৬০ মিনিটে লেনদেন ২১১ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন চলছে আজ সোমবার (৯ নভেম্বর)। লেনদেন শুরুর প্রথম ৬০ মিনিট বা বেলা ১১টায় ডিএসইতে ২১১ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আলোচিত সময়ে ছয় কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৯১টি শেয়ার ৫৯ হাজার ২৬৫ বার হাতবদল হয়। এ সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে আট দশমিক শুন্য এক পয়েন্ট। এসময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪১০ দশমিক ৭০ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক এক দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫০ দশমিক ৬৭ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক তিন দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৫৪ দশমিক ৬৩ পয়েন্টে। এ সময় ৩৮০টি কোম্পানি মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৩টির এবং কমেছে ৯৭টি কোম্পানির শেয়ার দর। দরে পরিবর্তন হয়নি ৮০টি কোম্পানির।
লেনদেন শীর্ষে উঠে আসা শাহজিবাজার পাওয়ারের ১৬ কোটি ৮৪ লাখ টাকা, ডরিন পাওয়ারের ১৪ কোটি ১৯ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের আট কোটি ৬১ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের সাত কোটি ৩৬ লাখ টাকা, এনভয় টেক্সটাইলের ছয় কোটি ৫২ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের ছয় কোটি ৪৯ লাখ টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ারের ছয় কোটি ৪৪ লাখ টাকা, মতিন স্পিনিংয়ের পাঁচ কোটি আট লাখ টাকা এবং রানার অটোর চার কোটি ৯৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক