কুকুরেয়ার হাতে থাকা ব্যাগে কি বিশ্বকাপের ট্রফি ছিল?
দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেই বাজিমাত করেছে স্পেন। ফাইনালে নান্দনিক ফুটবল উপহার দিয়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উদযাপনে মেতে ওঠে স্পেন। মাঠের মধ্যে উদযাপন শেষ করে স্টেডিয়াম ছাড়ার সময় ক্যামেরায় ধরা পড়ে একটি ভিডিও। মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও।
ভিডিওতে দেখা যায়, স্পেন ডিফেন্ডার মার্ক কুকরেয়া প্লাস্টিকের ব্যাগে করে বিশ্বকাপের ট্রফি সাদৃশ্য কিছু একটা নিয়ে যাচ্ছেন। এরপর অনেকের মাঝেই কৌতূহল তৈরি হয় কুকুরেলার সেই ব্যাগে কি বিশ্বকাপের ট্রফি ছিল? নাকি সেটি একটি খেলনা ট্রফি (রেপ্লিকা) ছিল?
মূলত বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি এমন সাধারণ ব্যাগে বহনের দৃশ্য দেখে অনেকেই অবাক হন। মাঠে থাকা সাংবাদিকদের মধ্যেও কৌতূহল তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও রসিকতা।
তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, কুকরেয়ার হাতে থাকা বস্তুটি আসল বিশ্বকাপের আসল ট্রফি ছিল না। সেটি ছিল লেগো দিয়ে তৈরি করা বিশ্বকাপ ট্রফির একটি খেলনা রেপ্লিকা। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
অনেকেই মন্তব্য করেন, আসল বিশ্বকাপ ট্রফির ওজন ছয় কেজির বেশি হওয়ায় এতো পাতলা প্লাস্টিক ব্যাগে সেটি বহন করা বাস্তবসম্মত নয়।

স্পোর্টস ডেস্ক