Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
০৭:১৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৫৭, ১৫ নভেম্বর ২০২৬
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
০৭:১৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৫৭, ১৫ নভেম্বর ২০২৬
আরও খবর
ষষ্ঠ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?
স্বর্ণের দামে বড় পতন, যে দামে মিলছে ভরি
সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুক পদত্যাগ করেছেন : স্পিকার
যে কারণে পদত্যাগ করলেন ওসমান ফারুক

সিডরের ১৯ বছর : বেড়িবাঁধের ক্ষত শুকায়নি, কাটেনি আতঙ্ক

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
০৭:১৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৫৭, ১৫ নভেম্বর ২০২৬
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
০৭:১৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৫৭, ১৫ নভেম্বর ২০২৬

আজ ১৫ নভেম্বর। প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পূর্ণ হলো আজ। ২০০৭ সালের এই রাতের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বরগুনার পাথরঘাটাসহ উপকূলীয় জনপদ। প্রলয়ংকরী ঝড় ও জলোচ্ছ্বাস কেড়ে নিয়েছিল অসংখ্য মানুষের প্রাণ, ধ্বংস করেছিল ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকার অবলম্বন। দেখতে দেখতে ১৯ বছর পেরিয়ে গেলেও সিডরের সেই ক্ষত এখনো শুকায়নি। স্বজন হারানোর বেদনার পাশাপাশি নতুন করে দুর্যোগের আতঙ্কে দিন কাটছে উপকূলবাসীর। তাদের এই আতঙ্কের অন্যতম কারণ দীর্ঘদিনের অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ। বর্তমানে পাথরঘাটায় প্রায় ১৯ কিলোমিটার বেড়িবাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

কোথাও নদীভাঙন, কোথাও বাঁধের দুর্বলতা- সব মিলিয়ে ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের আশঙ্কা দেখা দিলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে নদীতীরবর্তী মানুষের মধ্যে। তাদের আশঙ্কা, টেকসই বেড়িবাঁধ না থাকলে যেকোনো বড় দুর্যোগে আবারও হারাতে হতে পারে বসতভিটা, ফসলি জমি ও স্বজনদের। তাই অস্থায়ী সংস্কার নয়, উপকূলবাসীর দাবি এখন টেকসই ও মজবুত বেড়িবাঁধ।

কোথাও নদীভাঙন, কোথাও বাঁধের দুর্বলতা- সব মিলিয়ে ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের আশঙ্কা দেখা দিলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে নদীতীরবর্তী মানুষের মধ্যে। তাদের আশঙ্কা, টেকসই বেড়িবাঁধ না থাকলে যেকোনো বড় দুর্যোগে আবারও হারাতে হতে পারে বসতভিটা, ফসলি জমি ও স্বজনদের। তাই অস্থায়ী সংস্কার নয়, উপকূলবাসীর দাবি এখন টেকসই ও মজবুত বেড়িবাঁধ।

২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে ভয়াবহ সিডরের তাণ্ডবে পাথরঘাটাসহ বরগুনার উপকূলীয় অঞ্চল পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। সরকারি হিসাব অনুযায়ী, ওই দুর্যোগে পাথরঘাটায় ৩৪৯ জনসহ বরগুনা জেলায় ১ হাজার ৩৪৫ জন মানুষের প্রাণহানি ঘটেছিল। লাশের পর লাশ ছড়িয়ে পড়েছিল উপকূলজুড়ে। অনেক পরিবার হারিয়েছিল তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। ঘরবাড়ি, ফসলি জমি ও সহায়-সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিল অসংখ্য পরিবার।

সিডরে পাথরঘাটার ৯১ জন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। তাদের স্ত্রী-সন্তান ও স্বজনদের অপেক্ষার যেন শেষ নেই। তাঁরা বেঁচে আছেন, নাকি মারা গেছেন- আজও নিশ্চিত হতে পারেননি পরিবারের সদস্যরা। নিখোঁজ জেলেদের মৃত্যুসনদ না পাওয়ায় জমিজমা সংক্রান্ত জটিলতা ও সরকারি সহায়তা পেতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেক পরিবারকে। কোনো পরিবারে বাবা-মায়ের একমাত্র অবলম্বন ছিলেন সন্তান, আবার কোনো পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন নিখোঁজ সেই জেলে। তাদের হারিয়ে অনেক পরিবার আজও মানবেতর জীবনযাপন করছে। কোথাও সন্তানের শোকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন বাবা, আবার সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে জীবিকার তাগিদে নদীতে মাছ ধরতে যেতে হচ্ছে মাকে।

সিডরে দুই ভাইকে হারানো রহিম নামের এক ব্যক্তি জানান, আমার দুই ভাইসহ ১৭ জন জেলেকে নিয়ে একটি ট্রলার সিডরে নিখোঁজ হয়। আজও তাদের কোনো সন্ধান পাইনি। তারা বেঁচে আছেন, নাকি মারা গেছেন, কিছুই জানি না।

স্বজন হারানো এসব মানুষের কাছে বেড়িবাঁধ শুধু মাটির একটি প্রতিরক্ষা দেয়াল নয়, এটি তাদের জীবন, জীবিকা ও বসতভিটা রক্ষার শেষ ভরসা। তাদের মতে, টেকসই বেড়িবাঁধ থাকলে জলোচ্ছ্বাসের পানি লোকালয়ে প্রবেশ ও দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। তাই নতুন করে কোনো দুর্যোগে স্বজন ও সম্পদ হারানোর আগেই ঝুঁকিপূর্ণ বাঁধগুলো স্থায়ীভাবে নির্মাণ ও সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান বলেন, পাথরঘাটায় প্রায় ১৯ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। নদীভাঙনকবলিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আমাদের নজরে রয়েছে। এসব এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। সরকার এ পরিকল্পনা অনুমোদন দিলে বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলীয় এলাকার মানুষের জানমাল, ফসলি জমি ও বসতবাড়ি ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হবে।

সিডরের ১৯ বছর পরও পাথরঘাটার মানুষের কাছে ১৫ নভেম্বর কেবল একটি স্মরণীয় দিন নয়, এটি স্বজন হারানোর বেদনা আর নতুন করে সব হারানোর আতঙ্কের নাম। অতীতের সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে উপকূলবাসীর এখন একটাই দাবি- পরবর্তী দুর্যোগের অপেক্ষায় না থেকে দ্রুত ঝুঁকিপূর্ণ ১৯ কিলোমিটার বেড়িবাঁধ টেকসইভাবে নির্মাণ ও সংস্কার করা হোক। তাঁরা আর স্বজন হারাতে চান না, হারাতে চান না শেষ আশ্রয়টুকুও।

সিডর ঘূর্ণিঝড় বরগুনা পাথরঘাটা উপকূল ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: সিডর

১৫ নভেম্বর ২০২১
১৪ বছরেও সমাপ্ত হয়নি সিডরে স্বজনহারাদের প্রতীক্ষা
১৫ নভেম্বর ২০২১
ঘূর্ণিঝড়ের মতোই লণ্ডভণ্ড সেই সিডরের জীবন
১৫ নভেম্বর ২০২১
মেঘ দিয়ে শুরু, মৃত্যু দিয়ে শেষ
সর্বাধিক পঠিত
  1. কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাসভবনে আগুন
  2. দুই বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
  3. আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  4. কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা-কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
  5. রাষ্ট্রের স্বার্থে কখনও আপস করেননি মওলানা ভাসানী: রিজভী
  6. কামড় খেয়ে জীবিত সাপ নিয়ে হাসপাতালে যুবক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x