ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দিলেন আশরাফুল
ভোট দিচ্ছেন মোহাম্মদ আশরাফুল। ছবি : আশরাফুলের ফেসবুক পেজ থেকে নেওয়া
সারাদেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটে সামিল হচ্ছেন ক্রীড়াঙ্গনের পরিচিত মুখরাও। ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বনশ্রীতে নিজের বাসার পাশের কেন্দ্রে ভোট দেন আশরাফুল।
ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এনটিভি অনলাইনকে আশরাফুল বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। ঈদ ঈদ আমেজ মনে হচ্ছে। পুরো ঢাকা শহর অনেক ফাঁকা। ছেলে-মেয়েদের নিয়ে একসঙ্গে ভোট দিলাম, এটা অনেক ভালো লাগছে।
এর আগে চট্টগ্রামের আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

স্পোর্টস ডেস্ক