ম্যাচ জিতে সতীর্থদের উদ্দেশে মেসির বার্তা
উৎকন্ঠা, বাদ পড়ার শঙ্কা, দুরুদুরু বুক। কিন্তু, লিওনেল মেসির আর্জেন্টিনা যেন ভিন্ন ধাতুতে গড়া। মিসরের পর সুইজারল্যান্ডের বিপক্ষেও শেষ ১০ মিনিটে ম্যাচ বের করেছে আকাশী-নীলরা। যদিও ৯০ মিনিটের জায়গায় লেগেছে ১২০ মিনিট।
আর্জেন্টিনাকে কঠিন এক ম্যাচ উপহার দিয়েছে সুইজারল্যান্ড। লিওনেল মেসি সেটি মেনে নিয়েছেন। অকপটে জানিয়েছেন, তার দল ভুগেছে। তবে, আস্থা হারাননি তিনি।
ম্যাচের পর মেসি বলেন,‘আমরা আবারও ভুগেছি। অনেক কষ্ট হয়েছে। কিন্তু এই দলের ওপর বিশ্বাস রাখা যায় না। আমি কখনও বিশ্বাস হারাইনি। আমরা আবারও বিশ্বের সেরা চারের মধ্যে ফিরে এসেছি! ছেলেদের বলব, এগিয়ে যাও।’
‘এই জয়ে আমি অনেক খুশি। খুবই কঠোর পরিশ্রম ও লড়াইয়ের পর পাওয়া জয়। আমরা জানতাম এটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। এখন সেমির মতো গুরুত্বপূর্ণ সামনে। তার আগে একটু স্বস্তি’- যোগ করেন মেসি।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এই জয়কে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন। দলের অর্জন নিয়ে সন্তুষ্ট তিনি। বিশ্বকাপের সেমিফাইনালে আরও একবার ওঠায় স্বস্তি ঝরেছে তার কণ্ঠে।
স্কালোনি বলেন, ‘এই দল যা অর্জন করেছে তা ঐতিহাসিক। আমরা আরও ভালো খেলতে পারতাম, আমাদের কষ্ট করতে হয়েছে। দিনশেষে আরও একবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারা অবশ্যই ঐতিহাসিক অর্জন।’

স্পোর্টস ডেস্ক