আফগানদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড
বিশ্বকাপের ১৪তম ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। আজ শনিবার (৮ জুন) আফগান পরীক্ষা দিয়েই শুরু হলো কিউইদের বিশ্বকাপ অভিযান।
ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটিতে আফগানিস্তানের বিপক্ষে আগে টসে জিতেছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। টস জিতে যথারীতি আগে ফিল্ডিং বেছে নিয়েছেন অধিনায়ক কেইন উইলিয়ামসন।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ হয়ে গেছে। যার প্রতিটিতেই টস জিতে ফিল্ডিং করা দল সাফল্য পেয়েছে। তাইতো একই পথে হেঁটেছে নিউজিল্যান্ডও।
স্পিনবান্ধব প্রোভিডেন্স স্টেডিয়ামে আফগানিস্তানের সামনে অবশ্য বড় সুযোগ নিউজিল্যান্ড বদ করার। তাছাড়া আফগানিস্তান তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছে বড় জয় দিয়ে। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা উগান্ডাকে এই মাঠেই তারা হারিয়েছে ১২৫ রানের ব্যবধানে। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা যদি আরও একটি জয় পায় তাহলে সুপার এইটে যাওয়ার দৌড়ে দারুণভাবে এগিয়ে যাবে।
তবে, এই ফরম্যাটের শক্তিশালী দল নিউজিল্যান্ড যে ছেড়ে কথা বলবে না সেটা সবার জানা। ২০১৫ সালের পর থেকে নিউজিল্যান্ডের চেয়ে বেশিবার কোনো দল টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে খেলেনি। আগের আট আসরে ছয়বার তারা খেলেছে সেমিফাইনাল। তিনবার খেলেছে ফাইনাল। কিন্তু দুঃখজনকভাবে শিরোপা না জিতলেও এই মঞ্চে তারা বেশ দাপুটে দল।

স্পোর্টস ডেস্ক