Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১২:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
সালমান-সাদের জুটি ভাঙলেন মোস্তাফিজ
আবারও পাকিস্তান শিবিরে নাহিদের আঘাত
টানা উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ
তামিমের ব্যাটে চড়ে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ
তামিমের প্রথম সেঞ্চুরি, দুরন্ত বাংলাদেশ

বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্ত বোর্ড ও ক্রিকেটারদের : ড. আসিফ নজরুল

স্পোর্টস ডেস্ক
১২:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় ভারত। এরপর নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

বাংলাদেশের আবেদন ছিল ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া। কিন্তু বাংলাদেশের আবেদনের উত্তরে আইসিসি জানায়, ভারতে বাংলাদেশের কোনো নিরাপত্তা শঙ্কা নেই। ফলে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি প্রত্যাখ্যান করে তারা। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে আমন্ত্রণ জানায় আইসিসি।

সে সময় ভারত না যাওয়ার সিদ্ধান্তে ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছিলেন, ‘আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা—এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কোনো একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কি না, সেটা সরকার বিবেচনা করে দেখে। এটা অন্য কারও বিবেচনার স্কোপ নেই।’

তবে এবার ভিন্ন কথা বললেন আসিফ নজরুল। গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক প্রশ্নের উত্তরে আসিফ নজরুল বলেন, ‘কোনো অনুশোচনা, প্রশ্নই আসে না। আমাদের কী সিদ্ধান্ত, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের খেলোয়াড়েরা, ক্রিকেট বোর্ড। তারা নিজেরা স্যাক্রিফাইস করে দেশের ক্রিকেটের, ক্রিকেটারদের, দেশের মানুষের নিরাপত্তার জন্য, বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে …আমার মনে হয় যে একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’

গণমাধ্যমের খবর ছিল, বিশ্বকাপ না খেলায় বাংলাদেশকে বড় ধরনের শাস্তি দিতে যাচ্ছে আইসিসি। তবে তেমন কিছুই হচ্ছে না। পাকিস্তানের লাহোরে বিসিবি, পিসিবি ও আইসিসির মধ্যকার ত্রিপাক্ষিক বৈঠকে বরং পুরস্কারই পেয়েছে বাংলাদেশ। ২০৩১ সালের মধ্যে একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে বাংলাদেশ।

এটাকে বিসিবির কূটনৈতিক জয় হিসেবে দেখছেন ক্রীড়া উপদেষ্টা। আসিফ নজরুল বলেন, ‘দেখেন, তারা যে ক্রিকেট কূটনীতিটা করেছে, আল্টিমেটলি এখন আইসিসি বলছে, আমাদেরকে কোনোরকম শাস্তি-টাস্তি তারা দেবে না, বরং একটি বৈশ্বিক টুর্নামেন্টের সহ-আয়োজক তারা করবে। ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট, স্যালুট টু দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরকম সিদ্ধান্ত ১০ বার নেওয়ার সুযোগ এলে ১০ বারই এটিই নেওয়া উচিত।’

ড. আসিফ নজরুল বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ
২০ নভেম্বর ২০২৫
শেখ হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেবে সরকার
১৪ নভেম্বর ২০২৫
বিচারকের সন্তান হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ আইন উপদেষ্টার
১৪ নভেম্বর ২০২৫
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানি বাড়াতে চান আসিফ নজরুল
১১ নভেম্বর ২০২৫
জুলাই সনদ বাস্তবায়নে তিন-চারদিনের মধ্যে সিদ্ধান্ত : আইন উপদেষ্টা
০৯ নভেম্বর ২০২৫
নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই : আইন উপদেষ্টা
০৮ নভেম্বর ২০২৫
রাজশাহী টিটিসি পরিদর্শন করলেন উপদেষ্টা আসিফ নজরুল
০৩ নভেম্বর ২০২৫
ছয় মিনিটের সংবাদ সম্মেলনে যা বললেন আইন উপদেষ্টা
০৩ নভেম্বর ২০২৫
গণভোট নিয়ে দলগুলো ঐক্যবদ্ধ নির্দেশনা না দিলে সিদ্ধান্ত নেবে সরকার 
০২ নভেম্বর ২০২৫
আইন উপদেষ্টার বিরুদ্ধে বিএনপিকে সুবিধা দেওয়ার আশ্বাসের অভিযোগ এনসিপির
৩০ অক্টোবর ২০২৫
গণভোট কবে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন : আসিফ নজরুল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগ
  2. সিরিজ জয়ের মিশনে রোববার মাঠে নামছে বাংলাদেশ
  3. এবার আইসিসি থেকে শাস্তি পেলেন সালমান
  4. বার্সেলোনায় যাচ্ছেন না হালান্ড
  5. পয়েন্ট হারালেই শেষ ম্যানসিটি
  6. বিতর্কিত আউট নিয়ে কড়া জবাব লিটনের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x