Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৭:২০, ০৯ মে ২০২৬
আপডেট: ১৭:২৩, ০৯ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:২০, ০৯ মে ২০২৬
আপডেট: ১৭:২৩, ০৯ মে ২০২৬
আরও খবর
তারকাদের কথার লড়াইয়ে বাড়ছে সেমির উত্তাপ
বিশ্বকাপে ম্যাচসেরা হয়ে কত টাকা পান ফুটবলাররা?
কোন দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি, জানাল সুপারকম্পিউটার
মেসিকে আটকানোর কৌশল জানালেন ইংলিশ তারকা
কেন এতদিন ইংল্যান্ডের মুখোমুখি হননি মেসি

বিশ্বকাপের এক মাস আগেই ছুটি দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠানে

স্পোর্টস ডেস্ক
১৭:২০, ০৯ মে ২০২৬
আপডেট: ১৭:২৩, ০৯ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:২০, ০৯ মে ২০২৬
আপডেট: ১৭:২৩, ০৯ মে ২০২৬
ফুটবল বিশ্বকাপের ট্রফি। ছবি : এএফপি

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র মাস খানেক সময় বাকি আছে। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে যৌথভাবে তিন দেশে বসবে বিশ্বকাপের আসর। যুক্তরাষ্ট্র, কানাডার সঙ্গে সহ-আয়োজক হিসেবে আছে মেক্সিকোও। তাই বিশ্বকাপের কারণে এক মাস আগেই শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দিতে চায় মেক্সিকো।

মেক্সিকোর শিক্ষামন্ত্রী মারিও ডেলগাডো শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক  পোস্টে একমাস আগেই শিক্ষাবর্ষ শেষ করে স্কুল ছুটির ঘোষণা দেন। তিনি জানান, আগামী ৫ জুনের মধ্যে চলতি শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করা হবে। 

শিক্ষামন্ত্রীর সেই পোস্ট নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে দেশটিতে। এই সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব শিক্ষা ব্যবস্থার ওপর পড়ার আশঙ্কা করছেন অনেকেই। একই সঙ্গে বিকল্প শিশুসেবা বা শিশুদের দেখাশোনার ব্যবস্থা করা নিয়ে চিন্তিত অভিভাবকরা।

সমালোচনার পর দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম জানিয়েছেন, এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, একটি প্রস্তাব মাত্র। এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেন, ‘এখনো কোনো চূড়ান্ত সূচি হয়নি। শিশুরা যাতে পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সেটি নিশ্চিত করা জরুরি।’

প্রেসিডেন্ট ‘প্রস্তাব’ বললেও উত্তরাঞ্চলীয় রাজ্য সোনোরাতে একটি অনুষ্ঠানে নিজের অবস্থানে অটল থাকার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। ডেলগাডো  বলেন, ‘আমরা ৫ জুন শিক্ষাবর্ষ শেষ করতে যাচ্ছি কারণ অনেক রাজ্য ইতিমধ্যেই উচ্চ তাপমাত্রার সম্মুখীন হচ্ছে এবং বিশ্বকাপের বিষয়টিও এখানে রয়েছে।’

তার এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মেক্সিকোর ন্যাশনাল ইউনিয়ন অফ প্যারেন্ট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, ‘স্কুল ক্যালেন্ডার সংক্ষিপ্ত করার যুক্তি হিসেবে ফিফা বিশ্বকাপকে ব্যবহার করা অগ্রহণযোগ্য। দেশের ২ হাজার ৫০০টি পৌরসভার মধ্যে মাত্র তিনটিতে অনুষ্ঠিত হতে যাওয়া একটি ক্রীড়া ইভেন্টের জন্য আমাদের শিশুদের শিক্ষা বিসর্জন দেওয়া যেতে পারে না।’

তবে শিক্ষামন্ত্রী ডেলগাডো জানিয়েছেন, এই সিদ্ধান্ত শিক্ষাব্যবস্থায় কোনো প্রভাব ফেলবে না। এক্স হ্যান্ডেলে দেওয়া আরেকটি পোস্টে তিনি বলেন, এটি নিশ্চিত করা হবে যে, পাঠ্যক্রমের সমস্ত বিধান পূরণ হয়েছে এবং সমস্ত শিক্ষার্থীর একাডেমিক অগ্রগতি বজায় রয়েছে। একই সঙ্গে পরবর্তী শিক্ষাবর্ষ এগিয়ে আনা হবে। 

প্রসঙ্গত, মেক্সিকোতে শিক্ষাবর্ষ শেষ হয় ১৫ জুলাই। আর নতুন শিক্ষাবর্ষ শুরু হয় ৩১ আগস্ট।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ মেক্সিকো শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

১৩ জুলাই ২০২৬
তারকাদের কথার লড়াইয়ে বাড়ছে সেমির উত্তাপ
১৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে ম্যাচসেরা হয়ে কত টাকা পান ফুটবলাররা?
১৩ জুলাই ২০২৬
কোন দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি, জানাল সুপারকম্পিউটার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্বকাপে ম্যাচসেরা হয়ে কত টাকা পান ফুটবলাররা?
  2. কোন দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি, জানাল সুপারকম্পিউটার
  3. মেসিকে আটকানোর কৌশল জানালেন ইংলিশ তারকা
  4. কেন এতদিন ইংল্যান্ডের মুখোমুখি হননি মেসি
  5. বিশ্বকাপে সেই পেনাল্টি মিসের পর মুখ খুললেন গিমারায়েস
  6. বিদায় বার্তায় কী লিখলেন হালান্ড?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x