Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৬:১৫, ১৭ জুলাই ২০২৬
আপডেট: ২১:৪১, ১৭ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:১৫, ১৭ জুলাই ২০২৬
আপডেট: ২১:৪১, ১৭ জুলাই ২০২৬
আরও খবর
কাতারেই খেলাটা শেষ করেছেন মেসি!
ফাইনালের আগে মেসিকে নিয়ে কী বললেন স্কালোনি?
ফাইনালে কোন জার্সি পরে খেলবে আর্জেন্টিনা ও স্পেন, জানিয়েছে ফিফা
মেসির ব্যাপারে স্পেনকে সতর্ক করলেন ইনিয়েস্তা
বিশ্বকাপ ফাইনালের দিন ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

বিশ্বকাপ ফাইনাল মাঠে গড়ানো নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৬:১৫, ১৭ জুলাই ২০২৬
আপডেট: ২১:৪১, ১৭ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:১৫, ১৭ জুলাই ২০২৬
আপডেট: ২১:৪১, ১৭ জুলাই ২০২৬

শতবছরের ইতিহাসে ভিন্ন মাত্রা পেয়েছিল এবারের বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে শুরু হয়েছিল বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ। কয়েক ধাপ পেরিয়ে শেষের পথে এখন বিশ্বকাপ। অপেক্ষা শুধু শিরোপা নির্ধারনী লড়াইয়ের। যেখানে মুখোমুখি হবে দুই মহাদেশের দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা আর স্পেন।

আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। যেখানে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা আর ১৬ বছর পর শিরোপার খোঁজে নামবে স্পেন।

দুই দলের এই ফাইনালের মহারণ দেখতে অপেক্ষায় আছে বিশ্বের কোটি ফুটবলপ্রেমী। কিন্তু বিশ্বকাপের ফাইনাল নিয়েই এবার তৈরি হয়েছে শঙ্কা।

মূলত কানাডার চলমান দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলের বায়ুর মান প্রচণ্ড অবনতি হয়েছে। নিউইয়র্কের আকাশে ঘন ধোঁয়ার আস্তরণ ছড়িয়ে পড়ায় স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। নিউইয়র্ক ও নিউ জার্সির কর্তৃপক্ষ বায়ুদূষণ বেড়ে যাওয়ায় বাসিন্দাদের যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার এবং বাইরে শারীরিক কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়েছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেন, ‘নিউইয়র্কের প্রত্যেক নাগরিককে সতর্কতা অবলম্বন করতে হবে। বাইরে থাকার সময় সীমিত করুন। বিশেষ করে কষ্টসাধ্য শারীরিক কাজ এড়িয়ে চলুন।’

তিনি আরও বলেন, ‘শহরের বিভিন্ন স্থানে, যেমন লাইব্রেরি, পুলিশ স্টেশন ও ফায়ার স্টেশনে বিনামূল্যে কেএন৯৫ মাস্ক সরবরাহ করা হয়েছে। কোথা থেকে মাস্ক সংগ্রহ করা যাবে, তা জানতে নির্ধারিত ওয়েবসাইটে দেখার পরামর্শ দেওয়া হয়েছে।’

এদিকে, গত বুধবার রাতেই নিউ জার্সিতে পৌঁছেছে স্পেন দল। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও বৃহস্পতিবার তারা খোলা আকাশের নিচেই অনুশীলন করেছে। তবে এখন পর্যন্ত বায়ুর মান নিয়ে প্রকাশ্যে কোনো উদ্বেগ জানানো হয়নি স্পেনের পক্ষ থেকে। অন্যদিকে, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর আজ শুক্রবার নিউ জার্সিতে প্রথম অনুশীলন করার কথা রয়েছে আর্জেন্টিনার।

এরই মধ্যে খারাপ বায়ুর প্রভাব পড়েছে আরেকটি ক্রীড়া ইভেন্টেও। বুধবার (১৫ জুলাই) জাতীয় নারী ফুটবল লিগে সিটি ফিল্ডে গথাম এফসি ও ওয়াশিংটন স্পিরিটের ম্যাচ অনুষ্ঠিত হয় কমলা রঙের ধোঁয়াচ্ছন্ন আকাশের নিচে।

খারাপ বায়ুমানের সূচকের কারণে ম্যাচে প্রতি অর্ধে দুটি করে পানির বিরতি দিতে বাধ্য হয় আয়োজকরা। ম্যাচ শেষে ওয়াশিংটন স্পিরিটের তারকা ট্রিনিটি রডম্যান জানান, ম্যাচটি আদৌ হওয়া উচিত ছিল না।

এর আগে ২০২৩ সালের জুন মাসেও একই পরিরিস্থতির মুখোমুখি হয়েছিল নিউ ইয়র্ক শহর। সে সময় কানাডার দাবানলের ধোঁয়ায় নিউইয়র্ক শহরের আকাশ অস্বাভাবিক কমলা রঙ ধারণ করেছিল। তবে স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি ২০২৩ সালের জুন মাসের মতো ভয়াবহ নয়।

অন্যদিকে, এখন পর্যন্ত ফাইনাল ম্যাচ আয়োজন নিয়ে ফিফা কিংবা আয়োজকদের পক্ষ থেকে কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারের পর বায়ুর মান উন্নত হতে পারে। আর শনিবারের সম্ভাব্য বৃষ্টিপাত ধোঁয়া কমাতে সহায়তা করবে।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

১৯ জুলাই ২০২৬
বিশ্বকাপের উন্মাদনায় বেড়েছে ইন্টারনেট গ্রাহক
৫১ মিনিট আগে
কাতারেই খেলাটা শেষ করেছেন মেসি!
১ ঘন্টা আগে
ফাইনালের আগে মেসিকে নিয়ে কী বললেন স্কালোনি?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রেকর্ডের গণ্ডি পেরিয়ে এক মহাকাব্যের নাম সোবার্স
  2. ৩৯ বছরেও রাজত্ব, মেসি কেন অনন্য এক বিস্ময়?
  3. ইয়ামালের চোট নিয়ে সর্বশেষ যা জানা গেল
  4. ফাইনালের এক ম্যাচেই বদলে যেতে পারে ব্যালন ডি'অরের গল্প
  5. মেসিকে ঘিরে স্পেনের চিরকালীন আক্ষেপ!
  6. গোল্ডেন বুট-বল-গ্লাভস জয়ের দৌড়ে এগিয়ে যারা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x