Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৭:২৫, ২৯ মে ২০২৬
আপডেট: ১৭:২৭, ২৯ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:২৫, ২৯ মে ২০২৬
আপডেট: ১৭:২৭, ২৯ মে ২০২৬
আরও খবর
ব্রাজিলকে ছাড়িয়ে শীর্ষে জার্মানি, আর্জেন্টিনা কত নম্বরে? 
ব্রাজিলের ৭-১ স্মৃতির নতুন সহযাত্রী কুরাসাও, ১২ বছর পর জার্মান ঝড়
ড্র করেও যে রেকর্ড ব্রাজিলের দখলে
মরক্কোর চাপে কাঁপল ব্রাজিল, পয়েন্ট ভাগাভাগিতেই সন্তোষ
মরক্কোর এগিয়ে যাওয়া থামিয়ে প্রথমার্ধে সমতায় ব্রাজিল

বিশ্বকাপের ফেভারিট দল বেছে নিলেন ভিনিসিয়াস জুনিয়র

স্পোর্টস ডেস্ক
১৭:২৫, ২৯ মে ২০২৬
আপডেট: ১৭:২৭, ২৯ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:২৫, ২৯ মে ২০২৬
আপডেট: ১৭:২৭, ২৯ মে ২০২৬
ব্রজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। ছবি : এএফপি

‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। ইতোমধ্যে দেশে দেশে শুরু হয়ে গেছে বিশ্বকাপ উন্মাদনা। এবার কোন দল শিরোপা ঘরে তুলবে, তা নিয়ে ফুটবলবিশ্বে জল্পনা-কল্পনার শেষ নেই। এর মধ্যেই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় ফেভারিট মনে করছেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের পোস্টার বয় ভিনিসিয়াস জুনিয়র।

রিয়াল মাদ্রিদের এই তারকা উইঙ্গারের মতে, গত বিশ্বকাপের শিরোপা জয়ের আত্মবিশ্বাস তো আছেই, তার ওপর দলে যখন লিওনেল মেসির মতো একজন জাদুকর থাকেন, তখন সেই দলের শক্তি ও সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। অবশ্য মেসি ছাড়াও ক্রিস্টিয়ানো রোনালদোর কারণে পর্তুগালকেও শিরোপার দৌড়ে বেশ এগিয়ে রাখছেন তিনি।

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশন নিয়ে ইতোমধ্যে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপজয়ী দলটির ১৭ জন অভিজ্ঞ ফুটবলারকে এবারও ধরে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।

ফিফা র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা বর্তমানে তিন নম্বরে অবস্থান করছে। শীর্ষে আছে ফ্রান্স এবং দুইয়ে স্পেন। র‍্যাঙ্কিংয়ের হিসাব মিলিয়ে বিশেষজ্ঞদের অনেকেই এই তিন দলকে ফেভারিট মানলেও, ভিনিসিয়াসের বাজি কিন্তু আলবিসেলেস্তেরা।

ব্রাজিলের এক জনপ্রিয় টিভি চ্যানেলের সাথে আলাপকালে ভিনিসিয়াস জুনিয়র অকপটে স্বীকার করেন, তার চোখে সবচেয়ে শক্তিশালী দল আর্জেন্টিনা। মেসি দলে থাকায় তারা যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। 

ভিনি বলেন, ‘আমি বিশ্বকাপের ফেভারিট হিসেবে আর্জেন্টিনাকেই বেছে নেব। কারণ তারা বর্তমান চ্যাম্পিয়ন এবং তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। এর ওপর দলটিতে খেলছেন লিওনেল মেসি।’

মেসির প্রশংসা করে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আরও বলেন, ‘মেসি সবসময়ই মাঠে ভিন্ন কিছু করে দেখায়।  আমরা কখনও কল্পনাও করতে পারব না, সে কী করতে পারে।’

তারকা খেলোয়াড়দের নামের দিক থেকে বিচার করলে এবারের বিশ্বকাপের সবচেয়ে জমকালো দল পর্তুগাল। দল হিসেবে মাঝে মাঝে তারা নিজেদের নামের বিচার করতে না পারলেও, শক্তির গভীরতায় তারা অনন্য। আর পর্তুগাল দলে চিরসবুজ ক্রিস্টিয়ানো রোনালদো থাকায় তাদেরও শিরোপার বড় দাবিদার মানছেন ভিনি।

পর্তুগাল নিয়ে ভিনিসিয়াস বলেন, ‘পর্তুগাল কি ফেভারিটদের তালিকায় থাকবে? অবশ্যই থাকবে, কারণ তাদের দলে ক্রিস্টিয়ানো রোনালদো আছে এবং এটা সবসময়ই বড় একটা বড় ব্যাপার। এছাড়া তাদের স্কোয়াডে ভিতিনিয়া ও জোয়াও নেভেসের মতো তরুণরা আছে, যারা বর্তমান প্রজন্মের অন্যতম সেরা। পাশাপাশি নুনো, লেয়াও ও ফেলিক্সও রয়েছে, যাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কও চমৎকার।’

অন্যান্য বড় দলগুলোর মতো ভিনিসিয়াস নিজেও ব্রাজিলের জার্সি গায়ে সেলেসাওদের হয়ে বিশ্বকাপ মাতাতে প্রস্তুত। যদিও ক্লাব ফুটবলে এই মৌসুমটি তার খুব একটা ভালো যায়নি এবং দেশের হয়েও খুব বেশি চকমপ্রদ পারফর্ম করতে পারেননি, তারপরও হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে নামা ব্রাজিলের কোটি কোটি ভক্তের মূল ভরসা হয়ে থাকবেন এই ভিনিসিয়াস জুনিয়রই।

ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিল ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ভিনিসিয়াস জুনিয়র

১৪ জুন ২০২৬
ষষ্ঠ শিরোপার পথে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা ভিনিসিয়াস
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভিনিসিয়াসের সঙ্গে আর্জেন্টাইন ফুটবলারের বর্ণবাদী আচরণ, তদন্তে নতুন মোড়
২৫ নভেম্বর ২০২৫
রিয়ালের ড্রেসিংরুমে উত্তেজনা, ক্লাব ছাড়তে চান ভিনিসিয়ুস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শেষের নাটকীয়তায় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল আইভরি কোস্ট
  2. ব্রাজিলকে ছাড়িয়ে শীর্ষে জার্মানি, আর্জেন্টিনা কত নম্বরে? 
  3. গোলবারের বাধায় গোলবঞ্চিত ইকুয়েডর, প্রথমার্ধ ড্র
  4. ৭ গোল হজম করলেও রেকর্ড গড়লেন কুরাসাও কোচ
  5. যুক্তরাষ্ট্রে টর্নেডোর কবলে আর্জেন্টিনা দল
  6. শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x