Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • লাতিন আমেরিকা
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৪৭, ২২ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৪৭, ২২ নভেম্বর ২০২৬
আরও খবর
জেলেনস্কির শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
মান্দায় ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭৪ জন গ্রেপ্তার

মেক্সিকোতে মাদক কার্টেলপ্রধানকে ধরতে অভিযান, সংঘর্ষে নিহত ১১

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৪৭, ২২ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৪৭, ২২ নভেম্বর ২০২৬
২১ নভেম্বর মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যের নাভোলাতোতে একটি রাস্তা একটি পোড়া বাস ও চিংড়ি বহনকারী একটি পোড়া ট্রাক দিয়ে অবরুদ্ধ হয়ে আছে। ছবি: এএফপি

মেক্সিকোর সিনালোয়া রাজ্যে কুখ্যাত মাদক কার্টেলপ্রধান ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেসকে গ্রেপ্তারের অভিযানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতজন সন্দেহভাজন কার্টেল সদস্য ও চার সেনাসদস্যসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুক্রবার (২০ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে মেসা ফ্লোরেসকে গ্রেপ্তার করা হয়। ‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত এই কার্টেলপ্রধানকে শনিবার মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়া হয়েছে। খবর আল জাজিরার।

অভিযানকে কেন্দ্র করে গুয়াসাভে শহরে কয়েক ঘণ্টা ধরে নিরাপত্তা বাহিনী ও কার্টেল সদস্যদের মধ্যে গোলাগুলি চলে। এ সময় বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হয় এবং ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়।

মেসা ফ্লোরেসের সঙ্গে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজন জার্মান এন, যিনি ‘সেরাফিন’ নামে পরিচিত এবং কার্টেলটির কথিত উপপ্রধান। অন্যজন হোসে এন, যিনি সংগঠনটির অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। তাদেরও মেক্সিকো সিটিতে নিয়ে প্রসিকিউটরদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেসা ফ্লোরেস এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড ১০ অপরাধীর তালিকায় ছিলেন। তিনি একসময় বেলত্রান লেইভা কার্টেলের নেতৃত্বে উঠে আসেন। পরে নিজের নামে ‘মেসা-ফ্লোরেস ট্রান্সন্যাশনাল ক্রিমিনাল অর্গানাইজেশন’ গড়ে তোলেন। তিনি সিনালোয়া কার্টেলের ‘লস মায়োস’ উপদলেরও গুরুত্বপূর্ণ মিত্র ছিলেন। গত বছর যুক্তরাষ্ট্র এই উপদলকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে।

যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে মেসা ফ্লোরেসকে খুঁজছিল দেশটির কর্তৃপক্ষ। তাকে গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫০ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাত ৭টার দিকে গুয়াসাভে শহরে গোলাগুলি শুরু হয়। এরপর সামরিক হেলিকপ্টার ও ড্রোন শহরের আকাশে টহল দিতে থাকে। হেলিকপ্টার থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গুলি চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি বেসবল খেলার মাঠ থেকে গুলির মধ্যে আতঙ্কিত মানুষ পালাচ্ছেন। বিভিন্ন স্থানে গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন জ্বলছে। হেলিকপ্টার থেকে নিচের দিকে গুলি চালানোর দৃশ্যও দেখা গেছে।

মেক্সিকোর এক ফেডারেল কর্মকর্তা জানান, সহিংসতার কারণে সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের বিশেষ বাহিনী শনিবার ভোর ৪টার আগে মেসা ফ্লোরেসকে গুয়াসাভে থেকে সরিয়ে নিতে পারেনি। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি এ তথ্য জানান।

অভিযানের পর শহরে আপাতত উত্তেজনা কমেছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কার্টেলপ্রধানদের গ্রেপ্তার বা সরিয়ে দেওয়ার পর ক্ষমতার শূন্যতা তৈরি হতে পারে। এতে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের ওপর মাদক কার্টেল দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ রয়েছে। শেইনবাউম তার পূর্বসূরিদের তুলনায় অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বেশি কঠোর অবস্থান নিয়েছেন। তার দুই বছরের শাসনামলে দেশটিতে হত্যাকাণ্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

মেক্সিকো মাদক অভিযান সংঘর্ষ নিহত

সংশ্লিষ্ট সংবাদ: মেক্সিকো

০১ নভেম্বর ২০২৬
জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব
০৫ সেপ্টেম্বর ২০২৬
মেক্সিকোয় ক্ষমতাসীন দলের আইনপ্রণেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
২৮ জুলাই ২০২৬
মেক্সিকোর প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছে গুলি, নিহত ১
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ
  2. ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় কারখানা পরিদর্শন করলেন কিম
  3. সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই
  4. জেনসেন হুয়াংকে পুনর্বহাল করতে এনভিডিয়ার প্রতি ট্রাম্পের আহ্বান
  5. পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত : ন্যাটো কি পাল্টা জবাব দেবে?
  6. জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, কপ-৩১ চুক্তি নিশ্চিতে দেশগুলোর তোড়জোড়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x