যুব এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১২ থেকে ২১ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ১৫ সদস্যের স্কোয়াডে অধিনায়ক করা হয়েছে আজিজুল হাকিম তামিমকে। বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট এটি।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির জন্য আসন্ন এশিয়া কাপে অংশ নিতে যাওয়া দলগুলোর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ।
এশিয়া কাপে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের সঙ্গে একই গ্রুপে খেলবে বাংলাদেশ। অন্য গ্রুপে আছে পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া।
রাউন্ড রবিন পদ্ধতির গ্রুপপর্ব শেষে প্রতি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে খেলবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, এমডি আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলেন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম ও এমডি সবুজ।
স্ট্যান্ডবাই : রাফি উজ্জামান রাফি, সানজিদ মজুমদার, ফারজান আহমেদ আলিফ, ফারহান শাহরিয়ার, আবদুর রহিম, দেবাশীষ সরকার দেবা।

স্পোর্টস ডেস্ক