ভারতকে অল্পতে থামিয়ে হেডিংলিতে ইংলিশদের দাপট
দুর্দান্ত বোলিংয়ে ভারতকে অল্পতেই থামিয়ে দিয়েছে ইংল্যান্ড। জেমস অ্যান্ডারসন ও রবিনসনদের আগুনে বোলিংয়ে ভারত থমকে গেছে মাত্র ৭৮ রানে। পরে ব্যাটিংয়ে নেমেও অবিচ্ছিন্ন ছিল ইংলিশদের জুটি। সবমিলে হেডিংলি টেস্টের প্রথম দিন শেষে স্বস্তিতে ইংল্যান্ড।
হেডিংলি টেস্টের প্রথম দিন ভারতকে ৭৮ রানে গুটিয়ে দেওয়ার পর কোনো উইকেট না হারিয়ে ১২০ রানে দিন শেষ করেছে ইংল্যান্ড। দিন শেষে ৬০ রানে অপরাজিত হামিদ হাসিব। আর ররি বার্নস অপরাজিত ৫২ রানে। এরই মধ্যে ৪২ রানের লিড পেয়ে গেছে জো রুটের দল।
ভারতকে অল্পতে থামাতে বড় ভূমিকা রেখেছেন অ্যান্ডারসন। সফরকারীদের মূল ব্যাটসম্যানদের তিনিই ফিরিয়েছেন। প্রথম স্পেলে আউট করেছেন লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলি। এরপর অবশ্য বাকি কাজ সেরেছেন তাঁর সতীর্থরা।
ক্রেইগ ওভারটন তিনটি উইকেট এবং রবিনসন ও স্যাম কারান দুটি করে উইকেট নিয়ে থামিয়ে দেন ভারতকে।
ভারতের হয়ে সর্বাধিক ১৯ রান করেন রোহিত। ১৮ রান করেন রাহানে। বাকিরা কেউ ১০ এর ঘর পার করতে পারেননি। সেঞ্চুরি না পাওয়ার হাফসেঞ্চুরি করেছেন কোহলি। তিনি আউট হয়েছেন মাত্র ৭ রান।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৪০.৪ ওভারে ৭৮ (রোহিত ১৯, রাহুল ০, পুজারা ১, কোহলি ৭, রাহানে ১৮, পান্ত ২, জাদেজা ৪, শামি ০, ইশান্ত ৮*, বুমরাহ ০, সিরাজ ৩; অ্যান্ডারসন ৮-৫-৬-৩, রবিনসন ১০-৩-১৬-২, কারান ১০-২-২৭-২, মইন ২-০-৪-০, ওভারটন ১০.৪-৫-১৪-৩)।
ইংল্যান্ড : ৪২ ওভারে ১২০/০ (বার্নস ৫২*, হামিদ ৬০*; ইশান্ত ৭-০-২৬-০, বুমরাহ ১২-৫-১৯-০, শামি ১১-২-৩৯-০, সিরাজ ৭-১-২৬-০, জাদেজা ৫-৩-৬-০)।

স্পোর্টস ডেস্ক