বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন মেসি
রেকর্ড যেন লিওনেল মেসির নিত্যসঙ্গী। বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নেমেই নিজের নাম তুললেন ইতিহাসের পাতায়। প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনালে তিনবার শুরুর একাদশে জায়গা করে নিয়ে গড়লেন নতুন বিশ্বরেকর্ড।
বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এত দিন এই কীর্তির সঙ্গে জড়িয়ে ছিল ব্রাজিলের কিংবদন্তি কাফুর নাম। তিনিও তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন, তবে সবগুলোতে শুরুর একাদশে ছিলেন না। সেই রেকর্ড ভেঙে প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফাইনালে তিনবার শুরুর একাদশে জায়গা করে নিয়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন মেসি।
আর্জেন্টিনার শুরুর একাদশে ছিল অভিজ্ঞতারই প্রাধান্য। দলটির গড় বয়স ৩০ বছর ১০১ দিন, যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকায় শীর্ষে রয়েছে ১৯৬২ সালের ব্রাজিল। চেকোস্লোভাকিয়ার বিপক্ষে সেই ফাইনালে ব্রাজিলের শুরুর একাদশের গড় বয়স ছিল ৩০ বছর ২১৬ দিন।
অভিজ্ঞতার আরেকটি প্রমাণ মিলেছে আর্জেন্টিনা দলে। ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে থাকা আটজন ফুটবলার এবারও শুরু থেকেই মাঠে নেমেছেন। তারা হলেন- এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ।

স্পোর্টস ডেস্ক