Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১২:৫০, ২১ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:৫০, ২১ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৪৯, ২১ আগস্ট ২০২৬
আরও খবর
আবারও আলোচনায় ডেভিড ওয়ার্নার
১৪৩ বছরের ইতিহাসে শরিফুলই প্রথম
অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের কারণ জানালেন শান্ত
‘কাণ্ডজ্ঞানহীন’ ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
ইনিংস ব্যবধানে হারের শঙ্কা নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

চমক দিয়ে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
১২:৫০, ২১ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:৫০, ২১ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৪৯, ২১ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ছবি : এএফপি

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একদিন আগেই একাদশ ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় টেস্টে ভিন্ন কথা জানিয়েছিলেন অসি অধিনায়ক প্যাট কামিন্স। দুই পরিবর্তনের ইঙ্গিত দিয়ে টসের সময় একাদশ জানানোর কথা বলেছিলেন তিনি। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বদলে গেলো সেই সিদ্ধান্ত। এবারও চমক দিয়ে একদিন আগেই একাদশ ঘোষণা করেছিল দিল অস্ট্রেলিয়া।

আজ শুক্রবার (২১ আগস্ট) দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দুই পরিবর্তনের ইঙ্গিত দিলেও অসিদের একাদশে পরিবর্তন এসেছে কেবল একটি।

আগামীকাল শনিবার ভোরে ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় সিরিজ বাঁচানোর মিশনে নামবে প্যাট কামিন্সের দল। মধ্য কুইন্সল্যান্ডের মৃদু শীতল আবহাওয়ার কারণে ধারণা করা হয়েছিল, নাথান লায়নের বদলে পেসার স্কট বোল্যান্ডকে একাদশে সুযোগ দেওয়া হতে পারে। তবে শেষ পর্যন্ত লায়ন তার জায়গা ধরে রেখেছেন।

অনুমেয়ভাবেই পরিবর্তনটা এসেছে অস্ট্রেলিয়ার টপঅর্ডার ব্যাটিংয়ে। জ্যাক ওয়েদারাল্ডের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ম্যাট রেনশ। এর বাইরে ডারউইন টেস্টের একাদশে আর কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া।

ম্যাকাইয়ের এই টেস্টে ড্র করতে পারলেও বাংলাদেশের কাছে প্রথমবারের মতো সিরিজ হাতছাড়ার লজ্জায় পড়তে হবে অসিদের। তাই জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই তাদের সামনে।

অসি গণমাধ্যম ‘ক্রিকেটডটকম ডটএইউ’ জানিয়েছে, অধিনায়ক প্যাট কামিন্সের সংবাদ সম্মেলনের ঠিক পরপরই নির্বাচকরা বৈঠক করে একাদশে লায়নের অন্তর্ভুক্তি নিশ্চিত করেন। ২০২৫ সালে গোলাপি বলের টেস্টে দুই দফায় পুরোপুরি পেস আক্রমণ নিয়ে খেললেও, ফিট থাকা অবস্থায় লাল বলের টেস্ট থেকে এই স্পিনারকে বাদ দেওয়ার ঘটনা গত ১৪ বছরে দেখা যায়নি।

এদিকে, তিন নম্বর পজিশনে সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভোগা মার্নাস লাবুশেন একাদশে নিজের জায়গা ধরে রেখেছেন। অন্যদিকে, ২০২৩ সালের পর দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফেরা ৩০ বছর বয়সী ম্যাট রেনশ এবার ওপেনিংয়ে ব্যাট করবেন।

এর আগে ২০১৬-১৭ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে তরুণ বয়সে ওপেন করতে নেমেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন এই ব্যাটার। তবে ধারাবাহিকতার অভাবে মাঝে কয়েকবার দল থেকে ছিটকে গেলেও আবারও ওপেনিংয়ে তার ওপরই ভরসা রাখছে দল।

ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ 

প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাথু রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ব্যু ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

সংশ্লিষ্ট সংবাদ: অস্ট্রেলিয়া ক্রিকেট দল

২৬ মে ২০২৬
বাংলাদেশে আসার আগে অস্ট্রেলিয়া শিবিরে চোটের হানা
০৬ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপে আবারও দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া
৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘লা লিগার ইতিহাসে সবচেয়ে বড় রেফারিং কেলেঙ্কারি’
  2. প্রিমিয়ার লিগে গোলের অনন্য কীর্তি হালান্ডের
  3. এশিয়ান গেমসের আগে বাংলাদেশ শিবিরে চোটের ধাক্কা
  4. কলকাতায় ভিনিসিয়াসদের জন্য বিশেষ আয়োজন
  5. গোলশূন্য ড্রয়ে শেষ বাংলাদেশ-মিয়ানমার ম্যাচ
  6. হাফটাইমে গোলশূন্য বাংলাদেশ-মিয়ানমার, আক্রমণে এগিয়ে মিয়ানমার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x