স্পেন-বেলজিয়ামের হাইভোল্টেজ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে
বিশ্বকাপের মঞ্চে টানা ছয় ম্যাচে কোনো গোলহজম করেনি স্পেন। নিজেদের রক্ষণভাগকে তৈরি করেছে দুর্ভেদ্য দেওয়াল হিসেবে। সেই দেওয়াল ভাঙার পরীক্ষা বেলজিয়ামের সামনে। টুর্নামেন্টের শুরুর দিকে কিছুটা ভুগলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের চেনা ছন্দে ফিরেছে বেলজিয়াম। তাই স্পেন-বেলজিয়ামের এই ম্যাচটি যে দুই ইউরোপীয় শক্তির হাইভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে, সেটি অনুমেয়ই।
আজ শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে মুখোমুখি হবে স্পেন আর বেলজিয়াম। বাংলাদেশ থেকে ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে টেলিভিশন ও অনলাইনে।
দুই ইউরোপীয় শক্তি স্পেন আর বেলজিয়ামের বাঁচা-মরার লড়াইয়ের এই ম্যাচটি বাংলাদেশে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।
অফিসিয়ালভাবে বাংলাদেশে ম্যাচটি অনলাইনে সরাসরি সম্প্রচার করবে বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ প্লাস, ওটিটি প্ল্যাটফর্ম আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপ।
এছাড়াও বিভিন্ন ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্মেও লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা থাকছে। যেখানে সরাসরি খেলা দেখা যাবে কিপ মাই আইডি (keepmyid.org) ওয়েবসাইট, স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স অ্যাপে।

স্পোর্টস ডেস্ক