সিলেটের বিপক্ষে টস জিতে বল করবে চট্টগ্রাম, কেমন হলো একাদশ
সিলেট-চট্টগ্রামের এই ম্যাচটি হওয়ার কথা ছিল গত ৩০ ডিসেম্বর। কিন্তু সেইদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর সম্মানে স্থগিত করা হয় বিপিএলের ম্যাচ। অমিমাংসিত সেই ম্যাচটি মাঠে গড়াচ্ছে আজ। টস হেরে ব্যাট করবে সিলেট টাইটান্স।
আজ রোববার (৪ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে সিলেট টাইটান্সকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী।
চট্টগ্রামের অধিনাক শেখ মেহেদী বলেন, ‘দেখে মনে হচ্ছে উইকেট অনেক ড্রাই। কারণ শেষ কয়েকটা ম্যাচ এই উইকেটে খেলা হয়নি। বোলাররা এখানে শুরুতে সহায়তা পাবে।’
সিলেটের মেহেদী হাসান মিরাজ বলেন, ‘দেখে উইকেট ভালোই মনে হচ্ছে। ব্যাটিংয়ে ভালো শুরু করতে পারলে অবশ্যই ভালো হবে।’
ইতোমধ্যে তিন ম্যাচ খেলে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে চট্টগ্রাম রয়্যালস। সর্বশেষ ম্যাচেও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে তারা। দুই ওপেনার অ্যাডাম রসিংটন আর মোহাম্মদ নাঈম শেখ দারণ ব্যাটিং করেছেন।
অন্যদিকে, সময়টা ভালো যাচ্ছে না সিলেট টাইটান্সের। চার ম্যাচ খেলে সমান দুটি করে জয় আর পরাজয় তাদের। ৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ৪ নম্বরে। সর্বশেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে জিততে জিততেও হেরেছে তারা। তাই জয়ে ফেরার বড় চ্যালেঞ্জ থাকবে তাদের জন্য।
চট্টগ্রাম রয়্যালসের একাদশ
শেখ মেহেদী (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, অ্যাডাম রসিংটন, মাহমুদুল হাসান জয়, আসিফ আলী, তানভীর ইসলাম, সাদমান ইসলাম, শরিফুল ইসলাম, মির্জা তাহির বেগ, আমের জামাল, মাহিদুল ইসলাম অঙ্কন।
সিলেট টাইটান্সের একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, হজরতউল্লাহ জাজাই, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, ইথান ব্রুকস, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ আমির, রাহাতুল ফেরওদৌস জাভেদ।

স্পোর্টস ডেস্ক