Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২১:০০, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ২১:২৭, ২৬ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
২১:০০, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ২১:২৭, ২৬ আগস্ট ২০২৬
আরও খবর
জাতীয় দলের রাডারে থাকা পাঁচ ফুটবলার খেলছেন ইংল্যান্ডে
লাল-সবুজের সতীর্থ হওয়ার আগেই মুখোমুখি হচ্ছে হামজা-ফারহান
হামজা একাই জিতলেন তিন পুরস্কার
বর্ষসেরা ক্রিকেটার রিশাদ, ক্রীড়াবিদের দৌড়ে হামজা
রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ ভক্তদের

লেস্টার ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাচ্ছেন হামজা!

স্পোর্টস ডেস্ক
২১:০০, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ২১:২৭, ২৬ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
২১:০০, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ২১:২৭, ২৬ আগস্ট ২০২৬
লেস্টার সিটির জার্সিতে বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ছবি : হামজার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া

দলবদল নিয়ে চলা নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনার মাঝে বেশ বড় এক দোটানায় পড়েছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। গুঞ্জন সত্যি হলে লেস্টার সিটি ছেড়ে শিগগিরই নতুন কোনো ঠিকানায় নাম লেখাতে পারেন ২৮ বছর বয়সী এই তারকা। সম্প্রতি ইপসউইচ টাউনের বিপক্ষে লেস্টারের কারাবাও কাপের ম্যাচে স্কোয়াডে জায়গা না পাওয়ার পর থেকেই এই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

লেস্টারের সর্বশেষ ম্যাচ শেষে কোচ রাসেল মার্টিন জানিয়েছেন, ট্রান্সফার উইন্ডো নিয়ে চলা নানা আলোচনা এবং বিভিন্ন ক্লাবের আগ্রহের কারণেই হামজাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।

চলতি মৌসুমের শুরুতে নটস কাউন্টি ও বার্টন অ্যালবিয়নের বিপক্ষে লিগের প্রথম দুই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন হামজা। তবে পোর্টম্যান রোডে দলের সঙ্গেই ছিলেন না তিনি। ফুটবল পাড়ায় গুঞ্জন উঠেছে, আগামী ১ সেপ্টেম্বর দলবদলের বাজার বন্ধ হওয়ার আগেই হামজাকে নিজেদের তাঁবুতে ভেড়াতে জোর প্রচেষ্টা চালাচ্ছে ডার্বি কাউন্টি।

লেস্টারের একাডেমিতে বেড়ে ওঠা হামজা নিজের পেশাদার ক্যারিয়ারের বড় একটা সময় কিং পাওয়ার স্টেডিয়ামেই কাটিয়েছেন। যদিও মাঝে ধারে বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন। তবুও সব প্রতিযোগিতা মিলিয়ে লেস্টারের জার্সিতে ১৬৬ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এখন প্রশ্ন উঠেছে, তবে কি পুরোনো এই ঠিকানা ছাড়ার সময় ঘনিয়ে এলো?

কোচ রাসেল মার্টিনের কথাতেও স্পষ্ট মিলল পরিবর্তনের সুর। কেবল হামজা একা নন, ওউট ফায়েস, কুলো ওয়ো কিংবা স্টেফি মাভিদিদির মতো ফুটবলারদের নিয়েও দলবদলের বাজারে ভালোই চর্চা চলছে।

বিষয়টি খোলাসা করে লেস্টার কোচ বলেছেন, ‘তাদের নিয়ে অন্য ক্লাবগুলোর বেশ আগ্রহ রয়েছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আমার দায়িত্ব হলো মাঠে যারা থাকবে, তাদের নিয়ে ম্যাচের প্রস্তুতি নেওয়া। হামজা যদি শেষ পর্যন্ত ক্লাবে থেকে যায়, তবে তা দারুণ ব্যাপার হবে। আর যদি সে চলে যায়, তবে ক্লাব ও খেলোয়াড় উভয়ের জন্যই বিষয়টি লাভজনক হতে হবে। যাই হোক না কেন, সে তো এই মুহূর্তে লেস্টারেরই খেলোয়াড়।’

খেলোয়াড়রা যখন দলবদলের মানসিক দোলাচলে থাকেন, তখন মাঠের খেলায় শতভাগ মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে—এমনটাই বিশ্বাস কোচের। মূলত এই কারণেই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন মার্টিন।

তিনি জানান, খেলোয়াড়রা অনুশীলনে শতভাগ পেশাদারিত্ব দেখালেও ট্রান্সফারের অনিশ্চয়তার মাঝে মানসিক চাপ কাজ করে। তাই যারা এই মুহূর্তে কেবল ক্লাবের খেলায় পুরোপুরি মনোযোগী, তাদেরই দলে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।

নটস কাউন্টির বিপক্ষে ম্যাচের পর থেকেই টানা তিন ম্যাচে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে ফায়েস ও মাভিদিদিকে। তাহলে কি হামজাও আপাতত মূল দলের ভাবনার বাইরে চলে গেলেন? এমন প্রশ্নের জবাবে লেস্টার কোচ জানিয়েছেন, দলবদলের এই গুঞ্জনের মাঝে তিনি হামজাকে মাঠে নামাবেন না।

লেস্টার কোচ বলেন, ‘যে পরিমাণ দলবদলের গুঞ্জন চলছে, তাতে এই মুহূর্তে আমি তাকে মাঠে নামাব না। এর মানে এই নয় যে, খেলোয়াড় হিসেবে সে খারাপ কিছু করেছে। এই সিদ্ধান্তটি সম্পূর্ণ আমার। এক সপ্তাহ পর তারা যদি শেষ পর্যন্ত ক্লাবেই থেকে যায়, তবে কোনো সমস্যা নেই। তখন তারা আবার দলের সাফল্যে অবদান রাখতে পারবে।’

লেস্টার সিটি বর্তমানে ইংলিশ ফুটবল লিগের তৃতীয় স্তরে খেলছে। অন্যদিকে, ডার্বি কাউন্টি খেলছে দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে। একসময়ে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টারের হয়ে মাঠ মাতানো হামজা এখন কোন ঠিকানায় পাড়ি জমান, সেটাই এখন দেখার বিষয়।

হামজা চৌধুরী

সংশ্লিষ্ট সংবাদ: হামজা চৌধুরী

২২ মে ২০২৬
হামজা একাই জিতলেন তিন পুরস্কার
১৮ মে ২০২৬
বর্ষসেরা ক্রিকেটার রিশাদ, ক্রীড়াবিদের দৌড়ে হামজা
০৫ মে ২০২৬
হঠাৎই দেশে আসছেন হামজা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইতিহাস গড়া থেকে মাত্র এক গোল দূরে সালাহ
  2. চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে কারা? রাতে লিগ পর্বের ড্র ও সূচি নির্ধারণ
  3. এমবাপ্পের হ্যাটট্রিকে বড় জয় রিয়াল মাদ্রিদের
  4. লেস্টার ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাচ্ছেন হামজা!
  5. শ্রীলঙ্কায় সিরিজ জয়ের পথে ভারত
  6. বিশ্বকাপে আলো ছড়িয়ে রেকর্ড গড়ে ম্যানসিটিতে মরক্কান তরুণ তারকা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x