই দলে খেলবেন মেসি-রোনালদো!
  2. ব্রাজিল তারকার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
  3. পাকিস্তান ক্রিকেটে আসতে পারে বড় রদবদল
  4. ইয়ামালসহ ৫জনকে অধিনায়ক হিসেবে বেছে নিল বার্সেলোনা
  5. পাকিস্তানের কঠোর সমালোচনায় সাবেক কোচ
  6. বিসিবিতে নতুন দায়িত্ব পাচ্ছেন সৈয়দ রাসেল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x