Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
০৯:৪০, ২১ মার্চ ২০২১
আপডেট: ০৯:৪৭, ২১ মার্চ ২০২১
স্পোর্টস ডেস্ক
০৯:৪০, ২১ মার্চ ২০২১
আপডেট: ০৯:৪৭, ২১ মার্চ ২০২১
আরও খবর
ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ইতিহাস গড়ল নেপাল
বাংলাদেশ সফর নিয়ে যা বললেন নেদারল্যান্ডসের কোচ
১৭ বছরে অধিনায়ক হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন জ্যাক
তরুণদের গড়ে ওঠার পথে বাধা টি-টোয়েন্টি ক্রিকেট : ক্লাইভ লয়েড
শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় ওভাল টেস্ট

রান উৎসবের ম্যাচে সিরিজ জিতল ভারত

স্পোর্টস ডেস্ক
০৯:৪০, ২১ মার্চ ২০২১
আপডেট: ০৯:৪৭, ২১ মার্চ ২০২১
স্পোর্টস ডেস্ক
০৯:৪০, ২১ মার্চ ২০২১
আপডেট: ০৯:৪৭, ২১ মার্চ ২০২১
ইংলিশদের হারিয়ে সিরিজ জিতল ভারত। ছবি : সংগৃহীত

ভারত বনাম ইংল্যান্ডের মধ্যেকার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি রূপ নিয়েছিল অলিখিত ফাইনালে। যে জিতবে সিরিজ তাদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ওপেনিংয়ে নেমেই ঝড় তুললেন দুজন। তাতে মাত্র দুই উইকেটে রেকর্ড সংগ্রহ পায় ভারত। রান উৎসবের ম্যাচটিতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বিরাট কোহলির দল।

গতকাল শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৩৬ রানে হারিয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকেরা।

এদিন আগে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ২২৪ রান তোলে ভারত। টি-টোয়েন্টিতে এটা ভারতের চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আর ইংল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটে এটাই সর্বোচ্চ সংগ্রহ।

এই রান তুলতে বড় ভূমিকা ছিল অধিনায়ক কোহলির। ওপেনিংয়ে নেমে ৮০ রানের ইনিংস খেলেন তিনি। ৫২ বলে তাঁর ইনিংসে ছিল সাত বাউন্ডারি ও দুই ছক্কা। আরেক ওপেনার রোহিত খেলেছেন ৩২ বলে ৬৪ রানের ইনিংস। যাতে ছিল চার বাউন্ডারি ও পাঁচ ছক্কা। বাকি দুজনের মধ্যে ৩৯ রান করেন পান্ডিয়া আর সুন্দর করেন ১৭ বলে ৩২ রান। 

২২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে বাটলার ও মালানের ৮২ বলে ১৩০ রানের জুটিতে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি। নির্ধারিত ওভারে ১৮৮ রানে থেমে যায় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন ডেভিড মালান। ৩৪ বলে ৫২ রান করেন বাটলার। বাকিরা কেউ ২০-এর ঘরও পার করতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত : ২০ ওভারে ২২৪/২ (রোহিত ৬৪, কোহলি ৮০*, সূর্যকুমার ৩২, পান্ডিয়া ৩৯*; রশিদ ৪-০-৩১-১, আর্চার ৪-০-৪৩-০, উড ৪-০-৫৩-০, জর্ডান ৪-০-৫৭-০, স্যাম কারান ১-০-১১-০, স্টোকস ৩-০-২৬-১)

ইংল্যান্ড : ২০ ওভারে ১৮৮/৮ (রয় ০, বাটলার ৫২, মালান ৬৮, বেয়ারস্টো ৭, মর্গ্যান ১, স্টোকস ১৪, জর্ডান ১১, আর্চার ১, স্যাম কারান ১৪*, রশিদ ০*; ভুবনেশ্বর ৪-০-১৫-১, পান্ডিয়া ৪-০-৩৪-১, সুন্দর ১-০-১৩-০, শার্দুল ৪-০-৪৫-৩, নাটরাজন ৪-০-৩৯-১, চাহার ৩-০-৩৩-০)

ফল : ভারত ৩৬ রানে জয়ী।

সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজ ভারত ৩-২ ব্যবধানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : ভুবনেশ্বর কুমার।

ম্যান অব দ্য সিরিজ : বিরাট কোহলি।

ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ

সংশ্লিষ্ট সংবাদ: ভারত-ইংল্যান্ড

০৬ সেপ্টেম্বর ২০২১
শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় ওভাল টেস্ট
২৬ আগস্ট ২০২১
ভারতকে অল্পতে থামিয়ে হেডিংলিতে ইংলিশদের দাপট
২৪ মার্চ ২০২১
ইংল্যান্ডকে উড়িয়ে শুভ সূচনা ভারতের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কেন বাংলাদেশ সিরিজে নেই বাবর আজম?
  2. ধূসর ওয়ানডেতে রঙ ফেরানোর লক্ষ্য মিরাজের
  3. আবারও আলোচনায় মিরাজের ব্যাটিং পজিশন
  4. এশিয়ান কাপ শেষে দেশে ফিরছেন ফুটবলাররা
  5. ব্রাজিলের প্রাথমিক দলে ফিরেও কপাল পুড়তে পারে নেইমারের
  6. হঠাৎ জাতীয় দলের দায়িত্ব ছাড়ার বার্তা বাটলারের?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x