টানা উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ
ব্যাটাররা শেষটা ভালো না করতে পারলেও বোলাররা শুরুটা করেছেন দারুণ। পেস আক্রমণে চেপে ধরেছে পাকিস্তানকে। টানা তিন ওভারে তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। চাপে ফেলে দিয়েছে সফরকারী পাকিস্তানকে।
আজ রোববার (১৫ মার্চ) পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে রান তাড়ায় নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭ রান তুলেছে পাকিস্তান।
ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তান শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। পঞ্চম বলে লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান ওপেনার শাহিবজাদা ফারহানকে। ৫ বলে ৬ রান করে ফেরেন তিনি।
দ্বিতীয় ওভারে এসে আরেক ওপেনার মাজ সাদাকাতকে ফেরান নাহিদ রানা। আগের ম্যাচে বাংলাদেশের বোলারদের শাসন করা এই ব্যাটারকে এদিন কোনো সুযোগই দেননি নাহিদ। ৫ বলে ৬ রান করা মাজও ফিরেছেন লিটনকে ক্যাচ দিয়ে।
চার নম্বরে নামা দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও দায়িত্ব নিতে পারেননি। তাকে উইকেটে থিতু হওয়ার আগেই নিজের দ্বিতীয় ওভারে এসে ফিরিয়েছেন তাসকিন। ৪ বলে ৪ রান করে বিদায় নিয়েছেন রিজওয়ান।
তামিমের ব্যাটে চড়ে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ
ভালো শুরুর পরও শেষটা ভালো করতে পারেনি বাংলাদেশ। একটা সময় মনে হচ্ছিল ৩০০ রান হয়ে যাবে অনায়াশেই। তবে ফিনিশিং ব্যর্থতার কারনে সেটি আর হয়নি। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ শেষ করেছে ৫ উইকেট হারিয়ে ২৯০ রানে।

স্পোর্টস ডেস্ক