Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৩:০০, ০৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:০৬, ০৬ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:০০, ০৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:০৬, ০৬ অক্টোবর ২০২৬
আরও খবর
ভারতের কাছে আরেকটি লজ্জার হার বাংলাদেশের
ফাইনালে যেতে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল ভারত
আবারও সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বাংলাদেশ নাকি ভারত, পরিসংখ্যানে কারা এগিয়ে?
ফাইনালের টিকিট কাটতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
১৩:০০, ০৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:০৬, ০৬ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:০০, ০৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:০৬, ০৬ অক্টোবর ২০২৬
হারমানপ্রীত কৌর। ছবি: হারমানপ্রীত কৌরের ফেসবুক থেকে নেওয়া

২০১৬ সালে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়ে যাত্রার শুরু, একে একে পেরিয়েছে প্রায় এক দশক। ২০২২ সালে মিতালি রাজের বিদায়ের পর ওয়ানডে ও টেস্টেও অধিনায়ক হন হারমানপ্রীত কৌর। এর মধ্যে ২০১৭ বিশ্বকাপের সেই ১৭১ রানের বিস্ফোরক ইনিংস, ফাইনালের হতাশা, বছরের পর বছর অপেক্ষা। শেষ পর্যন্ত ২০২৫ সালে ঘরের মাঠে তার নেতৃত্বেই ভারত জিতেছে ইতিহাসের প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ। ২০২৬ সালে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনাও এসেছে তার হাত ধরে। যে মেয়েটি একদিন বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ভারতের জার্সি পরেছিল, সেই হারমানপ্রীত আজ নেতৃত্বের ব্যাটনটা নামিয়ে রাখলেন। প্রায় এক দশকের অধিনায়কত্বের শেষে তার নিজের ভাষায়, দায়িত্বটা তিনি পালন করেছেন। এখন আর অধিনায়ক নয়, শুধু একজন ক্রিকেটার হয়ে মাঠে ফেরার পালা।

ভারতীয় নারী ক্রিকেটে শুরু হলো নতুন এক অধ্যায়। তিন ফরম্যাটেই নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হারমানপ্রীত কৌর। তবে ক্রিকেটকে বিদায় জানাননি তিনি। অধিনায়কত্বের চাপ থেকে সরে এবার আবারও খেলাটার ভালোবাসায় মন দিতে চান ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

মঙ্গলবার (৬ অক্টোবর) ইনস্টাগ্রাম পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান হারমানপ্রীত। দীর্ঘদিনের নেতৃত্বের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত যে সহজ ছিল না, সেটিও স্পষ্ট করেছেন তিনি। জানিয়েছেন, এই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে আছে বছরের পর বছর ধরে জমে থাকা স্মৃতি, আবেগ, ত্যাগ এবং জীবনের শেষ পর্যন্ত মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত।

তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এটা কোনো সহজ সিদ্ধান্ত নয়। এর সাথে জড়িয়ে আছে বছরের পর বছরের স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন কিছু মুহূর্ত যা আমার বাকি জীবন জুড়ে থেকে যাবে।’

হারমানপ্রীতের নেতৃত্বের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ। তার নেতৃত্বেই ভারত প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে। এরপরও সাফল্যের ধারায় ছিলেন তিনি। সম্প্রতি তার নেতৃত্বে ভারত এশিয়ান গেমসে টানা দ্বিতীয়বারের মতো নারী ক্রিকেটের স্বর্ণপদক জেতে।

অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের ঠিক আগেই দলের ভবিষ্যৎ নিয়েও গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন হারমানপ্রীত। গুয়াহাটিতে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ছিলেন সহঅধিনায়ক স্মৃতি মান্ধানা ও প্রধান কোচ অমল মজুমদার। সেখানে সাম্প্রতিক সময়ে দলের পথচলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এর পরদিনই আসে হারমানপ্রীতের বড় ঘোষণা।

ইনস্টাগ্রাম বার্তায় তিনি জানান, অধিনায়ক হিসেবে দায়িত্ব শেষ হলেও ভারতীয় ক্রিকেটের সঙ্গে তার পথচলা থামছে না। বরং এবার তিনি আবারও শুধু ক্রিকেটের ভালোবাসা থেকে খেলতে চান।

হারমানপ্রীতের বিদায়ে ভারতীয় নারী ক্রিকেটে তাই শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, একটি সফল অধ্যায়েরও সমাপ্তি হলো। বিশ্বকাপ ও এশিয়ান গেমসের স্বর্ণপদক দিয়ে নিজের নেতৃত্বের উত্তরাধিকার রেখে এবার নতুন কারও হাতে উঠতে যাচ্ছে ভারতের নারী দলের নেতৃত্বের ব্যাটন।

ভারত নারী ক্রিকেট দল হারমানপ্রীত কৌর
সর্বাধিক পঠিত
  1. চ্যাম্পিয়নস লিগে লজ্জার নতুন ইতিহাস গড়ল স্লাভিয়া প্রাগ
  2. নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো
  3. প্রথমবার এমন আউটের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব!
  4. আড়াই দিনে ম্যাচ হেরে যে দোষ দিলেন শান্ত
  5. ইনফান্তিনোর বিশ্বকাপের স্বত্ব বিক্রির নথি ফাঁস
  6. আবারও সূর্যবংশীর বয়স বিতর্ক, পরীক্ষার জোড়াল দাবি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x