ডিএসইতে সূচক কমেছে, দরপতন ৭৪ শতাংশ কোম্পানির
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবক’টি সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে আজ। সোমবার (৫ অক্টোবর) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৭ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৭৪ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গতকাল রোববার তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে ৯২৬ কোটি টাকা। লেনদেন কমে এদিন ৫৩৭ কোটি টাকায় নেমে এসেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর সবক’টি সূচক উত্থানে চলে আসে। পরে পতনে চলে আসে সূচকগুলো। এদিন লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৬ দশমিক ৮৩ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪৪৫ দশমিক ২৮ পয়েন্টে।
এদিন ডিএস-৩০ সূচক তিন দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ৮১ দশমিক ৭৮ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ৯ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৭৯ দশমিক ৮০ পয়েন্টে। এদিন লেনদেন হয়েছে ৫৩৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার। গতকাল রোববার লেনদেন হয়েছিল ৫৪২ কোটি ৯৮ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৭৭ হাজার ২৫১ কোটি ৯৭ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৭৮ হাজার ১৭৭ কোটি ৯৯ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৩৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ২৮৪টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৮টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির ৩১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সায়হাম টেক্সটাইলের ২০ কোটি ৯৮ লাখ টাকা, এপেক্স ফুডসের ১৬ কোটি ৯২ লাখ টাকা, একমি পেস্টিসাইডসের ১৬ কোটি ৬২ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ১৪ কোটি ৬৩ লাখ টাকা, টেকনো ড্রাগসের ১৪ কোটি ৬৩ লাখ টাকা এবং মালেক টেক্সটাইলের ১২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগসের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৩৮ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এপেক্স ফুডসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ৪৫ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক