Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১২:৪০, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৪৭, ২৬ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:৪০, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৪৭, ২৬ আগস্ট ২০২৬
আরও খবর
প্রিমিয়ার লিগে গোলের অনন্য কীর্তি হালান্ডের
ইন্টার মিলানের ম্যাচসহ আজকের যত খেলা
দশজনের দল নিয়েও ইংলিশ ডার্বি জয় ম্যানসিটির
ভারত-বার্সেলোনার ম্যাচসহ আজকের যত খেলা
রিয়াল মাদ্রিদ-আর্সেনালসহ আজকের যত খেলা

পিএফএ বর্ষসেরা ব্রুনো, সেরা একাদশে আর্সেনালের ৫

স্পোর্টস ডেস্ক
১২:৪০, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৪৭, ২৬ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:৪০, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৪৭, ২৬ আগস্ট ২০২৬
পিএফএর বর্ষসেরা পুরস্কার হাতে ব্রুনো ফার্নান্দেস। ছবি : এএফপি

ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমটা দারুণ কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠের প্রাণভোমরা ব্রুনো ফার্নান্দেসের। এবার সেটির স্বীকৃতি পেলেন তিনি। পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএর মর্যাদাপূর্ণ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে এই পর্তুগিজ তারকার হাতে।

গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে প্রিমিয়ার লিগে রেকর্ড ২১টি অ্যাসিস্ট করার পাশাপাশি ৯টি গোল করেছিলেন ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার। তার জাদুকরী পারফরম্যান্সের ওপর ভর করেই লিগে তৃতীয় স্থান অর্জন করেছিল রেড ডেভিলরা।

২০২০ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর এই প্রথম পিএফএর বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ব্রুনো। সব মিলিয়ে ইউনাইটেডের জার্সিতে এ পর্যন্ত ৩১৪ ম্যাচ খেলে ১১০টি গোলের পাশাপাশি ১০৬টি অ্যাসিস্ট করেছেন তিনি।

প্রিমিয়ার লিগ যুগে ক্লাবটির হয়ে ২০০ গোল ও অ্যাসিস্টের মাইলফলকে পৌঁছানোর ক্ষেত্রে ক্রিস্টিয়ানো রোনালদোদের পেছনে ফেলেছেন এই মিডফিল্ডার। ইউনাইটেডের হয়ে কেবল ওয়েইন রুনিরই এর চেয়ে কম ম্যাচে (২৯৫ ম্যাচ) এই কীর্তি গড়ার রেকর্ড রয়েছে।

ব্রুনোর এই অর্জন ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের জন্যও বেশ বিশেষ। ইংল্যান্ড ও ওয়েলসের ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি, মোট ১২ বার পিএফএ বর্ষসেরা পুরস্কার জয়ের রেকর্ড গড়ল ইউনাইটেড। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলেন ব্রুনো। এর আগে ২০০৭ ও ২০০৮ সালে টানা দু’বার এই সম্মাননা পেয়েছিলেন রোনালদো।

এদিকে নারী বিভাগে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড খাদিজা শ। উইমেন্স সুপার লিগে গত মৌসুমে ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতার আসন দখল করেছিলেন তিনি। এর আগে ২০২৪ সালেও এই পুরস্কার জিতেছিলেন এই জ্যামাইকান তারকা।

অন্যদিকে, পুরুষ বিভাগে বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ম্যানচেস্টার সিটির ২১ বছর বয়সী লেফট-ব্যাক নিকো ও'রাইলি। আর নারী বিভাগে টানা দ্বিতীয়বারের মতো সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আর্সেনালের ২২ বছর বয়সী স্ট্রাইকার অলিভিয়া স্মিথ।

এদিকে পিএফএর পক্ষ থেকে প্রিমিয়ার লিগের মৌসুমের সেরা একাদশও ঘোষণা করা হয়েছে। প্রত্যাশিতভাবেই এই একাদশে দাপট দেখিয়েছে লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। দলটির সর্বমোট পাঁচজন ফুটবলার জায়গা পেয়েছেন এই সেরা একাদশে। এছাড়া রানার্সআপ ম্যানচেস্টার সিটি থেকে আছেন চারজন খেলোয়াড়।

পিএফএ বর্ষসেরা একাদশ

গোলকিপার: ডেভিড রায়া (আর্সেনাল)

ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মাঘালায়েস (আর্সেনাল), নিকো ও'রাইলি (ম্যানচেস্টার সিটি), উইলিয়াম সালিবা (আর্সেনাল), জুরিয়েন টিম্বার (আর্সেনাল)

মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), ডেক্লান রাইস (আর্সেনাল), রায়ান শেরকি (ম্যানচেস্টার সিটি)

ফরোয়ার্ড: আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি), অ্যান্তনিও সেমেনিও (ম্যানচেস্টার সিটি), ইগোর থিয়াগো (ব্রেন্টফোর্ড)

ইংলিশ প্রিমিয়ার লিগ বর্ষসেরা ফুটবলার ব্রুনো ফার্নান্দেস

সংশ্লিষ্ট সংবাদ: ইংলিশ প্রিমিয়ার লিগ

২৯ আগস্ট ২০২৬
রোমাঞ্চকর ম্যাচে শেষের গোলে হার এড়াল লিভারপুল
২৬ আগস্ট ২০২৬
বিশ্বকাপে আলো ছড়িয়ে রেকর্ড গড়ে ম্যানসিটিতে মরক্কান তরুণ তারকা
২১ আগস্ট ২০২৬
আজ মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ, চালু হচ্ছে যেসব নতুন নিয়ম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘লা লিগার ইতিহাসে সবচেয়ে বড় রেফারিং কেলেঙ্কারি’
  2. প্রিমিয়ার লিগে গোলের অনন্য কীর্তি হালান্ডের
  3. এশিয়ান গেমসের আগে বাংলাদেশ শিবিরে চোটের ধাক্কা
  4. কলকাতায় ভিনিসিয়াসদের জন্য বিশেষ আয়োজন
  5. গোলশূন্য ড্রয়ে শেষ বাংলাদেশ-মিয়ানমার ম্যাচ
  6. হাফটাইমে গোলশূন্য বাংলাদেশ-মিয়ানমার, আক্রমণে এগিয়ে মিয়ানমার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x