স্পেনের রেকর্ড ভেঙে সমতায় থেকে বিরতিতে বেলজিয়াম
বল দখলের লড়াই থেকে গোলের জন্য শট- বেলজিয়ামের চেয়ে সবকিছুতেই এগিয়ে স্পেন। বারবার আক্রমণের সুফলও মিলল দ্রুতই। এগিয়ে গেল দারুণ গোলে। তবে বেলজিয়ামও কম যায় না। তারাও ভেঙেছে স্পেনের দুর্ভদ্যে দেওয়াল। ফলে সমতায় থেকেই বিরতিতে গেছে দুই দল।
আজ শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে স্পেন আর বেলজিয়াম। প্রথমার্ধ শেষে ১-১ গোলের সমতায় ম্যাচ।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নেয় স্পেন। মাঝমাঠে পাসিং ফুটবল আর ধারাবাহিক আক্রমণে বেলজিয়ামকে চাপে রাখে তারা। সেই চাপ থেকেই ৩০তম মিনিটে এগিয়ে যায় স্পেন। দারুণ দলীয় আক্রমণের শেষটা করেন ফাবিয়ান রুইজ, যা স্পেনকে লিড এনে দেয়।
তবে পিছিয়ে পড়ার পরও ভেঙে পড়েনি বেলজিয়াম। ধৈর্য ধরে সুযোগ খুঁজতে থাকে তারা। শেষ পর্যন্ত ৪১তম মিনিটে সমতায় ফেরে দলটি। ডান দিক থেকে টিমোথি কাস্তান্যের ক্রস থেকে হেডে গোল করেন চার্লস ডি কেটেলার।
পুরো প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল স্পেন, কিন্তু কম সুযোগ পেয়েও সেটিকে কাজে লাগিয়ে সমতায় ফিরেছে বেলজিয়াম। এই গোলের মধ্য দিয়েই বিশ্বকাপে টানা ছয় ম্যাচ পরে কোনো গোল হজম করল স্পেন।

স্পোর্টস ডেস্ক