ফাইনালে যেতে ইংল্যান্ডের সামনে ভারতের রানের পাহাড়
দারুণ শুরুর পর দ্রুতই খেই হারিয়ে ফেলল ইংল্যান্ড। সান্জু স্যামসনের সেই সহজ ক্যাচ ফেলে দিয়ে হ্যারি ব্রুক যেন বিপদ ডেকে আনল ইংলিশদের। এরপর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে রীতিমতো চলল তাণ্ডব। এতে রানের পাহাড় দাঁড় করিয়েছে ভারত।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান তুলেছে ইংল্যান্ড।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্বা খায় ভারত। দলীয় ২০ রানের সময় ৭ বলে ৯ রান করে বিদায় নেন অভিষেক শর্মা। এরপর দ্রুতই দ্বিতীয় উইকেট তুলে নেওয়ার সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু সান্জু স্যামসনের সহজ ক্যাচ ফেলে দেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক।
জীবন পেয়ে ইংলিশদের ক্যাচ মিচের মাশুল কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিয়েছেন স্যামনসন। জোফরা আর্চার-স্যাম কারানদের বেদম পিঠিয়েছেন স্যামসন। পুরো ইনিংসে দুইশর ওপরে স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি। ছিলেন টানা দ্বিতীয় সেঞ্চুরির পথে। শেষ পর্যন্ত কিছুটা হতাশ হয়েই ফিরেছেন ৪২ বলে ৮৯ রান করে।
স্যামসনের এমন শুরুর পর ভারতের বাকিরাও চেষ্টা করেছেন আগ্রাসী ব্যাটিং করতে। সেই চেষ্টায় সফল হয়েছেন ইশান কিশান, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়ারা।
মাত্র ১৮ বলে ৩৯ রানের টর্ণেডো ইনিংস খেলেছেন ইশান কিশান, ২৫ বলে ৪৩ রান করেছেন দুবে। শেষ দিকে ঝড় তুলেছেন হার্দিক পাণ্ডিয়া (১২ বলে ২৭), তিলক ভার্মা (৭ বলে ২১)। এতে আড়াইশ ছাড়ানো রানের পাহাড় গড়েছে ভারত।
ইংল্যান্ডের হয়ে যৌথভাবে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেছেন উইল জ্যাকস ও আদিল রশিদ। একটি উইকেট পেয়েছেন জোফরা আর্চার।

স্পোর্টস ডেস্ক