ডিএসইতে ৬৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ। বুধবার (২৮ অক্টোবর) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৭ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৬৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস থেকে ৩৭ কোটি টাকার বেড়ে এদিন লেনদেন ৪৪১ কোটি টাকায় চলে এসেছে। গতকার মঙ্গলবার (২৭ অক্টোবর) তুলনায় আজ বাজারে মূলধন পরিমাণ বেড়েছে তিন হাজার ২৮৫ কোটি টাকা।
আজ লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ৪৬ দশমিক ৭২ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪৩৩ দশমিক ২৬ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক আট দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ৯৬ দশমিক ২৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক সাত দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৫৪ দশমিক ৪৮ পয়েন্টে। এদিন লেনদেন হয়েছে ৪৪০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪০৩ কোটি ৫০ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৭৩ হাজার ৪৭৮ কোটি ১০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৭০ হাজার ১৯২ কোটি ৫৯ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৬৩টির, কমেছে ৭৬টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫২টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৫ কোটি ৩০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৫ কোটি পাঁচ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের ১২ কোটি ৫৬ লাখ টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০ কোটি ৮৪ লাখ টাকা, প্রাইম ব্যাংকের ৯ কোটি ৯৭ লাখ টাকা, মতিন স্পিনিংয়ের আট কোটি ৮৩ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের আট কোটি ৪০ লাখ টাকা, এপেক্স স্পিনিংয়ের ছয় কোটি ৭১ লাখ টাকা এবং সোনালী আঁশের ছয় কোটি ৬৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ৮০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়েটারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক