ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ২৭৪ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক উত্থানে লেনদেন চলছে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর)। লেনদেন শুরুর প্রথম ৬০ মিনিট বা বেলা ১১টায় ডিএসইতে ২৭৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। এদিন লেনদেন শুরুর ৬০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৮ দশমিক ৮১ পয়েন্ট। এ সময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৫৭৯ দশমিক ১৩ পয়েন্টে।
আলোচিত সময় ডিএস৩০ সূচক সাত দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১১৩ দশমিক ৭৭ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক সাত দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৬ দশমিক ৪৩ পয়েন্টে। এসময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫৫টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা ডমিনেজ স্টিলের ১৬ কোটি ৩৬ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৩ কোটি ২২ লাখ টাকা এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আট কোটি ৫২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক